A. Nayanㅤ
A. Nayan
15 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘মুক্তিযুদ্ধ চলাকালে একটি…’ হলিক্রস কলেজ ২০২৫ – রেইনকোট, গদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ সাধারণ📚 বই বাংলা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ গদ্য🧩 অধ্যায় ২৭তম অধ্যায় — রেইনকোট🔢 সৃজনশীল নং ৪৮🏢 প্রতিষ্ঠান হলিক্রস কলেজ📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

মুক্তিযুদ্ধ চলাকালে একটি ছাত্রাবাস থেকে মিলিটারিরা আজাদকে তুলে নিয়ে যায়। পাশবিক নির্যাতন চালিয়ে তারা তার পিতার সন্ধান চায়। ক্ষত-বিক্ষত হয়েও আজাদ নিশ্চুপ থাকে। মনে পড়ে বাবার শেষ উপদেশ ‘জীবনের চেয়ে দেশ অনেক বড়।’ নিজেকে একজন দেশপ্রেমী মুক্তিযোদ্ধার সন্তান মনে করে গর্বে তার বুক ফুলে ওঠে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

• "রেইনকোট" গল্পে প্রিন্সিপালের পিওন ইসহাক মিয়া এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

• 'ক্লাক-ডাউনের রাত' বলতে ১৯৭১ সালের পঁচিশে মার্চের কালরাতকে বোঝায়।
• ১৯৭১ সালের পঁচিশে মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশের নিরীহ মানুষের ওপর নির্মম অত্যাচার ও নির্যাতন শুরু করে। তারা ছাত্রাবাস, বস্তিতে আগুন ধরিয়ে দেয়, যত্রতত্র গুলি করে মানুষ হত্যা করে। তাদের অত্যাচার থেকে ছাত্র-শিক্ষক, নারী-পুরুষ-বৃদ্ধ কেউ রেহাই পায়নি। তাদের এ চরম অমানবিকতায় এ দেশের মানুষ আতঙ্কে শিউরে ওঠে। তাদের নির্মম নির্যাতন হত্যাযজ্ঞে এ দেশের মানুষের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। পাকিস্তানি হানাদারদের সেই ভয়াবহ হত্যাযজ্ঞের রাতকে লেখক 'ক্রাক-ডাউনের রাত' বলে অভিহিত করেছেন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

• উদ্দীপকের আজাদ 'রেইনকোট' গল্পের নুরুল হুদা চরিত্রের সঙ্গে তুলনীয়।
• আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। এই দেশ স্বাধীন করতে বাঙালি জাতিকে চরম মূল্য দিতে হয়েছে। দীর্ঘ নয় মাসব্যাপী সংগ্রাম করে ত্রিশ লাখ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা
• উদ্দীপকের আজাদকে একটি ছাত্রাবাস থেকে মিলিটারিরা তুলে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায় তার মুক্তিযোদ্ধা পিতার সন্ধান পাওয়ার জন্য। ক্ষত-বিক্ষত হয়েও আজাদ নিশ্চুপ থাকে। মনে পড়ে বাবার শেষ উপদেশ 'জীবনের চেয়ে দেশ অনেক বড়।' নিজেকে একজন দেশপ্রেমী মুক্তিযোদ্ধার সন্তান মনে করে গর্বে তার বুক ফুলে ওঠে। 'রেইনকোট' গল্পেও কলেজ শিক্ষক নুরুল হুদাকে অমানবিক নির্যাতন করা হয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে। নুরুল হুদা নিজেকে মুক্তিযোদ্ধাদের একজন ভাবতে শুরু করেন এবং শত নির্যাতন সত্ত্বেও তিনি একটি কথাও শত্রুসেনাদের সামনে বলেন না। নিজের মধ্যে এক ধরনের উষ্ণতা ও সাহস অনুভব করেন। যেটা দেশপ্রেমের, আত্মত্যাগের। উভয় চরিত্রের সাদৃশ্য এখানেই লক্ষ করা যায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

• আজাদের চেতনা 'রেইনকোট' গল্পের সমগ্র মূলভাবকে ধারণ করে বলে আমি মনে করি।

• স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। ১৯৭১ সালে বাঙালি জাতি লাখো শহিদের রক্তের বিনিময়ে তাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করেছে। দীর্ঘ নয় মাসব্যাপী যুদ্ধে এদেশের মানুষকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে।
• উদ্দীপকের আজাদ একজন সত্যিকারের দেশপ্রেমিক। যুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী তাকে ছাত্রাবাস থেকে মিলিটার ক্যাম্পে তুলে নিয়ে যায়। নির্মম নির্যাতন করে তার মুক্তিযোদ্ধা বাবার অবস্থান জানতে চাইলে আজাদ তা স্বীকার করে না। দেশের মুক্তির জন্য অকাতরে সব নির্যাতন সহ্য করে যায়। 'রেইনকোট' গল্পের নুরুল হুদাকেও মিলিটারিরা ধরে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। তারা নুরুল হুদার কাছ থেকে মুক্তিযোদ্ধাদের অবস্থান জানতে চায়। নির্মম নির্যাতন সত্ত্বেও নুরুল হুদা দেশের জন্য অকাতরে সব সহ্য করে নেন।
• উদ্দীপকের আজাদ দেশপ্রেমে অটল। মিলিটারির নির্মম অত্যাচার অকাতরে সহ্য করে দেশের স্বাধীনতার জন্য। 'রেইনকোট' গল্পের নুরুল হুদা তার শ্যালক মুক্তিযোদ্ধা মিন্টুর রেইকোট গায়ে জড়িয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হন। শত অত্যাচার সহ্য করেও তিনি মুক্তিযোদ্ধাদের কথা প্রকাশ করেন না। তাই বলা যায়, উদ্দীপকটি 'রেইনকোট' গল্পের সমগ্র ভাবকে ধারণ করেছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘মুক্তিযুদ্ধ চলাকালে একটি…’ হলিক্রস কলেজ ২০২৫ – রেইনকোট, গদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)”