A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘N2(5 g)+A(10 g)→NO2…’ বরিশাল বোর্ড ২০২৫ – মোলের ধারণা ও রাসায়নিক গণনা, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৫ম অধ্যায়🔢 সৃজনশীল নং: ২৩🏫 বোর্ড: বরিশাল বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

N2(5 g)+A(10 g)NO2 

উত্তর:

রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত যে বিক্রিয়ক সবচেয়ে বেশি (99%) বিশুদ্ধ, তাকে অ্যানালার বলে।

উত্তর:

যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুসমূহ পরস্পরের সাথে যুক্ত হবার সময় ক্ষুদ্র ক্ষুদ্র অণু যেমন- H2O,CO2 ইত্যাদি অপসারণ করে সেই পলিমারকরণ বিক্রিয়াকে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া বলে।

আর-এ বিক্রিয়ায় উৎপন্ন পলিমারকে ঘনীভবন পলিমার বলে। টাইটেনিয়াম অক্সাইড এর উপস্থিতিতে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন এর সাথে অ্যাডিপিক এসিড উত্তপ্ত করলে পানি অপসারিত হয়ে নাইলন পলিমার উৎপন্ন হয় ।

উত্তর:

উদ্দীপকের বিক্রিয়াটি :

সুতরাং, A হলো O2

বিক্রিয়া অনুসারে-

2 mol উৎপাদ তৈরি করতে O2 প্রয়োজন =2×22.4 L

5 mol উৎপাদ তৈরি করতে O2 প্রয়োজন =2×22.4×52 L

=112 L

সুতরাং, 5 মোল উৎপাদ তৈরি করতে 112 L ‘A’ তথা অক্সিজেন (O2) প্রয়োজন।

উত্তর:

উদ্দীপক প্রদত্ত বিক্রিয়া নিয়ে পাই, N2+2O22NO2 

দেওয়া আছে, N2=5 g এবং O2=10 g

N2O2 এর মোলার ভর নির্ণয় করি :
N2 এর মোলার ভর =14×2=28 g/mol
O2 এর মোলার ভর =16×2=32 g/mol

তাহলে,5 g N2=528=0.1786 mol

10 gO2=1032=0.3125 mol

বিক্রিয়া হতে, 1 mol N2 এর জন্য দরকার 2 molO2

তাহলে 0.1786 mol N2 এর জন্য দরকার ( 0.1786×2 )

বা, 0.3572 molO2

কিন্তু বিক্রিয়াটিতে আছে 0.3125 molO2

অর্থাৎ, প্রয়োজনের চেয়ে কম O2 আছে । তাই O2 লিমিটিং বিক্রিয়ক ।

উৎপাদিত NO2 এর পরিমাণ :

সমীকরণ মতে, 2 molO22 molNO2

তাহলে, 0.3125 molO20.3125 molNO2

NO2 এর মোলার ভর =14+(16×2)=46 g/mol

অর্থাৎ, উৎপাদিত NO2 এর পরিমাণ =0.3125×46=14.375 g

সুতরাং বলা যায়, প্রদত্ত পরিমাণ বিক্রিয়ক থেকে NO2 উৎপন্ন হবে, তবে O2 এর অভাবে উৎপাদনের পরিমাণ ( 14.375 g ) তাত্ত্বিক সর্বোচ্চ উৎপাদনের চেয়ে কম হবে। অর্থাৎ, প্রত্যাশিত উৎপাদ NO2 পাওয়া যাবে তবে অক্সিজেনের পরিমাণ কম থাকায় এর পরিমাণ সীমিত হবে।

7 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘N2(5 g)+A(10 g)→NO2…’ বরিশাল বোর্ড ২০২৫ – মোলের ধারণা ও রাসায়নিক গণনা, রসায়ন (এসএসসি)”