| ㅤ | A. Nayan11 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘মুন ও রাখি…’ সোনার বাংলা কলেজ ২০২৪ – অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

মুন ও রাখি দুই বান্ধবী বিজ্ঞান মেলায় প্রজেক্ট ডিসপ্লে করার জন্য একটি ডায়োড ও ট্রানজিস্টর নিয়ে এলো। মুন ডায়োডটিকে সম্মুখ ঝোঁক প্রদান করলো। রাখি দেখলো ট্রানজিস্টরের ম্যানুয়েলে লেখা β= 100 এবং IB = 50μA।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১০
শক্তি স্তর রৈখিক চিত্রে পরিবহন ব্যান্ড ও যোজন ব্যান্ড এর মধ্যবর্তী পাল্লাকে নিষিদ্ধ ব্যান্ড বলে।
দশমিক পদ্ধতিতে
(56)10 = (56)10
(75)8 = (61)10
61 > 56 অর্থাৎ (56)10 এবং (75)8 সংখ্যদুটির মধ্যে (75)8 বড়।
উদ্দীপকের ডায়োডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করার জন্য ডায়োডটিকে সম্মুখী ঝোঁকে সংযোগ দিতে হবে এবং প্রবাহমাত্রা বন্ধের জন্য ডায়োডটিকে বিমুখী ঝোঁকে সংযোগ দিতে হবে।
ডায়োডের বৈশিষ্ট থেকে দেখা যায় যে, সম্মুখী ঝোঁকের ক্ষেত্রে সংযোগ দেওয়ার পর p-n জাংশনের বিভব বাধার কারণে প্রথমে কোনো প্রবাহ পাওয়া যায় না। বিভবের একটি নির্দিষ্ট মান অতিক্রম অতিক্রম করার পর তড়িৎ প্রবাহ বৃদ্ধি পেতে থাকে। ডায়োডের এই নির্দিষ্ট ভোল্টজকে সূচন ভোল্টেজ বলে।
বিমুখী ঝোঁকের ক্ষেত্রে সংযোগ দেওয়ার পর জাংশনের বিকর বাধা বহুলাংশে বৃদ্ধি পায় ফলে তড়িৎপ্রবাহ হয় না। বিমুখী ঝোঁকের ক্ষেত্রে মাইকো অ্যাম্পিয়ার পর্যায়ের তড়িৎ প্রবাহ হয়ে থাকে যা তড়িৎ প্রবাহ না হওয়ারই মতো।