A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ময়মনসিংহ বোর্ড ২০২৩ – অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১০ম অধ্যায় — অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স🔢 সৃজনশীল নং ৩৬🏫 বোর্ড ময়মনসিংহ বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ডোপিং হলো অর্ধপরিবাহী উৎপাদনে ইচ্ছাকৃতভাবে একটি অত্যন্ত খাঁটি অর্ধ পরিবাহীর মধ্যে ভেজাল মিশিয়ে এর বৈদ্যুতিক বৈশিষ্ট্যাবলী পরিবর্তন করা।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পরিবাহীর রোধ বৃদ্ধি পায়। কারণ পরবাহীর রোধের উচ্চতা সহগ ধনাত্মক। সাধারণ তাপমাত্রায় অর্ধপরিবাহী পদার্থ অপরিবাহী হিসেবে কাজ করে। তাপমাত্রা বাড়ার সাথে সাথে কিছু ইলেকট্রন শক্তি অর্জন করে এবং পরিবহনের জন্য মুক্ত হয়ে যায়। ফলে পরিবাহিতা বৃদ্ধি পায় এবং রোধ হ্রাস পায়, আবার তাপমাত্রা হ্রাস করলে অর্ধপরিবাহীর রোধ কমে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

চিত্র হতে,

  A বিন্দুতে, V = 0.5 V

        I = 10 mA

   B বিন্দুতে, V = 0.8 V

         I = 20 mA

AD অংশের জন্য বিভবের পরিবর্তন, ∆V = (0.8 - 0.5) V

                    = 0.3 V

AB অংশে তড়িৎ প্রবাহের পরিবর্তন, ∆I = (20 - 10) mA

                    = 10 mA

                    = 0.01 A

আমরা জানি,

   গতীয় রোধ, R=ΔVΔI=0.30.01Ω=30Ω

∴ AB অংশের গতীয় রোধ 30 Ω

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

লেখচিত্রে AB অংশ দিয়ে সমমুখী ঝোঁক এবং ACD অংশ দিয়ে বিমুখী ঝোঁকের বৈশিষ্ট্য দেখানো হয়েছে।

      সম্মুখী ঝোঁকের ক্ষেত্রে ভোল্টেজ V বৃদ্ধির সাথে সাথে কারেন্ট বৃদ্ধি পায় না। ভোল্টেজ বৃদ্ধি করলে কারেন্ট সূচকীয়ভাবে বাড়ে এবং পরে সমানুপাতে বাড়ে। V ভোল্টেজ হলে I দ্রুত বৃদ্ধি পায়, তাই I খাড়াভাবে উপরে উঠে। চিত্রে B বিন্দু ইহা নির্দেশ করে।

    বিমুখী ঝোঁকের ক্ষেত্রে বিপরীত বায়াস ভোল্টেজ বৃদ্ধি করে একটি ক্রান্তি মানে পৌঁছালে বিপরীত কারেন্ট হঠাৎ অনেকগুণ বেড়ে যায়। চিত্রে C বিন্দু এটি নির্দেশ করে। এই সময় ডায়োড পরিবাহীর ন্যায় আচরণ করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ময়মনসিংহ বোর্ড ২০২৩ – অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”