| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘MX5(g)⇌ MX3(g) +…’ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ২০২৪ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)

MX5(g)⇌ MX3(g) + X2(g)– তাপ;
এবং আয়তন 2L,
MX5 এর বিয়োজন মাত্রা 80%
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৪
প্রকৃতি থেকে সরাসরি প্রাপ্ত যেসব বস্তু খাদ্যের
পচন রোধ করে সেগুলো ব্যবহার করে খাদ্য সংরক্ষণ করাকে পাকৃতিক খাদ্য সংরক্ষণ বলে।
পরমাণুতে ইলেকট্রন আবর্তনের জন্য প্রতিটি প্রধান শক্তিস্তর নির্দিষ্ট সংখ্যক উপশক্তিস্তরে বিভক্ত থাকে। একটি ইলেকট্রন প্রধান শক্তিস্তরের যে উপস্তরে রয়েছে তা প্রকাশের জন্য সহকারী কোয়ান্টায় সংখ্যা ব্যবহৃত হয়। একে অরবিটাল কোয়ান্টাম সংখ্যা ও সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা ও বলা হয়। একে "" দ্বারা প্রকাশ করা হয়, যার মান 0 থেকে (n-1) পর্যন্ত হতে পারে। ইলেকট্রন যে কক্ষপথে ঘুরছে তার আকৃতি এর সাহায্যে জানা যায়।
বিয়োজন পরিমাণে, α = 80% = 0.8 molL-1
আয়তন, V = 2L
সংশ্লিষ্ট বিক্রিয়া: MX5(g) ⇌ MX3 (g) + X2 (g)
প্রাথমিক অবস্থা : 1 0 0
সাম্যাবস্থা: (1 – 0.8) 0.8 0.8
= 0.2
এখন,
T = (25 + 273)K
∆n = 2 – 1 = 1
আবার,
KP = KC = (RT)∆n
= 1.6 × (0.08 × 291)1
= 1.6 × 0.082 × 298
= 39.0976
≈ 39.1
লা শাতেলিয়ারের নীতি অনুযায়ী, কোনো উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকা কালে যদি ঐ অবস্থার একটি নিয়ামক যেমন তপমাত্রা, চাপ, ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান ডানে বা বামে এমনভাবে পরিবর্তিত হবে, যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়।
উদ্দীপকের বিক্রিয়াঃ
MX5(g) ⇌ MX3 (g) + X2 (g)-তাপ
তাপমাত্রা পরিবর্তনঃ
এখানে ∆H = +ve, অর্থাৎ বিক্রিয়াটি তপহারী বিক্রিয়া। আমরা জানি,
তাপহারী বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া সম্মুখমুখী হয়। অর্থাৎ, এখানে সাম্যাবস্থায় তাপমাত্রা বৃদ্ধি করলে MX5 এর বিয়োজন বৃদ্ধি পাবে।
চাপের পরিবর্তনঃ
বিক্রিয়কের মোট মোল = 1; এবং উৎপাদের মোট মোল= 2;
আমরা জানি,
সাম্যাবস্থায় চাপ বৃদ্ধি করলে বিক্রিয়া অধিক মোল প্রান্ত থেকে কম মোলের দিকে যায়। অর্থাৎ এখানে সাম্যাবস্থায় চাপ হ্রাস করলে MX5 এর বিয়োজন বৃদ্ধি পাবে।
ঘনমাত্রার পরিবর্তনঃ
বিক্রিয়ার সাম্যাবস্থায় ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া সম্মুখমুখী হয়। অর্থাৎ এখানে সাম্যাবস্থায় ঘনমাত্রা বৃদ্ধি করলে mxs এর MX5 এর বিয়োজন বৃদ্ধি পাবে।