| ㅤ | A. Nayan19 Oct 2026 (1 week ago) |
সৃজনশীলঃ ‘নাসির উদ্দীন একজন…’ রাজশাহী বোর্ড ২০২২ – ইসলাম ও পারিবারিক জীবন, ইসলাম শিক্ষা, ইসলাম শিক্ষা ১ম পত্র (এইচএসসি)

নাসির উদ্দীন একজন প্রবাসী ব্যবসায়ী। বেশি উপার্জনের আশায় একাধারে পাঁচ বছর প্রবাসে রয়েছে। দেশে অবস্থানরত স্ত্রী একাধারে এতদিন প্রবাসে থাকা পছন্দ করে না। চার মাস পর পর দেশে ফিরতে বললেও কর্ণপাত করে না। অপরদিকে, আকমল আলী একজন নেশাগ্রস্ত মানুষ। নেশার দ্রব্যসামগ্রী কিনতে তার উপার্জনের সিংহভাগ খরচ হয়ে যায়। পড়ালেখার খরচ চালাতে ব্যর্থ হয়ে তার একমাত্র স্কুল পড়ুয়া ছেলেকে কারখানায় কাজ করার জন্য পরামর্শ দিয়েছে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৩
'মিথ্যা' শব্দের আরবি প্রতিশব্দ 'কিযব'।
"যখন তোমরা মানুষের মধ্যে বিচার ফায়সালা কর তখন আদলের সাথে কর।" এটি আল কুরআনের সূরা নিসার ৫৮ নং আয়াত।
এ আয়াতে আল্লাহ তায়ালা মানুষের মধ্যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে ন্যায়বিচার প্রতিষ্ঠার আদেশ দিয়েছেন। কারণ আদল বা' ন্যায়বিচার মানবজীবনের সর্বস্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ন্যায়বিচার ছাড়া জীবনের কোনো অবস্থাতেই শান্তি-শৃঙ্খলা, জানমাল ও মানসম্মানের নিরাপত্তা রক্ষিত হতে পারে না। তাই সমাজকে শান্তিপূর্ণ ও আবাসযোগ্য করার নিমিত্তে ন্যায়বিচার প্রতিষ্ঠা অপরিহার্য। বিধিবদ্ধ ইসলামি আইন প্রয়োগ করে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই একটি সমাজকে শান্তিপূর্ণ ও সুখী সমৃদ্ধিশালী সমাজে পরিণত করা সম্ভব। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা হলে সমাজ থেকে সকল ধরনের অপরাধমূলক ও শান্তিশৃঙ্খলা বহির্ভূত কার্যকলাপ বন্ধ হয়ে যায়। আর ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হলে অপরাধের মাত্রা আরও বেড়ে যায় এবং সমাজ অস্থিতিশীল হয়ে ওঠে। কারণ অপরাধী তখন ভাবে যে, অপরাধ করে তো পার পাওয়া যাবে। সুতরাং আদল বা ন্যায়বিচার প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ।
উদ্দীপকে নাসির উদ্দীনের কর্মকান্ডে ইসলামের স্ত্রীর অধিকার বিধানটি লঙ্ঘিত হয়েছে।
ইসলাম সকল মানুষের অধিকার দিয়েছে। তার মধ্যে পারিবারিক জীবনে স্বামীর প্রধান কর্তব্য হলো স্ত্রীকে জীবনের প্রিয়তমা সাথি হিসেবে গ্রহণ করে নিজের সুখ-শান্তি, আনন্দ-বেদনার সমানাধিকার দান করা। এ মর্মে আল্লাহ তায়ালা ঘোষণা করেন- "স্ত্রীদের উপর যেমন স্বামীদের অধিকার আছে, তেমনি স্বামীদের উপরও স্ত্রীদের অধিকার রয়েছে।" (সূরা বাকারা: ১২৮)
আল্লাহ আরও বলেন- "তোমাদের সামর্থ্যের মধ্যে তোমরা যেখানে বসবাস কর, সেখানেই তাদের বসবাস করতে দাও।" (সূরা তালাক: ৬)
রাসুল (স.) স্ত্রীর অধিকার এবং মর্যাদা প্রসঙ্গে বলেন, "তোমাদের মধ্যে সবচেয়ে ভালো লোক সে, যে তার পরিবার ও স্ত্রী পরিজনের কাছে ভালো। আর আমি আমার নিজের পরিবারের কাছে তোমাদের তুলনায় অনেক ভালো।" (তিরমিযি)
উদ্দীপকে নাসির উদ্দীন তার স্ত্রীর অধিকার আদায় করছে না। যা কুরআন-সুন্নাহর বিপরীত। নাসির উদ্দীনের কার্যক্রমে স্ত্রীর অধিকারের বিষয়টি লঙ্ঘিত হয়েছে। এতে করে সে ইসলাম বিরোধী কাজ করেছে।
উদ্দীপকে উল্লিখিত আকমল আলীর কর্মে নেশাগ্রস্ত হওয়ার বিষয়টি ফুটে উঠেছে। মাদকাসক্ত ব্যক্তি সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর যেভাবে তার নিজের ক্ষতি করছে সেভাবে সমাজেরও ক্ষতি সাধন করছে।
যেসব দ্রব্যসামগ্রী পান বা ব্যবহার করলে নেশা সৃষ্টি হয় তা গ্রহণ করাকে মাদকাসক্তি বলে। এ প্রসঙ্গে রাসুল (স.) বলেন- "নেশাজাতীয় যেকোনো দ্রব্য মদ, আর যাবতীয় মদই হারাম।" (মুসলিম)
মাদকাসত্তির কুফল সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, "শয়তান চায়, মাদকাসক্তির মাধ্যমে তোমাদেরকে আল্লাহর স্বরণ ও সালাত থেকে বিরত রাখতে। তবুও কি তোমরা ফিরে থাকবে না।" (সূরা মায়িদা: ১২) রাসুল (স.) বলেন, "যে উপকার করে খোটা দেয়, আর যে মাতাপিতার অবাধ্য হয় এবং যে সর্বদা শরাব পান করে, এরা জান্নাতে প্রবেশ করবে না।” (নাসায়ি)
নবি (স.) আরও বলেন, "নিজেও ক্ষতি স্বীকার করবে না, অন্যকেও ক্ষতিগ্রস্ত করবে না।" (আহমাদ, ইবনে মাজাহ)
আকমল আলী নিজের নেশাগ্রস্ত নেশার দ্রব্যসামগ্রী কিনতে তার উপার্জনের সিংহভাগ খরচ করে সে পরিবারের অধিকার নষ্ট করে নিজেকে সহ তার পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে আবার সন্তানের প্রতি তার দায়িত্ব অবহেলা করে জঘন্যতম অপরাধে সে লিপ্ত। তওবা না করে ফিরে আসা পর্যন্ত আল্লাহ তা ক্ষমা করবেন না। তার কাজটি সম্পূর্ণ ইসলাম বহির্ভূত কাজ যা আল্লাহ ও রাসুল (স.) এর আদর্শের বিপরীত।