A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচে সমতল রাস্তায়…’ ২০২৫ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — নিউটনীয় বলবিদ্যা🔢 সৃজনশীল নং ৮৮📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নিচে সমতল রাস্তায় দুটি মোটর গাড়ির বেগ বনাম সময় লেখচিত্র দেখানো হলো। গাড়ি দুটির ভর যথাক্রমে 500kg ও 320kg। উভয় গাড়ির চাকা ও রাস্তার ঘর্ষণজনিত বল 120Ν.

                          মোটর গাড়ি-১                                    মোটর গাড়ি-২

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো দৃঢ় বস্তুর উপর বল প্রযুক্ত হলে বস্তুটির মধ্যে কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষের সাপেক্ষে ঘুরবার যে প্রবণতা সৃষ্টি হয় তাকে বলের ভ্রামক বা টর্ক বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বালির উপর দিয়ে হাঁটা অসুবিধাজনক। বালি সমান ও বিপরীত প্রতিক্রিয়া দিলেও এরূপ ঘটার কারণ বালিকণা ও পানির আন্তঃআণবিক বল কঠিন ভূমির তুলনায় অনেক কম হয়। লোকের ওজন বালি ও পানির উপর ক্রিয়া করায় বালি ও পানি স্থানচ্যুত হয়ে আন্তঃআণবিক ব্যবধান বৃদ্ধি করে ফলে লোকটি নিচের দিকে নামতে থাকেন। এজন্য বালির উপর দিয়ে হাঁটা কষ্টকর।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক অনুসারে,

১ম মোটর গাড়ির আদিবেগ, u1=4 m s−1

শেষ বেগ, v1=12 m s−1

সময়, t1=10 s

ত্বরণ, a1=?

আমরা জানি,

a1=v1−u1t1=12−410=0.8 m s−2

এখন, t=5 s সময়ে ১ম মোটর গাড়ির অতিক্রান্ত দূরত্ব s হলে,

s=u1t+12a1t2=4×5+12×0.8×(5)2=30 m

অতএব, ১ম মোটর গাড়ি 5 s সময়ে 30 m দূরত্ব অতিক্রম করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক থেকে পাই,

২য় মোটর গাড়ির আদিবেগ, u2=2 m s−1

শেষ বেগ, v2=12 m s−1

সময়, t2=8 s

ত্বরণ, a2=?

২য় মোটর গাড়ির ত্বরণ, a2 হলে,

a2=v2−u2t2=12−28=1.25 m s−2

অর্থাৎ, ২য় মোটর গাড়ির ত্বরণ,

a2=1.25 m s−2

‘গ’ হতে প্রাপ্ত, ১ম মোটর গাড়ির ত্বরণ, a1=0.8 m s−2

উদ্দীপক অনুসারে,

১ম মোটর গাড়ির ভর, m1=500 kg

২য় মোটর গাড়ির ভর, m2=320 kg

উভয় গাড়ির চাকা ও রাস্তার ঘর্ষণজনিত বল, fk=120 N

ধরি, ১ম মোটর গাড়ি কর্তৃক প্রযুক্ত বল F1 এবং ২য় মোটর গাড়ি কর্তৃক প্রযুক্ত বল, F2।

তাহলে, F1=m1a1+fk=500×0.8+120=520 N

আবার, F2=m2a2+fk=320×1.25+120=520 N

এখানে, F1=F2

অতএব, গাড়ি দুটি কর্তৃক প্রযুক্ত বল পরস্পর সমান।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচে সমতল রাস্তায়…’ ২০২৫ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”