A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘মুনীম সাহেব মৌমাছি…’ a – প্রাণীর আচরণ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ১২তম অধ্যায় — প্রাণীর আচরণ🔢 সৃজনশীল নং ১🏢 প্রতিষ্ঠান a⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

মুনীম সাহেব মৌমাছি পালন করে স্বাবলম্বী হয়েছেন। তিনি গভীরভাবে মৌমাছির আচরণ পর্যবেক্ষণ করেছেন এবং দেখেছেন মৌচাকে এ রাণী মৌমাছি B পুরুষ মৌমাছি ও C-কর্মী মৌমাছি রয়েছে।  [ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট ]

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

রিফ্লেক্স বা প্রতিবর্তি হলে উদ্দীপনার প্রতি সাড়া প্রদানের সরলতম ধরণ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

নেমোট্যাক্সিস হলো কোন প্রাণীর স্মৃতিমূলক সাড়াদান। এসব প্রাণী কোথাও গেলে চলার পথের আশ-পাশের কোন বস্তুকে চিহ্ন হিসাবে মনে রাখে, ফেরার সময় ঐ চিহ্নগুলো মনে করে ফিরে আসে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে A হলো রাণী মৌমাছি এবং B হলো পুরুষ মৌমাছি। এদের মধ্যে যে বৈসাদৃশ্য রয়েছে তা নিচে ছকের মাধ্যমে উল্লেখ করা হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত 'C' অর্থাৎ কর্মী মৌমাছির কর্ম পরার্থপরতার প্রকৃষ্ট উদাহরণ। নিচে তা বিশ্লেষণ করা হলো-
কর্মী মৌমাছি কলোনির ক্ষুদ্রতম সদস্য, সংখ্যায় সর্বাধিক। এরা প্রকৃতপক্ষে স্ত্রী মৌমাছি। তবে বন্ধ্যা অর্থাৎ ডিম পাড়ে না। কলোনির জন্য নিবেদিতপ্রাণ কর্মী মৌমাছি জন্মের পর থেকেই নানা রকম কাজ করা শুরু করে। চাক পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা, হুল ফুটিয়ে শত্রু দমন করা, মধু সংগ্রহ করা, মোম উৎপাদন করে মৌচাক তৈরি করা, চাকে সকলের খাবারের ব্যবস্থা করা ও খাওয়ানো এ সবই কর্মী মৌমাছির কাজ। ডিম থেকে লার্ভা বেরিয়ে এলে এরা একটি লার্ভাকে তাদের গলবিলীয় গ্রন্থি নিঃসৃত রয়েল জেলি খাইয়ে পরবর্তী রাণী হিসেবে তৈরি করে থাকে। সুনির্দিষ্টভাবে বলতে গেলে কর্মী মৌমাছির জীবনাচরণ সম্পূর্ণভাবে কলোনির জন্য নিবেদিত। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এরা জীবন বিপন্ন করে কলোনির অন্য সদস্যদের রক্ষা করে। যেহেতু তারা হ্যাপ্লয়েড তাই প্রজনন ক্ষমতা বিহীন এবং প্রজাতির ধারাবাহিকতা রক্ষায় তাদের উদ্বিগ্ন হওয়ার কথা নয়। কারণ রাণী ও পুরুষ মৌমাছিরাই প্রজনন ক্ষমতা যুক্ত। তাই রাণী ও পুরুষ মৌমাছিদেরকে কলোনির সকল কাজে বেশি উদ্বিগ্ন হওয়ার কথা। কিন্তু ঘটে তার উল্টো, এভাবে কর্মী মৌমাছিরা নিজেদেরকে মৃত্যুমুখে ঠেলে দিয়ে কলোনিকে রক্ষা করে যা পরার্থপরতার প্রকৃষ্ট উদাহরণ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘মুনীম সাহেব মৌমাছি…’ a – প্রাণীর আচরণ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”