| ㅤ | A. Nayan16 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘মুনমুন ঢাকা বিশ্ববিদ্যালয়…’ যশোর বোর্ড ২০১৭ – জনসেবা ও আমলাতন্ত্র, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (এইচএসসি)

মুনমুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক নিয়োগ্র প্রাপ্ত হন। বর্তমানে তিনি মন্ত্রণালয়ের একটি অধিদপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি তার যোগ্যতা ও অভিজ্ঞতার আলোকে সরকারের মন্ত্রীদের নীতি নির্ধারণের ক্ষেত্রে সহায়তা করেন।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৯
'আমলা' শব্দটি আরবি ভাষা থেকে উদ্ভূত হয়েছে।
অন্যের কল্যাণে আত্মত্যাগের মহান ব্রতের নামই জনসেবা। যার অর্থ আদেশ পালন ও বাস্তবায়ন।
জনসেবা মানুষের একটি মহৎ গুণ। মহৎ হৃদয়ের ব্যক্তিরাই কেবল জনসেবা করতে পারেন। জনসেবা করতে চাইলে উদার ও বড় মনের মানুষ হতে হয়।
উদ্দীপকে উল্লিখিত মুনমুন এবং তার মতো নিয়োগপ্রাপ্তদের একত্রে 'আমলা' বা 'স্থায়ী শাসন বিভাগ' বলা হয়। তারা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হন এবং তাদের চাকরি রাজনৈতিক প্রভাবমুক্ত ও স্থায়ী প্রকৃতির।
আমলাদের প্রধান বৈশিষ্ট্য হলো তাদের পেশাদারিত্ব, দক্ষতা এবং নিরপেক্ষতা। তারা সরকারের নীতি নির্ধারণে সরাসরি ভূমিকা পালন না করলেও, তাদের অর্জিত দীর্ঘ অভিজ্ঞতা ও বিশেষায়িত জ্ঞানের আলোকে সংশ্লিষ্ট মন্ত্রীদের নীতি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরামর্শ ও সহায়তা প্রদান করেন। এই সহায়তা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাদের প্রশাসনিক কর্মকাণ্ড আইনি কাঠামো এবং নিয়ম-নীতি দ্বারা পরিচালিত হয়, যা একটি রাষ্ট্রের শাসন ব্যবস্থাকে গতিশীল ও সুশৃঙ্খল রাখে। অর্থাৎ, তারা সরকারের সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে যন্ত্র হিসেবে কাজ করার পাশাপাশি একটি স্থিতিশীল প্রশাসনিক কাঠামো বজায় রাখতে নিরলস অবদান রাখেন।
উদ্দীপক অনুসারে মুনমুন সরকারের মন্ত্রীদের নীতি নির্ধারণের ক্ষেত্রে সহায়তা করেন। বর্তমান জনকল্যাণকর রাষ্ট্রে আমলাতন্ত্রের কার্যাবলি ক্রমশ প্রসারিত হচ্ছে। সুতরাং মুনমুনকে উদ্দীপকে বর্ণিত কাজ ছাড়াও আরো অনেক কাজ করতে হয়। নিম্নে আমলাতন্ত্রের কার্যাবলি আলোচনা করা হলো-
১. আইন কার্যকর করা; সরকারি কর্মচারীগণ অর্থাৎ আমলাগণ আইনসভা কর্তৃক প্রণীত আইনের সাহায্যে দেশের দৈনন্দিন শাসনকার্য পরিচালনা করেন।
২. আইন প্রণয়নে সাহায্য দান: বর্তমানে আইনসভায় উত্থাপিত খসড়া বিলের অধিকাংশই আমলারা প্রস্তুত করে থাকেন।
৩ . বিচার সংক্রান্ত কাজ: ট্রেড মার্ক, জমি ক্রয়-বিক্রয়, রেজিস্ট্রি ইত্যাদি ক্ষেত্রে আমলারাই আইন মোতাবেক অনেক বিরোধ মীমাংসা করে থাকেন। আমলারাই এ সব বিষয়ে আদালতের সিদ্ধান্ত কার্যকর করেন।
৪. দৈনিক কার্যাবলি সম্পাদন: আমলারা সরকারি বিধি মোতাবেক প্রশাসনিক কাজগুলো রুটিনমাফিক সম্পন্ন করেন।
৫. তথ্য পরিবেশন: আমলাতন্ত্র আইনসভার সদস্য ও মন্ত্রীদেরকে প্রয়োজনীয় তথ্যাদি ও পরিসংখ্যান প্রদান করে থাকেন। আমলাদের পরিবেশিত তথ্যাদিই সরকার দেশবাসীর নিকট প্রকাশ করে থাকে।
৬. অভ্যন্তরীণ প্রশাসন পরিচালনা: আমলারা অভ্যন্তরীণ প্রশাসনের সুষ্ঠু পরিচালনার জন্য কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, বদলি, পদোন্নতি, নিয়ন্ত্রণ ও তদারকির মাধ্যমে শৃঙ্খলা রক্ষা করেন।
৭. রাষ্ট্রের প্রতিনিধিত্ব করা: দক্ষ, অভিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তাগণ মাঝে মাঝে আন্তর্জাতিক সম্মেলনে নিজ রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন।
উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, আধুনিক রাষ্ট্রীয় কার্যাবলি ক্রমশ বৃদ্ধির সাথে সাথে আমলাদেরও কাজের পরিধি বৃদ্ধি পেয়েছে। উদ্দীপকে উল্লিখিত মুনমুনের নানাবিধ কাজ এটাই প্রমাণ করে।