A. Nayanㅤ
A. Nayan
16 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নীরা আজ পৌরনীতি…’ হলিক্রস কলেজ ২০২৬ – পৌরনীতি ও সুশাসন পরিচিতি, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ মানবিক📚 বই পৌরনীতি ও সুশাসন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পৌরনীতি ও সুশাসন🧩 অধ্যায় ১ম অধ্যায় — পৌরনীতি ও সুশাসন পরিচিতি🔢 সৃজনশীল নং ১০১🏢 প্রতিষ্ঠান হলিক্রস কলেজ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নীরা আজ পৌরনীতি ও সুশাসন ক্লাস করে খুবই খুশি। ক্লাসে শিক্ষক খুব ভালোভাবে নাগরিক, নাগরিকতা, সুনাগরিক, নাগরিকের অধিকার, কর্তব্য, রাষ্ট্র, সরকার বিষয়ে ব্যাখ্যা করে পড়িয়েছেন। নীরা বলে এই বিষয়গুলো নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের জানা পরই প্রয়োজন।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ই. এম. হোয়াইটের মতে, "পৌরনীতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা, যা নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে।"

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

নাগরিক ও নাগরিক জীবনের সাথে জড়িত সকল বিষয় আলোচনা করে বলে পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়।

নাগরিক জীবনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রকার ক্রিয়াকলাপ নিয়ে পৌরনীতি অনুশীলন চালায়। নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জীবনের সাথে জড়িত ঘটনাবলি ও কার্যকলাপ এ শাস্ত্রে আলোচিত হয়। নাগরিক জীবনের ধর্মীয়, নৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক তথা সার্বিক দিকের আলোচনা পৌরনীতির বিষয়বস্তু।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে বর্ণিত পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তুর মধ্যে তিনটি উল্লেখযোগ্য বিষয় হলো- নাগরিক ও নাগরিকতা, অধিকার ও কর্তব্য এবং রাষ্ট্র ও সরকার।

পৌরনীতি মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। এটি নাগরিকের সংজ্ঞা, নাগরিকতা অর্জনের পদ্ধতি, বিলোপ, নাগরিকের মৌলিক অধিকার এবং রাষ্ট্রের প্রতি নাগরিকের পালনীয় কর্তব্য নিয়ে আলোচনা করে। এছাড়া রাষ্ট্রের উৎপত্তি, উপাদান এবং সরকারের বিভিন্ন বিভাগ ও পরিচালনা পদ্ধতিও এর অবিচ্ছেদ্য অংশ।
উদ্দীপকে নীরা ক্লাসে তার, শিক্ষকের নিকট থেকে নাগরিক, নাগরিকতা, অধিকার, কর্তব্য, রাষ্ট্র ও সরকার সম্পর্কে জেনেছে। নাগরিক হিসেবে রাষ্ট্রের সাথে ব্যক্তির সম্পর্ক কেমন হবে এবং রাষ্ট্র কীভাবে পরিচালিত হয় তা এই বিষয়গুলোর মাধ্যমে স্পষ্ট হয়। যেমন- নাগরিকতা অর্জনের মাধ্যমে একজন ব্যক্তি রাষ্ট্রের সদস্যপদ লাভ করে, অধিকার ভোগের মাধ্যমে ব্যক্তিত্বের বিকাশ ঘটায় এবং কর্তব্যের মাধ্যমে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে। এই বিষয়গুলোই পৌরনীতির মূল ভিত্তি হিসেবে উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে প্রতিফলিত বিষয়টি অর্থাৎ পৌরনীতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম।

পৌরনীতি ও সুশাসন হচ্ছে এমন একটি বিজ্ঞান যা নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। সুনাগরিক হিসেবে সুসংহত সামাজিক ও রাজনৈতিক জীবন লাভ করতে হলে এর শিক্ষা গ্রহণ অপরিহার্য। পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে সুনাগরিকতার গুণাবলি তথা বুদ্ধি, বিবেক ও আত্মসংযম লাভ করা সম্ভব হয়। এছাড়া নাগরিক দৃষ্টিভঙ্গি উদার করা, গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি ও সুযোগ্য নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রেও পৌরনীতি ও সুশাসনের ভূমিকা অনস্বীকার্য। উত্তম নাগরিক জীবন গঠন করে সমাজ ও রাষ্ট্রে শান্তি বজায় রাখার জন্যও পৌরনীতি ও সুশাসন পাঠ করা আবশ্যক।

পৌরনীতি ও সুশাসন পরিবার, সমাজ, রাষ্ট্র, সরকার, সংবিধান, রাজনৈতিক দল প্রভৃতি সম্বন্ধে জ্ঞানদান করে। এসব প্রতিষ্ঠানের গঠন ও কার্যাবলি আলোচনার মাধ্যমে মানুষ সচেতন হয় এবং এগুলোতে তাদের অংশগ্রহণের গুরুত্ব উপলব্ধি করতে শেখে। পৌরনীতি ও সুশাসন সাম্য, স্বাধীনতা ও সহনশীলতার শিক্ষাদানের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করে। এছাড়া পৌরনীতি ও সুশাসন পরিবার থেকে শুরু করে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সদস্য হিসেবে মানুষের আচরণ ও কার্যাবলি সম্পর্কিত দিকনির্দেশনা প্রদান করে থাকে। এভাবে সমাজ, রাষ্ট্র ও বিশ্ব সম্পর্কিত নানা ধ্যান-ধারণা পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে জানা যায়।

উপরের আলোচনা শেষে বলা যায়, সুনাগরিকতার শিক্ষা প্রদানের মাধ্যমে পৌরনীতি ও সুশাসন নাগরিকদের সফল ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন গড়ে তুলতে বিভিন্নভাবে সহায়তা করে। তাই সকল নাগরিকের পৌরনীতি ও সুশাসন বিষয়টি অধ্যয়ন করা প্রয়োজন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নীরা আজ পৌরনীতি…’ হলিক্রস কলেজ ২০২৬ – পৌরনীতি ও সুশাসন পরিচিতি, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (এইচএসসি)”