| ㅤ | A. Nayan18 Oct 2026 (1 week ago) |
সৃজনশীলঃ ‘মুরাদ সাহেবের একমাত্র…’ a – আচরণের উপর পরিবেশের প্রভাব, মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

মুরাদ সাহেবের একমাত্র ছেলে সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হওয়া সত্ত্বেও সমাজের ধনী-গরিব সবার সাথে বিনয়ের সাথে মেলামেশা করেন। সমাজের মানুষও তাকে নিতান্ত আপনজন ভাবে ও শ্রদ্ধা করে। তিনি তার ছেলেকে ছোট সময় থেকে তিলে তিলে বড় করে তুলতে তার পরিশ্রমের কমতি ছিল না। তিনি সেই ভাষা শিখানো থেকে শুরু করে ছেলের মধ্যে বিনয় ও দানশীলতা সৃষ্টি করতে কতই না কৌশল অবলম্বন করেছেন।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৪
যৌন হয়রানি হলো এমন এক ধরনের আচরণ যেখানে এক ব্যক্তি অন্য ব্যক্তির প্রবৃত্তি বা কামনা দ্বারা নিপীড়িত বা লাঞ্ছিত হয়।
দৈহিক গড়ন ও চেহারা যেভাবে আন্তঃবাস্তিক আকর্ষণ নির্ণয়কারী উপাদান হিসেবে কাজ করে তা নিচে উল্লেখ করা হলো-
আন্তঃব্যক্তিক আকর্ষণ নির্ণয়কারী উপাদানসমূহের মধ্যে চেহারা বা দৈহিক গড়ন অন্যতম প্রধান উপাদান। সাধারণত দৈহিক গড়ন ও চেহারা ব্যক্তির প্রতি প্রাথমিক আকর্ষণ সৃষ্টির ব্যাপারে একটি প্রাথমিক ধারণা তৈরি করে থাকে। আকর্ষণীয় মুখশ্রী ও অনুকূল দৈহিক গড়ন-এর প্রতি আমরা সবসময়ই আগ্রহান্বিত। পরিষ্কার-পরিচ্ছন্ন শরীর এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক সহজেই মনোযোগ আকর্ষণ করে থাকে। দৈহিক আকর্ষণের ক্ষেত্রে ব্যক্তির গাত্রবর্ণ গৌর বা ফর্সা রঙের প্রতি দুর্বলতা অধিকাংশ লোকের মধ্যে দেখা যায়। দৈহিক সৌন্দর্যের মধ্যে সুঠাম দেহের অধিকারী হলে ব্যক্তি সহজেই অন্যের মনোযোগ আকর্ষণ করতে পারে। আবার সুন্দর মুখশ্রীও অন্যকে আকর্ষণ করে। সাধারণত ছেলেরা মেয়েদের চেয়ে বেশি শারীরিক আকর্ষণ বা চেহারা দ্বারা প্রভাবিত হয়। আবার মেয়েরা তাদের সঙ্গী উচ্চ পদমর্যাদা বিশিষ্ট, বুদ্ধিমান, সমগোত্রীয় এবং একই ধর্মাবলম্বী হলে তার প্রতি বেশি আকর্ষণ অনুভব করে। শারীরিক সৌন্দর্যের মধ্যে শারীরিক অবয়ব বা স্বাস্থ্যের বিষয়টিও এসে যায়। সুঠাম দেহের অধিকারী হলে ব্যক্তি সহজেই অন্যের মনোযোগ আকর্ষণ করতে পারে। এজন্য চিত্রকর্মে নারী পুরুষের হৃষ্টপুষ্ট ও সুঠাম দেহের অধিকারীদের দেখান হয়।
উদ্দীপকে মুরাদ সাহেবের ছেলে সমাজীকরণ প্রক্রিয়ার মাধ্যমে সমাজের একজন প্রকৃত মানুষ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন। নিচে সমাজীকরণ সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করা হলো-
