| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘মূলরোম মূলত দুটি…’ সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ২০২৫ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

মূলরোম মূলত দুটি কাজ করে। এর মধ্যে একটি কাজের ব্যাখ্যার জন্য প্রদত্ত বহু মতবাদের মধ্যে দুটি হলো P এবং Q। P তে বলা হয়েছে কোষের বাইরের তলে
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৯
স্টোমাটার নিচে একটি বড় বায়ু কুঠুরী থাকে যাকে সাবস্টোমাটাল বায়ু কুঠুরী বা উপপত্ররন্দ্রীয় গহ্বর বা শ্বাস কুঠুরী বলে।
কোষঝিল্লির অভ্যন্তরে অব্যাপনযোগ্য কিছু স্থির ঋণাত্মক চার্জ থাকলে একে নিরপেক্ষ করার জন্য বাহির হতে কিছু ধনাত্মক চার্জবিশিষ্ট ক্যাটায়ন ঝিল্লির অভ্যন্তরে প্রবেশ করে। প্লাজমাঝিল্লির ভেতর এরূপ স্থির আয়নের সংখ্যা বেশি হয়ে গেলে বাইরে থেকে ভেতরে একটি সাম্যাবস্থায় না পৌঁছানো পর্যন্ত ক্যাটায়নের ব্যাপন চলতে থাকে। একে ডোনান সাম্যাবস্থা বলে। বিজ্ঞানী Donnan (1911-1914) এ মতবাদের প্রবক্তা।
উদ্দীপকে উল্লেখিত শেষ বাক্যের বিশেষ গঠনটি হলো পত্ররন্ধ্র। নিচে পত্ররন্ধ্রের গঠন চিত্রসহ বর্ণনা করা হলো-
উদ্ভিদের বায়বীয় অংশের অর্থাৎ পাতার উর্ধ্ব ও নিম্নত্বকে বিদ্যমান দুটি অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ দিয়ে বেষ্টিত ও নিয়ন্ত্রিত বিশেষ ছিদ্রকে স্টোম্যাটা বা পত্ররন্ধ্র বলে। রক্ষীকোষের চারদিকে অবস্থিত কোষ সাধারণ ত্বকীয় কোষ থেকে একটু ভিন্ন যাদের সহকারী কোষ বলা হয়। পত্ররন্দ্রের নিচে একটি বড় বায়ুকুঠুরী থাকে যা শ্বাসকুঠুরী নামেও পরিচিত। পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়া নির্ভর করে রক্ষীকোষদ্বয়ের উপর। রক্ষীকোষদ্বয়ের রন্ধ্র সংলগ্ন প্রাচীর বেশ পুরু কিন্তু বাইরের প্রাচীর বেশ পাতলা হয় এবং এদের মধ্যে একটি বড় নিউক্লিয়াস, ঘন সাইটোপ্লাজম ও বহু ক্লোরোপ্লাস্ট থাকে। রক্ষীকোষে প্রচুর ক্লোরোপ্লাস্ট থাকায় এটি খাদ্য তৈরি করে।
উদ্দীপকের উল্লেখিত “P” এবং “Q” দ্বারা সক্রিয় পরিশোষণ এবং নিষ্ক্রিয় পরিশোষণকে বুঝানো হয়েছে। সক্রিয় পরিশোষণ এবং নিষ্ক্রিয় পরিশোষণের বিভিন্ন মতবাদের মধ্যে বৈসাদৃশ্য রয়েছে। নিচে সক্রিয় ও নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদগুলোর মধ্যে যে ধরনের বৈসাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করা হলো-
১. বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োগে সক্রিয় পরিশোষণ ঘটলেও নিষ্ক্রিয় পরিশোষণে বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না।
২. সক্রিয় পরিশোষণে শ্বসন হার বৃদ্ধি পায়; কিন্তু নিষ্ক্রিয় পরিশোষণে শ্বসন হার বৃদ্ধি পায় না।
৩. সক্রিয় পরিশোষণে ক্যাটায়ন (+) ও অ্যানায়ন (-) এর শোষণ একই সঙ্গে ঘটে; নিষ্ক্রিয় পরিশোষণে ক্যাটায়ন (+) ও অ্যানায়ন (-) একই সঙ্গে শোষিত হয় না।
৪. সক্রিয় শোষণে বাহক আয়ন বা অণু দ্বারা সম্পন্ন হয়; নিষ্ক্রিয় শোষণে কোনো বাহক আয়ন বা অণুর প্রয়োজন হয় না ।
৫. সক্রিয় পরিশোষণে এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও নিষ্ক্রিয় পরিশোষণে এনজাইমের কোনো ভূমিকা নেই।