A. Nayan
A. Nayan
11 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ময়মনসিংহ বোর্ড ২০২৪ – পদার্থের অবস্থা ও চাপ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৪র্থ অধ্যায়🔢 সৃজনশীল নং: ১২🏫 বোর্ড: ময়মনসিংহ বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর:

হুকের সূত্রটি হলো- স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক।

উত্তর:

গরমের দিনে মাটির কলসে পানি রাখলে ঐ পানি ঠান্ডা হয়। কারণ মাটির কলসের গায়ে অসংখ্য ছিদ্র থাকে। ঐ ছিদ্র দিয়ে সর্বদা পানি চুইয়ে বাহিরে আসে ও বাষ্পে পরিণত হয়। এজন্য প্রয়োজনীয় সুপ্ত তাপ কলসের ভিতরের পানি সরবরাহ করে। ফলে কলসের পানি ঠান্ডা হয়। পিতলের কলসে পানি রাখলে তা ঠান্ডা হয় না। কারণ ঐ পাত্রের গায়ে ছিদ্র থাকে না এবং বাষ্পায়নের কোনো সুযোগ সৃষ্টি হয় না। এ কারণে পিতলের কলসের চেয়ে মাটির কলসের পানি বেশি ঠান্ডা থাকে।

উত্তর:

এখানে,
ছোট পিস্টনের ব্যাসার্ধ, r1=25 cm

=0.25 m

বড় পিস্টনের ব্যাসার্ধ, r2=1.25 m
ছোট পিস্টনের ভর, m1=10 kg
ধরি, বড় পিস্টনের ভর, =m2

 

প্যাসকেলের সূত্রানুসারে,

F2F1=A2A1

বা, m2 g m1 g=πr22πr12
বা, m2=(1.250.25)2×10
=250 kg

∴ সাম্যাবস্থানের জন্য বড় পিস্টনে 250 kg ভর দিতে হবে। (Ans.)

উত্তর:

এখানে,
ছোট পিস্টনের ব্যাসার্ধ, r1=25 cm

=0.25 m

বড় পিস্টনের ব্যাসার্ধ, r2=1.25 m

 

ধরি, ছোট পিস্টনে F1 বল প্রযুক্ত হওয়ার কারণে এর সরণ হয় l1 । ফলে বড় পিস্টনে F2 বল অনুভূত হয় ও এর সরণ হয় l2

প্যাসকেলের সূত্রানুসারে,

F2 F1=A2 A1
বা, F2 F1=πr22πr12

বা, F2 F1=(1.250.25)2
বা, F2 F1=25
বড় পিস্টনে কাজের পরিমাণ, W2=F2l2
ছোট পিস্টনে কাজের পরিমাণ, W1=F1l1

 

আমরা জানি,

W2=W1
 F2l2=F1l1
l1l2=F2 F1=251

∴ পিস্টনদ্বয়ের সরণের অনুপাত 25:1 হবে।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ময়মনসিংহ বোর্ড ২০২৪ – পদার্থের অবস্থা ও চাপ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”