A. Nayanㅤ
A. Nayan
15 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নদী কভু পান…’ ময়মনসিংহ বোর্ড ২০২২ – প্রতিদান, পদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ সাধারণ📚 বই বাংলা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদ্য🧩 অধ্যায় ১৩তম অধ্যায় — প্রতিদান🔢 সৃজনশীল নং ১🏫 বোর্ড ময়মনসিংহ বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নদী কভু পান নাহি করে নিজ জল,

তরুগণ নাহি খায় নিজ নিজ ফল।

গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠ,

দগ্ধ হয়ে করে পরে অন্ন দান।

স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত,

বংশী করে নিজ স্বরে অপরে মোহিত।

শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে,

সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

'নকশি কাঁথার মাঠ' একটি কাব্যগ্রন্থ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কবি অনিষ্ঠকারীর উপকার করতে চান বলে কাঁটার বিনিময়ে ফুল দান করে।

কবি বিশ্বাস করেন অনিষ্টকারীকে কেবল ক্ষমা করেই নয়, বরং প্রতিদান হিসেবে তার উপকার করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর করা সম্ভব।বর্তমানে মানুষ একে অন্যের ক্ষতি করতে ব্যস্ত।যদি মানুষ একে অপরের ক্ষতি না করে ভালো চাইতো তাহলে পৃথিবী সুন্দর হতো।কবিতায় পৃথিবীকে সুন্দর করতে কবি অনিষ্ঠকারীকেও ফুল দিতে চেয়েছেন, মঙ্গল সাধন করতে চেয়েছেন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে 'প্রতিদান' কবিতার অন্যের জন্য আত্মনিবেদনে দিকটি প্রকাশিত হয়েছে।

প্রতিদান কবিতায় কবি নিজের স্বার্থ অপরের কল্যাণে আত্মনিবেদন করেছেন।তিনি তার যারা ক্ষতি করেছেন তার ক্ষতি না করে তার উপকার করতে চেয়েছেন। কবি মনে করেন প্রতিশোধ প্রতিহিংসার বিপরীতে ভালোবাসায় পারে পৃথিবীকে সুন্দর ও নিরাপদ করতে। আর তাই তিনি তাঁর শত্রুর প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন।

উদ্দীপকে পরার্থপরতার বিভিন্ন প্রাকৃতিক অনুষঙ্গ তুলে ধরা হয়েছে। প্রকৃতির প্রতিটি উপাদান— নদী, গাছ, গাভী, কাঠ, স্বর্ণ, বাঁশি, মেঘ সবকিছুই পরের কল্যাণে নিজেকে সর্বদা উৎসর্গ করে দেয়। পরহিতব্রতে জীবনের সার্থকতা নিহিত। প্রকৃতির এ উদারচিত্তের পরিচয় দেখে মহৎপ্রাণ ব্যক্তিরাও পরের কল্যাণে নিজেকে বিলিয়ে দেন।উদ্দীপকের এর মাঝে আত্মনিবেদনের স্বরূপ আমরা প্রতিদান কবিতার কবির মাঝেও দেখি। কবি মনে করেন, পরের কল্যাণে নিজেকে নিবেদিত করতে পারলেই সমাজ হয়ে উঠবে সুন্দর। আর এখানে উদ্দীপকের সঙ্গে আলোচ্য কবিতার সাদৃশ্য।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

পরার্থে আত্মনিবেদন করার দিকটি উঠে আসায় উদ্দীপকের সাধুজন প্রতিদান কবিতার কবির কাঙ্খিত মানুষ হয়ে উঠেছেন।

প্রতিদান কবিতায় ক্ষমাশীলতা,উদারতা ও সহনশীলতার দৃষ্টান্ত ফুটে উঠেছে।কবি সমাজে হানাহানি হিংসা বিদ্বেষের বিপরীতে প্রীতিময় পরিবেশের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। কবি মনে করেন পরের উপকার করার মধ্য দিয়ে মানুষের কল্যাণে আত্মনিয়োগ করলেই তাঁর প্রত্যাশা পূরণ হবে। তাঁর কাছে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই পরম সত্য।

উদ্দীপকের কবিতাংশের কবি নানা উদাহরণের মাধ্যমে বুঝাতে চেয়েছেন সাধুর ঐশ্বর্য নির্ভর করে তার পরার্থপরতায়। প্রকৃতির প্রতিটি উপাদান— নদী, গাছ, গাভী, কাঠ, স্বর্ণ, বাঁশি, মেঘ সবকিছুই পরের কল্যাণে নিজেকে সর্বদা উৎসর্গ করে দেয়। পরহিতব্রতে জীবনের সার্থকতা নিহিত।

প্রতিদান কবিতায় যেমন অপরের কল্যাণে কথা বলেছেন, তেমনি উদ্দীপকের কবিতাংশেও সাধুর মতো অপরের কল্যাণ করার কথা বলা হয়েছে। অপরের কল্যাণে আত্মনিবেদনের মধ্যে যে মানব জীবনের সার্থকতা নিহিত তিনি সাধুর মাধ্যমে দেখাতে চেয়েছেন। আর এই বিষয়টি আলোচ্য কবিতার প্রদান বিষয়। এই বিবেচনায় উদ্দীপকের সাধুজন আলোচ্য কবিতার কবির কাঙ্খিত মানুষ হয়ে উঠেছেন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নদী কভু পান…’ ময়মনসিংহ বোর্ড ২০২২ – প্রতিদান, পদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)”