A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ময়মনসিংহ বোর্ড ২০২৫ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ১ম অধ্যায় — পরিবেশ রসায়ন🔢 সৃজনশীল নং ৭৪🏫 বোর্ড ময়মনসিংহ বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যেসব জৈব যৌগের দুই বা ততোধিক ভিন্ন কনফিগারেশন যুক্ত সমাণু 'এক-সমতলীয়' আলোর প্রতি ভিন্নরূপ আচরণ করে, এক সমতলীয় আলোর ক্ষেত্রে ঐসব যৌগের প্রতিক্রিয়াকে আলোক সমাণুতা বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ন্যাপথালিন একটি অ্যারোমেটিক যৌগ। হাকেল নীতি অনুযায়ী, যে সকল সমতলীয় চাক্রিক যৌগে (4n+2) সংখ্যক সঞ্চারণশীল π ইলেকট্রন থাকে (যেখানে n=0,1,2,3… ইত্যাদি) তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে। ন্যাপথালিন এর গঠন নিম্নরূপ : 

গঠন থেকে দেখা যায় যে, ন্যাপথালিনে পাই (π) ইলেকট্রন সংখ্যা

10 । তাহলে, 4n+2=10 বা, n=2

যেহেতু n এর মান 2। তাই ন্যাপথালিন একটি অ্যারোমেটিক যৌগ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, 

P1=760 mm(Hg)V1=0.5 L=500 mL V=(500+400)mL=900 mLpx=? 
সস্টপকক খোলা অবস্থায় X গ্যাসের আংশিক চাপ, 

px=P1V1V=760×500900∴px=422.22 mm(Hg) 

এখানে,

P2=780 mm(Hg)V2=400 mLV=900 mLPy=? 

আবার, স্টপকক খোলা অবস্থায় Y পাত্রের আংশিক চাপ, 
pY=P2V2V=780×400900∴pY=346.67 mm(Hg) 
দেখা যাচ্ছে, px[422.22 mm(Hg)>py[346.67 mm(Hg)]
সুতরাং, স্টপকক খোলা অবস্থায় 'X' এর আংশিক চাপ 'Y' গ্যাসের চেয়ে বেশি। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

আমরা জানি, স্থির তাপমাত্রায় ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক (গ্রাহামের সূত্র)। তাই গ্যাস দুটির আণবিক ভর নির্ণয় করতে হবে।

'X' গ্যাসের আণবিক ভর (MX) নির্ণয়:
দেওয়া আছে,
চাপ, PX=760 mm(Hg)=1 atm
আয়তন, VX=0.5 L
ভর, wX=0.45 g
তাপমাত্রা, T=27∘C=(27+273) K=300 K
মোলার গ্যাস ধ্রুবক, R=0.0821 L atm K−1mol−1
আদর্শ গ্যাস সমীকরণ হতে পাই,

MX=wXRTPXVX
MX=0.45×0.0821×3001×0.5
∴MX=22.167 g mol−1

'Y' গ্যাসের আণবিক ভর (MY) নির্ণয়:
দেওয়া আছে,
চাপ, PY=780 mm(Hg)=780760 atm=1.026 atm
আয়তন, VY=400 mL=0.4 L
ভর, wY=0.35 g
একইভাবে,

MY=wYRTPYVY
MY=0.35×0.0821×3001.026×0.4
∴MY=21.00 g mol−1

এখানে, MX=22.167 g mol−1 এবং MY=21.00 g mol−1।
যেহেতু 'Y' গ্যাসের আণবিক ভর 'X' গ্যাস অপেক্ষা কম (MY<MX), তাই গ্রাহামের ব্যাপন সূত্রানুসারে 'Y' গ্যাসটি অধিক দ্রুত ব্যাপিত হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ময়মনসিংহ বোর্ড ২০২৫ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)”