A. Nayanㅤ
A. Nayan
15 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নব্বই দশকে অনেক…’ a – বাঙালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, গদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ সাধারণ📚 বই বাংলা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ গদ্য🧩 অধ্যায় ৩য় অধ্যায় — বাঙালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন🔢 সৃজনশীল নং ৫🏢 প্রতিষ্ঠান a⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নব্বই দশকে অনেক প্রতিভাবান তরুণ কবির আবির্ভাব ঘটেছে। তবে তাঁদেরকে সঠিকভাবে চিহ্নিত ও মূল্যায়ন করার জন্য আরো কিছু সময় অপেক্ষা করা প্রয়োজন বলে আমার ধারণা।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

অসত্য, ধর্মবিরুদ্ধ, পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থসাধন- এসব বিষয় সাহিত্যে একেবারে পরিহার্য।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

"যাঁহারা সাময়িক সাহিত্যে ব্রতী, তাঁহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া উঠে না।" উক্তিটি লেখক যারা সাময়িক সাহিত্য নিয়ে কাজ করেন তাদের লক্ষ্য করে করেছেন।

'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' লেখক নতুন লেখকদের লেখা কিছুকাল ফেলে রাখতে বলেছেন এবং কিছুদিন পরে তা সংশোধনের পরামর্শ দিয়েছেন। প্রবন্ধ, নাটক, উপন্যাস প্রভৃতি কিছুকাল ফেলে রাখলে সেগুলোর কিছু দোষ নজরে আসে। পরে তা সংশোধন করা যায়। এভাবে রচনা বিশেষ উৎকর্ষ লাভ করে। কিন্তু যারা সাময়িক সাহিত্য নিয়ে কাজ করেন তাদের পক্ষে লেখা কিছুকাল ফেলে রাখা সম্ভব হয় না। এই বিষয়টি বোঝাতেই লেখক প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের তরুণ কবিদের সঙ্গে 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের নতুন লেখকদের সাদৃশ্য রয়েছে।

একটি সাহিত্য কতটুকু কালোত্তীর্ণ হবে, আদৌ হবে কিনা তা নির্ভর করে সময়ের ওপর। মানুষ চাইলেই কোনো সাহিত্য কালোত্তীর্ণ হয় না, একজন লেখককেও সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয়।

উদ্দীপকে নব্বই দশকে আবির্ভাব ঘটা কিছু তরুণ প্রতিভাবান কবির কথা বলা হয়েছে। উদ্দীপকের প্রাবন্ধিক মুহম্মদ মতিউর রহমানের মতে, তাদেরকে সঠিকভাবে চিহ্নিত ও মূল্যায়ন করার জন্য আরও কিছু সময় প্রয়োজন। সাহিত্য রচনা করে তাৎক্ষণিকভাবে কালোত্তীর্ণ করা যায় না। প্রবন্ধেও লেখক এমন কথাই বলেছেন। তিনি সাহিত্যকাজে নিয়োজিত নতুন লেখকদের উদ্দেশ্যে বলেন, যা লিখবেন তা হঠাৎ ছাপানো যাবে না। কিছু কাল ফেলে রাখতে হবে। তারপর আবার তা সংশোধন করতে হবে। এতে করে সাহিত্য উৎকর্ষ লাভ করবে। অর্থাৎ নতুন লেখকদের প্রতি প্রাবন্ধিকের নিবেদন তাৎক্ষণিক সাহিত্যচর্চার ফল লাভে যেন তারা উৎকণ্ঠিত না হন। তাই বলা যায় যে, উদ্দীপকের তরুণ কবিদের সঙ্গে আলোচ্য প্রবন্ধের নতুন লেখকদের সাদৃশ্য রয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

"উদ্দীপকটি আলোচ্য প্রবন্ধের খন্ডাংশমাত্র"- মন্তব্যটি যথার্থ। "

আমাদের দেশে এমন অনেক সাহিত্যিক রয়েছেন যারা রাতারাতি খ্যাতি লাভ করতে চান। তারা বুঝতে পারেন না সমসাময়িক কোনো বিষয় নিয়ে হঠাৎ করে দুকলম লিখলেই তা প্রকৃত সাহিত্য হয়ে ওঠে না। তার জন্য প্রয়োজন সময়, শ্রম ও নিষ্ঠা।

উদ্দীপকের প্রাবন্ধিকের মতে, সাহিত্যিকের সঠিকভাবে মূল্যায়িত হওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করা প্রয়োজন। এজন্য তিনি নব্বই দশকে আবির্ভাব ঘটা তরুণ কবিদের সাহিত্যমূল্য ও সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠা লাভ করার জন্য সময় প্রয়োজন বলে মনে করেন। 'বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন' প্রবন্ধের প্রাবন্ধিকও এমন মত প্রকাশ করেছেন। তাঁর মতে, সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। সাহিত্য রচনার পর সাহিত্যিককে কিছুদিন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তাহলে তার লেখাটি উৎকর্ষ লাভ করবে এবং সাহিত্যিক হিসেবে তিনিও প্রতিষ্ঠা পাবেন। এই বিষয়টি ছাড়াও প্রাবন্ধিক নতুন লেখকদের আরও কিছু নিদের্শনা দিয়েছেন, যে নিবেদনগুলো উদ্দীপকে অনুপস্থিত।

প্রাবন্ধিক বাংলা সাহিত্য ও বাংলার নব্য লেখকদের উন্নতির কথা বিবেচনা করে কীভাবে সাহিত্য রচনা করা যায় তা নিয়ে বিস্তর আলোচনা করেছেন। উদ্দীপকে তার একটি মাত্র বিষয়ের প্রকাশ দেখা যায়, অন্যান্য বিষয় অনুপস্থিত। তাই বলা যায়, উদ্দীপকটি আলোচ্য প্রবন্ধের খন্ডাংশমাত্র।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নব্বই দশকে অনেক…’ a – বাঙালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, গদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)”