সমাজীকরণ কথাটি মনোবিজ্ঞানী, নৃ-বিজ্ঞানী ও সমাজবিজ্ঞানিগণ বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। সমাজীকরণ বলতে আমরা বুঝি, "ব্যক্তি যে সমাজে বাস করে সেই সমাজের লোকাচার, আদর্শ, নিয়মকানুন, সংস্কৃতির অন্যান্য বৈশিষ্ট্য শিক্ষা ও আয়ত্ত করা। এর সঙ্গে এমন কতকগুলো প্রয়োজনীয় দক্ষতা ও অভ্যাস অর্জন করা যার সাহায্যে ব্যক্তি সমাজের সভ্য হিসেবে নিজের যথার্থ ভূমিকা গ্রহণ করতে সমর্থ হয়।" সেকর্ড ও ব্যাকম্যান, ১৯৬৪ সালে বলেন, "সমাজীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একজন ব্যক্তির আচরণ পরিবর্তিত হয়ে ঐ সমাজে বসবাসকারী অন্য ব্যক্তির সাথে সংঘটিত আচরণের সামঞ্জস্যপূর্ণ হয়।" মাসেন, কঙ্গার ও কাগান, ১৯৭৪ সালে বলেন "সমাজীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি তার নিজের পরিবার ও কৃষ্টির উপযোগী ধারা, বিশ্বাস, আদর্শমান ও প্রেষণাবলি শিক্ষা গ্রহণ করে।"
সংক্ষেপে বলতে গেলে, সমাজীকরণ একটি শিক্ষণ প্রক্রিয়া। যেখানে ব্যক্তির সঙ্গে অন্যান্য ব্যক্তি বা কোনো গোষ্ঠীর সামাজিক আন্তঃক্রিয়া ঘটে, সেখানেই ব্যক্তিকে কিছু না কিছু সামঞ্জস্য বিধান করতে, সেখানেই কোনো না কোনোভাবে তার সমাজীকরণ ঘটে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি তার সামাজিক পরিবেশ ও পরিস্থিতির সাথে নিজের উপযোজন সাধন করে তাকেই সমাজীকরণ বলে।
উদ্দীপকে মুরাদের ছেলে একজন যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠার পিছনে শিক্ষণের মৌলিক প্রক্রিয়াগুলো যথার্থ অবদান রেখেছে। নিচে, শিক্ষণের মৌলিক প্রক্রিয়াগুলোর অবদান বিশ্লেষণ করা হলো-
১. করণ শিক্ষকরণ শিক্ষণের মূল কথা হলো- যখন কোনো প্রতিক্রিয়ায় বলবৃদ্ধি ঘটে তখন ঐ প্রতিক্রিয়া করার প্রবণতা বেড়ে যায়। বলবর্ধক ইতিবাচক ও নেতিবাচক হতে পারে। পুরস্কৃত করা হলে তা ইতিবাচক এবং তিরস্কার করা হলে তা নেতিবাচক বলবর্ধক। যা সমাজীকরণে প্রভাব বিস্তার করে।
২. সরাসরি শিক্ষাদান: শিশুর সমাজীকরণে সরাসরি শিক্ষাদান খুবই গুরুত্বপূর্ণ। সরাসরি শিক্ষাদানের ক্ষেত্রে কি করতে হবে তা সুনির্দিষ্টভাবে মৌখিক নির্দেশ দেওয়া হয়। ভাষা শিক্ষার ক্ষেত্রে এ পদ্ধতি আমরা প্রয়োগ করে থাকি।
৩. প্রাসঙ্গিক শিক্ষন প্রসঙ্গক্রমেও আমরা অনেক কিছু শিখে থাকি যা সমাজিকীকরণে ভূমিকা পালন করে।
৪. ভূমিকা শিক্ষণ সমাজে বাস করতে গেলে আমাদের বিভিন্ন পরিবেশে বিভিন্নভাবে কাজ করতে হয়। এমনি করে একজন ব্যক্তি যে অবস্থায় থাক না কেন সে অবস্থায় তাকে উপযুক্তভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হয়। তাই সমাজীকরণে ভূমিকা শিক্ষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়।
৫. একাত্মীভবন: কোনো ব্যক্তি অন্যকোনো ব্যক্তির বৈশিষ্ট্য বা গুণাবলি নিজের বৈশিষ্ট্য বলে মনে করে যাকে বলা হয় একাত্মীভবন।
৬. পর্যবেক্ষণগত শিক্ষণ শিশুরা পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষণ আয়ত্ত করে। যা সমাজীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে।