A. Nayanㅤ
A. Nayan
16 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের ছকটি লক্ষ…’ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ২০২৫ – দেশপ্রেম ও জাতীয়তা, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ মানবিক📚 বই পৌরনীতি ও সুশাসন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পৌরনীতি ও সুশাসন🧩 অধ্যায় ১০ম অধ্যায় — দেশপ্রেম ও জাতীয়তা🔢 সৃজনশীল নং ৬৩🏢 প্রতিষ্ঠান আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নিচের ছকটি লক্ষ কর ও সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর লেখ :

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

লর্ড ব্রাইসের জাতির সংজ্ঞাটি হলো- জাতি হলো রাজনৈতিকভাবে সংগঠিত এমন এক জাতীয়তা, যা স্বাধীন বা স্বাধীনতা অর্জনে চেষ্টারত।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেশপ্রেম হচ্ছে দেশের উন্নয়নে, দেশরক্ষায় এবং দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকার সদিচ্ছা। এককথায় মাতৃভূমির প্রতি মমত্ববোধ ও ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম পবিত্র এবং দেশ ও জাতির জন্য কল্যাণ ও গৌরবের। কিন্তু উগ্র ও অন্ধ দেশপ্রেম কল্যাণের পরিবর্তে ধ্বংসের পথ রচনা করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উপরের ছকে কোন বিষয়টিকে নির্দেশ করা হয়েছে? তার সাথে জাতির বৈসাদৃশ্য নির্ণয় কর।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

"উপরের উল্লিখিত বিষয়গুলোর সন্নিবেশের জন্যই আমরা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পেরেছি"- উক্তিটির সাথে সম্পূর্ণ একমত পোষণ করছি।
উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো মূলত জাতীয়তার উপাদান। এসব উপাদানসমূহ আমাদেরকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করেছে। বাঙালির এ জাতীয়তাবোধ অতি সুপ্রাচীন। বিভিন্ন আন্দোলন ও সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৫২ সালে ধর্ম, ভাষা, পাহাড়ি, বাঙালি ভেদাভেদ ভুলে সবাই মিলেমিশে বাঙালি জাতীয়তাবোধের মোহনায় এক হয়ে যায়।'
এরপর আমাদের আর পিছনে তাকাতে হয়নি। পশ্চিমা শাসক শোষকদের কূটকৌশলের সাথে পাল্লা দিয়ে সুদৃঢ় হয়েছে আমাদের জাতীয়তাবোধ। এই জাতীয়তাবোধে উদ্বেলিত জনগণ একপর্যায়ে বাঁচার মতো বাঁচতে ও স্বাধীনতার স্বপ্নে উদ্বেলিত হতে থাকে পূর্ব বাংলার জনগণ এবং উনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচনের মধ্য দিয়ে যখন স্বাধীনতার ঘোষণা আসে তখনি বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে শেখে এবং অপ্রতিরোধ্য বাঙালি জাতিতে পরিণত হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাঙালির জাতীয় অপ্রতিরোধ্য বীরত্ব সারা বিশ্ব অবাক বিস্ময়ে দেখতে থাকে। মাতৃভূমির স্বাধীনতা ছিনিয়ে আনতে সর্বস্তরের বাঙালি পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্রধারণ করে। ফলশ্রুতিতে লক্ষ লক্ষ বীরের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলাদেশ।
আলোচনার শেষে বলা যায়, আমাদের স্বাধীনতা অর্জনে হাজার বছরের লালিত জাতীয়তাবাদ আমাদেরকে সাহাস ও শক্তি যুগিয়েছিল। তাই "উপরের বিষয়গুলো সন্নিবেশনের জন্যই আমরা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পেরেছি"- উক্তিটি যথার্থ এবং অতিদর্শন সমৃদ্ধ বলে আমি মনে করি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের ছকটি লক্ষ…’ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ২০২৫ – দেশপ্রেম ও জাতীয়তা, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (এইচএসসি)”