A. Nayan
A. Nayan
22 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের 30 জন…’ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা ২০২৬ – পরিসংখ্যান, গণিত (এসএসসি)


Listen to this article
🏢 প্রতিষ্ঠান: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

নিচের 30 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া হলো:

40, 35, 53, 55, 58, 50, 60, 65, 46, 50, 54, 65, 58, 60, 48, 36, 40, 50, 46, 45, 55, 61, 68, 65, 50, 40, 56, 60, 50, 46.

 

উত্তর:

প্রদত্ত উপাত্তের সর্বোচ্চ মান = 68 এবং সর্বনিম্ন মান = 35

∴ পরিসর = (সর্বোচ্চ মান– সর্বনিম্ন মান) + 1

    = (68-35)+1=33+1 =34

দেওয়া আছে, শ্রেণি ব্যবধান = 5

∴ শ্রেণি ব্যবধান 5 ধরে শ্রেণি সংখ্যা 7টি।

উত্তর:

শ্রেণি ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করা হলো এবং মধ্যক নির্ণয়ের জন্য সারণিতে ক্রমযোজিত গণসংখ্যা দেখানো হলো:

এখানে, n=30 এবং n2=30=15.

অতএব, মধ্যক হলো 15 তম পদের মান। 15 তম পদের অবস্থান (50-54) শ্রেণিতে। সুতরাং, মধ্যক শ্রেণি (50-54) ।

এখানে, L = 50

n2=15fm=7Fc=10n=5

 

∴ মধ্যক =L+(n2Fc)×nfm

 =50+(1510)×57=50+5×57=50+257=50+3.57=53.57

নির্ণেয় মধ্যক  53.57.

উত্তর:

গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণি:

প্রথম শ্রেণির পূর্বের শ্রেণির মধ্যমান 32 এবং শেষ শ্রেণির পরের শ্রেণির মধ্যমান 72। ছক কাগজের X-অক্ষে মূলবিন্দু হতে 32 পর্যন্ত সংখ্যাগুলো আছে বুঝাতে ছেদ চিহ্ন (-//-) ব্যবহার করা হয়েছে। এবার X-অক্ষে ক্ষুদ্রতম1 বর্গঘর শ্রেণির মধ্যমানের 1 একক এবং Y-অক্ষে ক্ষুদ্রতম 2 বর্গঘর = গণসংখ্যার 1 একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো:

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের 30 জন…’ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা ২০২৬ – পরিসংখ্যান, গণিত (এসএসসি)”