| ㅤ | A. Nayan11 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘মুরাদ গরম পানিতে…’ খুলনা পাবলিক কলেজ ২০২৫ – চলতড়িৎ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

মুরাদ গরম পানিতে গোসল করার জন্য 500 W এর একটি হিটার ক্রয় করল। হিটারটি পানির তাপমাত্রা 25° C হতে 100° C এ উন্নীত করতে সক্ষম। সময় সাশ্রয়ের জন্য হিটারের রোধ পরিবর্তন করে 0.1 mm ব্যাস, 0.5 m দৈর্ঘ্য এবং 50Ω একটি তার কুণ্ডলী ব্যবহার করেন। বৈদ্যুতিক লাইনের বিভব 220 V.
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৩
অতি নিম্ন তাপমাত্রায় কিছু কিছু পদার্থের রোধ শূন্যে নেমে আসে। এসব পদার্থকে বলা হয় অতিপরিবাহী এবং পদার্থের এ ধর্মকে বলা হয় অতি পরিবাহিতা।
ওহমের সূত্র হতে আমরা জানি, স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর দুই বিন্দুর বিভব পার্থক্য এর মধ্যদিয়ে প্রবাহিত তড়িৎ এর সমানুপাতিক। সুতরাং ওহমের সূত্র স্থির তাপমাত্রার ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু বাতির ফিলামেন্টে তাপমাত্রা স্থির থাকে না। ফিলামেন্ট উত্তপ্ত হয়ে দৃশ্যমান আলো বিকিরণ করে বলে এর পারিপার্শ্ব উজ্জ্বল হয়। যেহেতু ফিলামেন্টের তাপমাত্রা স্থির থাকে না তাই এক্ষেত্রে ওহমের সূত্রের সত্যতা প্রমাণ করা যাবে না।
উদ্দীপক হতে, তার কুণ্ডলীর ব্যাসার্ধ,
তার কুণ্ডলীর দৈর্ঘ্য,
তার কুন্ডলীর রোধ,
আমরা জানি,
বা,
অতএব, মুরাদের হিটারের আপেক্ষিক রোধ
শুরুতে, হিটারের ক্ষমতা,
পরে, হিটারের রোধ,
বিভব পার্থক্য,
∴ পরে ক্ষমতা,
যেহেতু, , সুতরাং এর প্রতি একক সময়ে উৎপন্ন তাপের পরিমাণ বেশি তাই পরে হিটারটি দ্রুত পানি গরম করতে পারবে। অতএব, হিটারের রোধ পরিবর্তনে সময় সাশ্রয় হবে।