A. Nayan
A. Nayan
11 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ময়মনসিংহ বোর্ড ২০২৪ – চল বিদ্যুৎ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ১০ম অধ্যায়🔢 সৃজনশীল নং: ১২🏫 বোর্ড: ময়মনসিংহ বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর:

কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে ঐ তাপমাত্রায় এর উপাদানের আপেক্ষিক রোধ বলে।

উত্তর:

কোনো এলাকায় বিদ্যুতের চাহিদা যদি উৎপাদন থেকে বেশি হয় তাহলে গ্রিড সেখানে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করতে পারে না। তখন সাবস্টেশনগুলো এক এলাকার বিদ্যুৎ সরবরাহ করার জন্য অন্য একটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হয়। একে লোডশেডিং বলে।
লোডশেডিং এর অন্যতম প্রধান কারণ বিদ্যুতের অপচয় বা তড়িতের সিস্টেম লস। কারণ বৈদ্যুতিক তারে বিদ্যুৎ পাঠানোর সময় তারের রোধের জন্য (I2R পরিমাণ তাপ) লস হয় যাকে সিস্টেম লস বলে। এর জন্য বৈদ্যুতিক তারে বিদ্যুতের অপচয় হয়। এই অপচয় বা সিস্টেম লস কমানোর জন্য উচ্চ ভোল্টেজ বিদ্যুৎ পাঠানো হয়। এই অপচয় কম হলে লোডশেডিংও কম হবে।

উত্তর:

এখানে,

R1=R2=2Ω
R3=R4=3Ω

বর্তনীতে R3R4 সমান্তরালে যুক্ত। এদের তুল্যরোধ RP হলে,

1RP=1R3+1R4=13+13=23RP=32=1.5Ω

এখন R1,R2RP বর্তনীতে শ্রেণি সমবায়ে যুক্ত,

 

∴ বর্তনীর তুল্যরোধ,

Req=R1+R2+RP=(2+2+1.5)=5.5Ω (Ans.) 

উত্তর:

ভূসংযোগের পূর্বে:

‘গ’ থেকে পাই, বর্তনীর তুল্যরোধ

Req=5.5Ω

∴ বর্তনীর প্রবাহ, I=EReq=65.5=1.09 A
A বিন্দুর বিভব VA=6 V
AB অংশের বিভব পার্থক্য, VAB=IR1=1.09×2=2.18 V
B বিন্দুর বিভব, VB==VAVAB=62.18=3.82 V
BD অংশের রোধ, RBD=(2+1.5)=3.5Ω
[ ∵ (গ) থেকে পাই, R3R4 এর তুল্যরোধ, RP=1.5Ω ]
BD অংশের বিভব পার্থক্য, VBD=IRBD=1.09×3.5=3.82 V
D বিন্দুর বিভব, VD=VBVBD=(3.823.82)V=0 V

 

ভূসংযোগের পর :

C বিন্দুতে ভূ-সংযোগ করলে C বিন্দুর বিভব, VC=0 V বর্তনীর প্রবাহ I=1.09 A হলে,
BC অংশের বিভব পার্থক্য VBC=IR2=1.09×2=2.18 V
B বিন্দুর বিভব VB হলে, VBC=VBVC
বা, 2.18=VB0
VB=2.18 V
CD অংশের বিভব পার্থক্য VCD=IRP=1.09×1.5=1.635 V
D বিন্দুর বিভব VCD=VCVD
বা, 1.635=0VD
VD=1.635 V
দেখা যাচ্ছে, VB<VB এবং VD<VD
∴ ভূসংযোগের পর B ও D উভয় বিন্দুর বিভব হ্রাস পাবে।
B বিন্দুর বিভব কমে ΔAB=VBVB=(3.822.18)V=1.64 V
D বিন্দুর বিভব কমে, ΔVD=VDVD=0(1.635)=1.635 V

7 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ময়মনসিংহ বোর্ড ২০২৪ – চল বিদ্যুৎ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”