A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ২০২৫ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস🔢 সৃজনশীল নং ৭৪🏢 প্রতিষ্ঠান ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

মায়োটোম হলো একগুচ্ছ পেশি, যেখানে একটিমাত্র সুষুম্মাস্নায়ু দ্বারা স্নায়ু সংযোগ থাকে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ভার্টিব্রাটা পর্বের Urochordata উপপর্বের Ascidiacea শ্রেণির প্রাণীদের সমুদ্রের ফোয়ারা বলা হয়। Urochordata উপপর্ব প্রায় ২৮০৪টি প্রজাতি নিয়ে গঠিত। এ উপপর্বের প্রাণীদের পৃথিবীর সব সমুদ্র উপকূলে অগভীর পানিতে পাওয়া যায়। এ উপপর্বের কিছু কিছু প্রজাতি সাইফন দিয়ে সজোরে পানি উৎসারিত করে বলে Urochordata উপপর্বের প্রাণীদের সাগর ফোয়ারা বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের P হলো রেডিয়া লার্ভা যা প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের জীবনচক্রে পাওয়া যায়। রেডিয়া ছাড়াও সারকারিয়া, স্পোরোসিস্ট, সিস্টিসারকাস ইত্যাদি লার্ভা প্লাটিহেনমিনথিস পর্বের প্রাণীদের জীবনচক্রে পাওয়া যায়। এই পর্বের বৈশিষ্ট্যগুলো হলো-
১. দেহ নরম, দ্বিপার্শ্বীয় প্রতিসম ও পাতা বা ফিতার মতো পৃষ্ঠ অঙ্কীয়ভাবে চাপা।
২. দেহত্বক সিলিয়াযুক্ত এপিডার্মিস অথবা কিউটিকল-এ আবৃত।
৩. ত্রিস্তরী প্রাণী হলেও এরা অ্যাসিলোমেট।
৪. পোষকদেহে সংযুক্তির জন্য অনেকক্ষেত্রে বাহ্যিক চোষক বা হুক অথবা উভয়ই উপস্থিত।
৫. রক্ত সংবহন ও শ্বসনতন্ত্র অনুপস্থিত। রেচনতন্ত্র শাখা-প্রশাখাযুক্ত রেচননালি ও শিখা কোষ নিয়ে গঠিত।
৬. অধিকাংশ পরজীবী। কিছুসংখ্যক মুক্তজীবী।
৭. এই পর্বের প্রাণীরা উভলিঙ্গ।
উদাহরণ: Taenia solium (ফিতাকৃমি), Fasciola hepatica (যকৃৎ কৃমি)। অতএব উল্লেখিত আলোচনা থেকে বলা যায় যে, রেডিয়া লার্ভা প্লাটিহেলমিনথিস পর্বের অন্তর্ভুক্ত।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে Q এবং R হলো যথাক্রমে অ্যাম্ফিব্লাস্টুলা ও ভেলিজার লার্ভা। এই লার্ভা দুটি ভিন্ন পর্বের অন্তর্ভুক্ত- উক্তিটি নিচে বিশ্লেষণ করা হলো-

পরিফেরা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য হলো-
১. এরা কোষীয় মাত্রায় বহুকোষী একক বা উপনিবেশিক স্থির প্রাণী।
২. এদের দেহতলে অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র বিদ্যমান।
৩. এদের নালিতন্ত্রের অন্তঃপ্রাচীরে ফ্লাজেলাযুক্ত কলার কোষ বা কোয়ানোসাইট থাকে।
৪. এরা উভলিঙ্গ এবং এদের পরিস্ফুটন পরোক্ষ।
৫. এদের জীবনচক্রে সঞ্চরণশীল অ্যাম্ফিরাস্টুলা অথবা প্যারেনকাইমা লার্ভা বিদ্যমান।

মোলাস্কা পর্বের বৈশিষ্ট্য হলো-
১. এ পর্বের প্রাণীদের দেহ অপ্রতিসম বা দ্বিপার্শ্বীয় প্রতিসম।
২. দেহ নরম ও অখণ্ডায়িত।
৩. দেহ সাধারণত এক বা একাধিক খোলক দ্বারা আবৃত।
৪. দেহের অঙ্কীয় দিকে পেশিযুক্ত পদ বিদ্যমান যা চলন, গর্ত করা বা সাঁতারের জন্য বিভিন্নভাবে অভিযোজিত।
৫. এদের জীবনচক্রে ট্রকোফোর বা ভেলিজার বা গ্লাচিডিয়াম লার্ভা বিদ্যমান থাকে।

অতএব উল্লেখিত আলোচনা থেকে বলা যায় যে, অ্যাম্ফিব্লাস্টুলা ও ভেলিজার লার্ভা একই পর্বের নয় বরং অ্যাম্ফিব্লাস্টুলা লার্ভা হলো পরিফেরা পর্বের এবং ভেলিজার লার্ভা মোলাস্কা পর্বের প্রাণীদের জীবনচক্রে পাওয়া যায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ২০২৫ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”