| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘নিচের চিত্র দুটি…’ ২০২৫ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

নিচের চিত্র দুটি লক্ষ কর-
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৭
লিগিউল হলো লিফসীথের মাথা এবং পত্রফ্লকের সংযোগস্থলে অবস্থিত একটি উপবৃদ্ধি।
একই উদ্ভিদে দুই ধরনের স্পোর উৎপন্ন হবার পদ্ধতিকে হেটারোস্পোরি বা অসমরেণুপ্রসূতা বলে। অর্থাৎ উদ্ভিদের জীবনচক্রে দুই ধরনের স্পোর (মাইক্রোস্পোর এবং মেগাস্পোর) উৎপন্ন হলে তাকে অসমরেণুপ্রসূ বা হেটারোস্পোরাস বলে। কিছু টেরিডোফাইটিস ও সকল বীজ সৃষ্টিকারী উদ্ভিদ অসমরেণুপ্রসূ।
উদ্দীপকে প্রদর্শিত চিত্র-'E' দ্বারা প্রতিনিধিত্বকারী যে উদ্ভিদটির কথা বলা হয়েছে তা হলো Cycas। Cycas একটি নগ্নবীজী উদ্ভিদ। নিচে Cycas উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য বর্ণনা করা হলো-
১. Cycas উদ্ভিদ স্পোরোফাইট, দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত।
২. উদ্ভিদ সোজা, অশাখ, স্থূল বেলনাকার, পাম জাতীয়।
৩. পাতা বৃহৎ, পক্ষল যৌগিক, কাণ্ডের মাতার দিকে সর্পিলাকারে সজ্জিত।
৪. কচি পাতার ভার্নেশন সারসিনেট (কুণ্ডলিত)।
৫. পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান।
৬. গৌণ অস্থানিক কোরালয়েড মূল বিদ্যমান।
৭. গর্ভাশয় না থাকায় এদের ফল সৃষ্টি হয় না, বীজ নগ্ন অবস্থায় থাকে।
৮. পুংরেণুপত্রগুলো একত্রিত হয়ে স্ট্রোবিলাস গঠন করে কিন্তু স্ত্রীরেণুপত্র সত্যিকার স্ট্রোবিলাস গঠন করে না।
৯. হেটারোস্পোরিক অর্থাৎ যৌন জননে মাইক্রোস্পোর ও মেগাস্পোর সৃষ্টি করে।
১০. Cycas এর শুক্রাণু উদ্ভিদকূলে সর্ববৃহৎ, লাটিমের মতো, সচল ও বহু ফ্ল্যাজেলা বিশিষ্ট।
উদ্দীপকে উল্লেখিত চিত্র-'E' ও চিত্র-'F' দ্বারা যথাক্রমে Cycas এর মাইক্রোস্পোরোফিল যা নগ্নবীজী উদ্ভিদ গোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে এবং ভূট্টা উদ্ভিদ যা আবৃতবীজী উদ্ভিদ গোষ্ঠীকে প্রতিনিধি করে। নিচে নগ্নবীজী উদ্ভিদ এবং আবৃতবীজী উদ্ভিদের মধ্যে তুলনা করা হলো-
| নগ্নবীজী বা ব্যক্তবীজী উদ্ভিদ | আবৃতবীজী উদ্ভিদ |
| ১. বহুবর্ষজীবী, কাষ্ঠল, গুল্ম বা বৃক্ষ জাতীয়। | ১. একবর্ষ, দ্বিবর্ষ বা বহুবর্ষজীবী নরম বা কাষ্ঠল বীরুৎ, গুল্ম ও বৃক্ষ জাতীয়। |
| ২. এদের গর্ভাশয় ও গর্ভদণ্ড নেই। | ২. এদের গর্ভাশয় ও গর্ভদণ্ড আছে। |
| ৩. গর্ভাশয় না থাকায় ফল হয় না। | ৩. গর্ভাশয় ফলে পরিণত হয়। |
| ৪. বীজ অনাবৃত বা নগ্ন অবস্থায় থাকে। | ৪. বীজ ফলের ভিতরে গুপ্ত অবস্থায় থাকে। |
| ৫. আর্কিগোনিয়া উপস্থিত। | ৫. আর্কিগোনিয়া অনুপস্থিত। |
| ৬. দ্বি-নিষেক ঘটে না। | ৬. দ্বি-নিষেক ঘটে। |
| ৭. সস্য হ্যাপ্লয়েড (n)। নিষেকের পূর্বে সস্য গঠিত হয়। | ৭. সস্য ট্রিপ্লয়েড (3n)। নিষেকের পর সস্য গঠিত হয়। |
| ৮. পরাগায়নের মাধ্যম বায়ু। | ৮. পরাগায়নের মাধ্যম বায়ু, পানি ও প্রাণী (কীটপতঙ্গ)। |
| ৯. পরাগরেণু সরাসরি ডিম্বকরন্দ্রে পতিত হয়। | ৯. পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়। |