A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের বিক্রিয়াগুলো পূর্ণ…’ সিলেট বোর্ড ২০২৩ – রাসায়নিক বিক্রিয়া, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৬ষ্ঠ অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: সিলেট বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

নিচের বিক্রিয়াগুলো পূর্ণ কর।

(i) PbCl2+Cl2PbCl4

(ii) 2Na+Cl22NaCl

উত্তর:

কোনো মৌলের সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর পার্থক্যকে সুপ্ত যোজনী বলে।

উত্তর:

Cl2 দ্বারা ক্লোরিনের 1টি অণুকে বুঝায় আর 2Cl দ্বারা ক্লোরিনের 2টি পরমাণুকে বুঝায়। Cl2 অণু স্বাধীনভাবে চলাচল করতে পারে কিন্তু 2Cl পরমাণু স্বাধীনভাবে চলাচল করতে পারে না। Cl2 অণু প্রকৃতিতে বিদ্যমান অথচ 2Cl পরমাণু স্বাভাবিক অবস্থায় প্রকৃতিতে পাওয়া যায় না। Cl2 অণুর মধ্যে সমযোজী বন্ধন বিদ্যমান কিন্তু 2Cl পরমাণুর মধ্যে কোনো বন্ধন উপস্থিত নেই।

উত্তর:

উদ্দীপকের (i) নং বিক্রিয়ায় জারণ-বিজারণ ঘটেছে। বিক্রিয়াটি হলো:

PbCl2+Cl2PbCl4

উক্ত বিক্রিয়াটিকে আয়নিত করে পাই,

অর্থাৎ উক্ত বিক্রিয়ায় PbCl2 এর Pb2+ আয়ন 2 টি ইলেকট্রন ত্যাগ করে Pb4+ আয়নে পরিণত হয়েছে। সুতরাং Pb2+ এর জারণ ঘটেছে।

∴ জারণ অর্ধ বিক্রিয়া : Pb2ePb4+

আবার, উপরিউক্ত বিক্রিয়ায় Cl2 অণু 2 টি ইলেকট্রন গ্রহণ করে। Cl2 এর বিজারণ ঘটেছে।

∴ বিজারণ অর্ধ বিক্রিয়া : Cl2+2e2Cl

আমরা জানি, বিক্রিয়কদ্বয়ের মধ্যে ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে যে বিক্রিয়া সংঘটিত হয় তাকে রেডক্স বা জারণ-বিজারণ বলে।

সুতরাং উদ্দীপকের (i) নং বিক্রিয়ায় ইলেকট্রনের আদান-প্রদান ঘটেছে এবং (i) নং বিক্রিয়া একটি জারণ-বিজারণ বিক্রিয়া। অর্থাৎ উক্ত বিক্রিয়ার ক্ষেত্রে জারণ-বিজারণ একটি যুগপৎ ঘটনা।

উত্তর:

সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়- উদ্দীপকের (i) ও (ii) নং বিক্রিয়ার সাহায্যে নিচে তা বিশ্লেষণ করা হলো-

i. PbCl2+Cl2PbCl4

ii. 2Na+Cl22NaCl

যে জারণ-বিজারণ বিক্রিয়ায় দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ তৈরি করে তাকে সংযোজন বিক্রিয়া বলে।

উপরিউক্ত বিক্রিয়াদ্বয়ের মধ্যে PbCl2Cl2 এবং Na ও Cl2 পরস্পরের সাথে যুক্ত হয়ে যথাক্রমে PbCl4 ও NaCl উৎপন্ন করে। সুতরাং বিক্রিয়া দুইটি হলো সংযোজন বিক্রিয়া।

আবার, যে সকল সংযোজন বিক্রিয়ায় শুধুমাত্র মৌলিক পদার্থ যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ উৎপন্ন করে, তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে।

উল্লেখিত বিক্রিয়াদ্বয়ের মধ্যে (ii) নং বিক্রিয়াটি সংশ্লেষণ বিক্রিয়া।

সুতরাং (i) ও (ii) নং বিক্রিয়া দুইটি সংযোজন বিক্রিয়া হলেও কেবলমাত্র (ii) নং বিক্রিয়াই সংশ্লেষণ বিক্রিয়া।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের বিক্রিয়াগুলো পূর্ণ…’ সিলেট বোর্ড ২০২৩ – রাসায়নিক বিক্রিয়া, রসায়ন (এসএসসি)”