| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘(NH4)2SO4+CaO⟶ΔX (গ্যাস) +…’ দিনাজপুর বোর্ড ২০২৩ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৪
কোনো খাদ্যের উৎপাদন প্রক্রিয়া থেকে শুরু করে খাদ্য গ্রহণ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে খাদ্যকে জীবাণু ও দূষণমুক্ত রাখার উপাই হলো খাদ্য নিরাপত্তা।
3f অরবিটালটি সম্ভব নয়। কারণ,
3f অরবিটালে-
প্রধান কোয়ান্টাম সংখ্যা, n = 3
সহকারী কোয়ান্টাম সংখ্যা, l = 0 থেকে (n - 1)
= 0 ~ (3 - 1)
= 0 ~ 2
= 0, 1, 2
l = 0 হলে s অরবিটাল
l = 1 হলে P অরবিটাল
l = 2 হলে d অরবিটাল
তাই, 3s, 3p, 3d অরবিটাল সম্ভব এবং 3f অরবিটাল সম্ভব নয়।
উদ্দীপকের বিক্রিয়াটি সম্পূর্ণ করে পাই,
Q যৌগের ধনাত্মক আয়ন হলো অ্যামেনিয়া (NH4+) আয়ন।
শনাক্তকরণ বিক্রিয়াঃ
টেস্টটিউবে 2 - 1 mL প্রস্তুত দ্রবণ নিয়ে কয়েক ফোঁটা নেসলার দ্রবণ যোগ করা হলে অ্যামিনের মারকিউরিক আয়োডাইাডের বাদামি বর্ণের অধঃক্ষেপ পড়ে।
দেওয়া আছে,
১ম পাত্রের ক্ষেত্রে:
আয়তন, V = 100 mL = 100 × 10-3 L
ঘনমাত্রা, s = 0.05 M
মোলসংখ্যা, n = ?
আমরা জানি,
n = sv
= 5 × 10-3 mol
আবার,
২য় পাত্রের ক্ষেত্রে,
আয়তন,v = 150 mL
ঘনমাত্রা,s = 0.01 M
মোলসংখ্যা,n = ?
সুতরাং,
n = sv
= 150 × 10-3 × 0.01
= 1.5 × 10-3 mol
1 mol HCl 1 mol NH4OH এর সাথে বিক্রিয়া করে 1 mol NH4Cl উৎপন্ন করে। 1.5 × 10-3 mol HCl 1mol NH4OH এর সাথে বিক্রিয়া করে 1.5 × 10-3 mol NH4Cl উৎপন্ন করে।
অবশিষ্ট NH4OH = (5 - 1.5) × 10-3 mol
= 3.5 × 10-3 mol
যেহেতু ক্ষার অবশিষ্ট থাকে সেহেতু বাফার দ্রবণটি হলো ক্ষারীয় বাফার দ্রবণ। এতে সামান্য পরিমাণ এসিড বা ক্ষার যোগ করা হলো pH এর কোন তারতম্য হয় না।
সামান্য পরিমানে এসিড যোগেঃ
ক্ষারীয় বাফার দ্রবণে সামান্য পরিমাণ এসিড (H+) যোগ করা হলে এটি OH-এর সাথে বিক্রিয়া করে H2O অর্থাৎ পানির অনু গঠণ করে। সাম্যবস্থা বজায় রাখার জন্য অবিয়োজিত NH4OH সামন্য পরিমাণ বিয়োজিত হয়ে OH- আয়নের ঘনমাত্রা অপরিবর্তিত রাখে। ফলে দ্রবণের pH স্থির থাকে।
সামান্য ক্ষার যোগেঃ
দ্রবণে সামান্য পরিমাণ ক্ষার (OH-) আয়ন যোগ করা হলে এটি NH4+ এর সাথে বিক্রিয়া করে NH4OH উৎপন্ন করে। এটি মৃদ্যু ক্ষার বিধায় pH কোন তারতম্য হয় না।