A. Nayanㅤ
A. Nayan
15 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নবীন জগৎ সন্ধানে…’ বরিশাল বোর্ড ২০২২ – আঠারো বছর বয়স, পদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ সাধারণ📚 বই বাংলা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদ্য🧩 অধ্যায় ১৯তম অধ্যায় — আঠারো বছর বয়স🔢 সৃজনশীল নং ৫🏫 বোর্ড বরিশাল বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নবীন জগৎ সন্ধানে যারা ছুটে মেরু-অভিযানে,

পক্ষ বাঁধিয়া উড়িয়া চলেছে যাহারা ঊর্ধ্বপানে।

তবুও থামে না যৌবন-বেগ, জীবনের উল্লাসে

চলেছে চন্দ্র-মঙ্গল-গ্রহে স্বর্গে অসীমাকাশে।

যারা জীবনের পসরা বহিয়া মৃত্যুর দ্বারে দ্বারে

করিতেছে ফিরি, ভীম রণভ‚মে প্রাণ বাজি রেখে চারে।

আমি মরু-কবি- গাহি সেই বেদে-বেদুঈনদের গান,

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

আঠারো বছর বয়স পদাঘাতে পাথর বাধা ভাঙতে চায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

‘সঁপে আত্মাকে শপথের কোলাহলে'— বলতে তরুণদের নব নব শপথে বলীয়ান হয়ে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাওয়ার দিকটির ইঙ্গিত দেওয়া হয়েছে। 

আঠারো বছর বয়সি তারুণ্য নানা ইতিবাচক বৈশিষ্ট্যে সমুজ্জল । এ বয়সি তরুণেরা স্বপ্ন দেখে নতুন জীবনের, নব নব অগ্রগতি সাধনের। সেসব স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে নিত্যনতুন করণীয় সম্পাদনের জন্য তারুণ্যশক্তি নানামুখী শপথ গ্রহণ করে । প্রশ্নোক্ত ‘সঁপে আত্মাকে শপথের কোলাহলে' কথাটির মাধ্যমে এ বিষয়টিই ফুটে উঠেছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের কবি যে নবীনদের জয়গান গেয়েছেন তাদের প্রতি ‘আঠারো বছর বয়স’ কবিতার কবির বাধা-বিপত্তি পেরিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলার মনোভাবের তুলনা করা চলে । 

'আঠারো বছর বয়স' কবিতায় কবি নিজের অভিজ্ঞতার আলোকে বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন। কবি লক্ষ করেছেন, এ বয়স অদম্য দুঃসাহসে সকল বাধা-বিপত্তিকে পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য প্রস্তুত। এদের ধর্মই হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া । 

উদ্দীপকে বলা হয়েছে নতুন জগতের সন্ধানে নবীনেরা মেরু অভিযানে ছোটে। ডানা বাঁধা থাকলেও যৌবনের ধর্ম হলো ঊর্ধ্বপানে উড়ে যাওয়া। মৃত্যুর ভয়ে তরুণেরা কখনো যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পিছপা হয় না । 'আঠারো বছর বয়স' কবিতায়ও যৌবনের জয়গান গাওয়া হয়েছে। কৈশোর থেকে যৌবনে পদার্পণ করার এ বয়সটি উত্তেজনার, প্রবল আবেগ ও উচ্ছ্বাসে জীবনের ঝুঁকি নেওয়ার উপযোগী। এ বয়স অদম্য দুঃসাহসে সকল বাধা- বিপত্তিকে পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য প্রস্তুত । উদ্দীপকেও জীবনের ঝুঁকি নিয়ে তরুণদের এগিয়ে চলার বিষয়টি উপস্থাপিত হয়েছে। সুতরাং, যৌবনের অদম্য প্রাণশক্তির দিক থেকে উদ্দীপকের সঙ্গে আলোচ্য কবিতার সাদৃশ্য লক্ষ করা যায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

'এ দেশের বুকে আঠারো আসুক নেমে’– কবির এই প্রত্যাশার কারণ, কবি চান আঠারো বছর বয়সি তরুণের ইতিবাচক বৈশিষ্ট্যগুলো দিয়ে যেন জাতীয় জীবন পরিচালিত হয় । 

পরিবর্তনের জন্য চাই নতুন চিন্তা ও ভাবনা। কেননা, তরুণরাই গতানুগতিক ভাবনার বাইরে থেকে পৃথিবীকে দেখতে পায়। অসংগতি থেকে উত্তরণের জন্য তাই তরুণদেরই এগিয়ে আসতে হবে। 'আঠারো বছর বয়স' কবিতার কবি তাই প্রত্যাশা করেছেন সমস্যাপীড়িত এই দেশে আঠারো তার উদ্দীপনা, সাহসিকতা, চলার দুর্বার গতি এসব নিয়ে যেন জাতীয় জীবনের চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। 

উদ্দীপকে বলা হয়েছে নতুন জগতের সন্ধানে যারা মেরুর অভিযানে ছুটে চলে, পাখা বাধা থাকলেও যারা ঊর্ধ্বপানে উড়তে ভয় পায় না, তারাই তরুণ প্রাণ। যৌবনের ধর্মে যারা দীক্ষিত, প্রাণের মায়া উপেক্ষা করে তারা। নতুন কিছু সৃষ্টি করতে চায় । জীবনের উল্লাসে তারা বাধা-বিপত্তি করে এগিয়ে যায়। আলোচ্য কবিতায়ও নতুন সৃষ্টির লক্ষ্যে তরুণ প্রাণের অদম্য ইচ্ছার কথা ব্যক্ত হয়েছে। 

“আঠারো বছর বয়স' কবিতায় তারুণ্যের যে দুর্বার গতি তার জয়গান করা কবি মনে করেন, এই গতি ও শক্তিকে কাজে লাগিয়ে সমাজে পরিবর্তন আনা সম্ভব । তরুণেরাই পারে পৃথিবীকে স্বপ্ন দেখাতে। তাই এই কবিতায় কবি চেয়েছেন জরাজীর্ণ, অসংগতিপূর্ণ ও বৈষম্যমূলক ব্যবস্থা নিরসনে তরুণেরাই যেন এগিয়ে আসে। কেননা, কবি জানেন মৃত্যু ঝুঁকি নিয়ে তরুণেরাই পারে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। এ দেশের বুকে আঠারো আসুক নেমে' উক্তিটি দ্বারা কবি কামনা করেছেন এই তারুণ্য বৈশিষ্ট্যই যেন আমাদের জাতীয় জীবনের চালিকাশক্তি হয়ে দাঁড়ায়। উদ্দীপকেও পরিবর্তনের জন্য তারুণ্যের শক্তির কথাই বলা হয়েছে। তাই উদ্দীপক ও আলোচ্য কবিতায় কবির প্রত্যাশার তাৎপর্য তারুণ্য শক্তিকে গুরত্ব প্রদান করার মাধ্যমে ফুটে উঠেছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নবীন জগৎ সন্ধানে…’ বরিশাল বোর্ড ২০২২ – আঠারো বছর বয়স, পদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)”