| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘নিচের বিক্রিয়াটি লক্ষ…’ সোনার বাংলা কলেজ ২০২৪ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)

নিচের বিক্রিয়াটি লক্ষ কর-
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ২
একই শক্তিসম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রন গুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম অবস্থায় থাকতে পারে। এসব অযুগ্ম ইলেকট্রন স্পিন একমুখী হবে, এটি হুন্ডের নীতি নামে পরিচিত।
পর্যায় সারণির 11৪টি মৌলের মধ্যে ফ্লোরিন সবচেয়ে বেশি তড়িৎ ঋনাত্মক মৌল। যেকোনো পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে ক্রমান্বয়ে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। কারণ একই পার্যায়ে নতুন কোনো ইলেকট্রন স্তর বৃদ্ধি পায় না কিন্তু পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে নিউক্লিয়ার চার্জ বৃদ্ধির ফলে তড়িৎ ঋণাত্মকতা ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। আরদিকে একই শ্রেনিতে পারমানবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয়ার চার্জ বৃদ্ধির ফলে তড়িৎ ঋনাত্মকতা ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। অপরদিকে, একই শ্রেনীতে পারমানবিক সংখ্যা বৃদ্ধির সাথে মৌলের তড়িৎ ঋনাত্মকতা হ্রাস পায়। এর কারণ একই শ্রেনিতে পারমানবিক সংখ্যা বৃদ্ধির সাথে আথে পরমানুতে নতুন নতুন শক্তিস্তরে সংযুক্ত হয় তার সাথে পরমাণুর আকার বৃদ্ধি পায়। শেয়ারকৃত ইলেকট্রন নিউক্লিয়াস থেকে ক্রমশ দূরে অবস্থিত হওয়ায় তাদের ওপর নিউক্লিয়াসে আর্কষণ হ্রাস পায়। এ থেকে বোঝা যায় যে পর্যায় সারনির সর্ব ডানে ও ওপরে অবস্থান করাই ফ্লোরিন সবচেয়ে বেশি তড়িৎ ঋনাত্মকতা মৌল এবং এর মান 4.1.
উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়াটি হলঃ
C মৌলটি হচ্ছে Mg, Mg এর ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করা হলো:
আমরা জানি,
তৃতীয় কক্ষে ইলেকট্রনের গতিবেগ,
এখানে,
এখন,
উদ্দীপকের মৌলগুলো হলো যথাক্রমে Al, Na এং Mg। মৌলগুলো ক্লোরাইড হলো AlCl3, NaCl, MgCl2। ক্লোরাইডগুলো মধ্যে AlCl3 অধিক সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করে। যে মৌলের চার্জ যত বেশি তার পোলারায়ন বেশি এবং সমযোজী ক্ষমতা প্রদর্শন করে।
ফাজানের নীতি অনুসারে, কোনো বিশেষ অ্যানায়ন সমন্বিত যৌগের ক্ষেত্রে ক্যাটায়নের চার্জ যত বৃদ্ধি পাবে অ্যানায়নের তত বেশি পোলারন বা বিকৃতি ঘটবে এবং যৌগেও ও তত বেশি সমযোজী প্রকৃতির হবে। NaCl, MgCl2 AlCl3 যৌগগুলোর মধ্যে অ্যানায়ন একই কিন্তু ক্যাটায়ন ভিন্ন। Na+ থেকে Al3+ এর ক্যাটায়নের চার্জ অনেক বেশি। আবার Mg2+ থেকে Al3+ এর ক্যাটায়নের চার্জ অনেক বেশি। ফাজানে নীতি মতে, যার আয়নের চার্জ যত বেশি তার পোলারায়ণ ক্ষমতা তত বেশি, সমযোজী ধর্ম প্রদর্শন করে এবং তার গলনাংক সবচেয়ে বেশি, Na এর গলনাঙ্ক অনেক কম। Na+ আয়ন বিদ্যমান, এ আয়নের আকার বড় এবং মুক্ত একটি ইলেকট্রনের ওপর কম আকর্ষন। এ কারণে কেলাসের গলনের জন্য খুব বেশি শক্তির প্রয়োজন হয় না আর্থাৎ Na এর গলনাঙ্ক কম। ম্যাগনেসিয়াম কেলাসে দ্বি-আধান বিশিষ্ট Mg2+
আয়নে দুটি মুক্ত ইলেকট্রন থাকে এবং অ্যালুমিনিয়ামের কেলাসে ত্রিআধানবিশিষ্ট Al3+ আয়ন ও তিনটি মুক্ত ইলেকট্রন বিদ্যমান। মুক্ত ইলেকট্রনের ওপর ওদের আকর্ষণ বেশি। এ কারণে এদের ধাতব বন্ধনের দৃঢ়তা বৃদ্ধির সাথে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অধিক হয়।
Na<Mg <Al
97.8 < 649 < 660।