A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের বর্তনীটি লক্ষ্য…’ ফৌজদারহাট ক্যাডেট কলেজ ২০২৬ – চলতড়িৎ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৩য় অধ্যায় — চলতড়িৎ🔢 সৃজনশীল নং ১০৯🏢 প্রতিষ্ঠান ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নিচের বর্তনীটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও

এখানে, R1=2Ω,R2=5Ω,R3=7Ω, V1=10 V এবং V2=5 V । 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

গ্যালভানোমিটার বা অন্য কোনো সূক্ষ্ম তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে যাতে উচ্চ তড়িৎ প্রবাহ গিয়ে যন্ত্রটিকে নষ্ট করতে না পারে, সেজন্য এর সমান্তরালে যে অল্প মানের রোধ যুক্ত করা হয় তাই শান্ট।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কার্শফের ২য় সূত্র: কোনো আবদ্ধ তড়িৎ বর্তনীর বিভিন্ন অংশগুলোর রোধ এবং তাদের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি ওই বর্তনীর অন্তর্ভুক্ত মোট তড়িৎচালক শক্তির সমান। একে ভোল্টেজ সূত্র বা 'KVL'ও বলা হয়।

ব্যাখ্যা: ধরা যাক, একটি আবদ্ধ লুপে কয়েকটি রোধ R1,R2 আছে এবং তাদের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ যথাক্রমে  I1,I2। যদি ওই লুপে তড়িৎচালক শক্তি E থাকে, তবে কার্শফের ২য় সুত্রানুসারে, ∑IR=∑E

অর্থাৎ, I1R1+I2R2=E

এই সূত্রটি মূলত শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। কারণ একটি আধান যখন কোনো আবদ্ধ পথ ঘুরে পুনরায় আগের বিন্দুতে ফিরে আসে, তখন তার মোট বিভব পরিবর্তনের সমষ্টি শূন্য হয়। অর্থাৎ উৎস থেকে সরবরাহকৃত শক্তি বর্তনীর বিভিন্ন অংশে ব্যয়িত শক্তির সমান হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

C বিন্দুতে কির্শফের ১ম সূত্র প্রয়োগ করে, 

I1+I2=I3 

বা, I1+I2−I3=0

এখানে

V1=10 V, V2=SV

R1=2Ω,R2=SΩ

I1=?I2=?

BCFAB লুপে কির্শফের ২য় সূত্র প্রয়োগ করে,

I1R1+I3R3−V1=0 

বা, 2I1+713=10 ....... (2)

CDEFC লুপে কির্শফের ২য় সূত্র প্রয়োগ করে,

−I2R2+V2−I3R3=0

বা, V2=I2R2+I3R3

বা, 5I2+7I3=5 ....... (3)

(1), (2) ও (3) সমীকরণ এর সমাধান করে,

I1=1.44 A,I2=−0.424 A,I3=1.017 A

∴ বর্তনী থেকে প্রাপ্ত তড়িৎ প্রবাহ, I1=1.44 A,I2=−0.424 A (Ans.)

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

‘গ’ থেকে পাই, R1 রোধের প্রবাহ, I1=1.44 A,R2 রোধের প্রবাহ, I2=0.424 A এবং R3 রোধের প্রবাহ $mathrm{I}_3=1.017 mathrm{~A}

V_2$ কোষটি বর্তনীতে যুক্ত না থাকলে বর্তনীটি হবে,

এখানে,

R1=2Ω,

R2=5Ω,

R3=7Ω

 V1=10 V

R2 ও R3 সমান্তরালে যুক্ত। এদের তুল্যরোধ RP হলে,

1RP=1R2+1R3=15+17=1235

∴RP=3512=2.9167Ω

এখন R1 ও Rp শ্রেণিতে যুক্ত।

∴ বর্তনীর তুল্যরোধ, Req =R1+RP=2+2.9167=4.9167Ω

∴ বর্তনীর প্রবাহ, I=V1Req=104.9167=2.034A

R1 এর প্রবাহ I1′=1=2.034A

RP এর বিভব পার্থক্য, VCF=1RP=2.034×2.9167=5.93V

∴R2 এর প্রবাহ, I2′=VCFR2=5.935=1.186A

R3 এর প্রবাহ, I3′=VCFR3=5.937=0.847A

দেখা যাচ্ছে, I1≠I1′,I2≠I2′,I3≠I3′

R1 রোধের প্রবাহের পরিবর্তন,

ΔI1=I1′−I=2.034−1.44=0.594 A বৃদ্ধি,

R2 রোধের প্রবাহের পরিবর্তন,

ΔI2=I2′−|I2|=1.186−1|−0.424|=0.762 A বৃদ্ধি,

R3 রোধের প্রবাহের পরিবর্তন,

ΔI3=I3−I3′=1.017−0.847=0.17 A হ্রাস

সুতরাং বলা যায়, V2 কোষটি বর্তনীতে যুক্ত না থাকলে বিভিন্ন রোধের তড়িৎপ্রবাহ পূর্বের প্রবাহের সমান হবে না। R1 ও R2 রোধের মধ্যে প্রবাহ যথাক্রমে 0.594A ও 0.762A বৃদ্ধি পাবে ( R2 রোধের প্রবাহের দিক ও বিপরীত হবে) এবং R3 রোধ প্রবাহ 0.17A হ্রাস পাবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের বর্তনীটি লক্ষ্য…’ ফৌজদারহাট ক্যাডেট কলেজ ২০২৬ – চলতড়িৎ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”