A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের ছকটি লক্ষ…’ চট্টগ্রাম কলেজ ২০২৬ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস🔢 সৃজনশীল নং ৮২🏢 প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নিচের ছকটি লক্ষ করো ও প্রশ্নগুলোর উত্তর দাও :

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

জীবের নামকরণের আন্তর্জাতিক প্রথা অনুসারে প্রথমে গণের নাম এবং পরে প্রজাতির নাম ব্যবহার করে জীবদের যে নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কেঁচো অ্যানেলিডা পর্বভুক্ত প্রাণী। এরা ইউসিলোমেট অর্থাৎ প্রকৃত সিলোমযুক্ত। কারণ এদের ভূণীয় মেসোডার্মের অভ্যন্তর থেকে গহ্বররূপে সিলোম উদ্ধৃত হয় এবং চাপা, মেসোডার্মাল এপিথেলিয়ালা কোষে গঠিত পেরিটোনিয়াম স্তরে সম্পূর্ণ বেষ্টিত থাকে। ইউসিলোমেটদের অপেক্ষাকৃত উন্নত প্রাণী মনে করা হয়। এ কারণেই কেঁচোকে ইউসিলোমেট বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত 'A' চিহ্নিত প্রাণীটি হলো পিন্ডময় পাখনা বিশিষ্ট মাছ (Lobe finned fish) যা Chordata পর্বের Vertebrata উপপর্বের Sarcopterygii শ্রেণির অন্তর্ভুক্ত। নিচে Sarcopterygii শ্রেণির প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো-
১. অন্তঃকঙ্কাল অস্থিময়, শীতল রক্তবিশিষ্ট।
২. দেহ গ্যানয়েড বা কসময়েড ধরনের আঁইশে আবৃত।
৩. পুচ্ছ পাখনা ডাইফিসারকাল।
৪. পটকা বিদ্যমান, যা শ্বসন ও পানিতে ভেসে থাকতে সাহায্য করে।
৫. শ্বসন অঙ্গ ফুলকা, মাথার দু'পাশে একটি করে ফুলকারন্দ্র থাকে, যা কানকো দিয়ে আবৃত।
৬. হৃৎপিণ্ড ২ প্রকোষ্ঠবিশিষ্ট, লোহিত কণিকা নিউক্লিয়াসযুক্ত, করোটিক স্নায়ু ১০ জোড়া।
৭. এরা একলিঙ্গ প্রাণী, বহিঃনিষেক বা অন্তঃনিষেক ঘটে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের 'B' প্রাণীটি হলো তরুণাস্থিময় মাছ (Cartilagenous fish) যা Chondrichthyes শ্রেণির অন্তর্ভুক্ত এবং 'C' প্রাণীটি হলো রশ্মিময় পাখনাবিশিষ্ট মাছ (অস্থিময়) (Ray finned fish) যা Actinopterygii শ্রেণির অন্তর্ভুক্ত। নিচে তরুণাস্থিময় (Chondrichthyes) মাছের সাথে অস্থিময় (Actinopterygii) মাছের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের ছকটি লক্ষ…’ চট্টগ্রাম কলেজ ২০২৬ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”