| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘নিচের চিত্র দুটি…’ ২০২৬ – ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

নিচের চিত্র দুটি লক্ষ করো-
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৬
Pteris উদ্ভিদ রৌদ্রে জন্মাতে পারে বলে তাদেরকে সানফার্ন বলে।
সামান্য কিছু প্রজাতি ব্যতীত অন্যান্য ব্রায়োফাইটার প্রজাতিসমূহ আর্দ্র স্থলজ পরিবেশে জন্মে থাকে। স্থলজ পরিবেশে জন্মালেও এদের জীবনচক্রের একটি বিশেষ ধাপ পানির উপর নির্ভরশীল অর্থাৎ এদের যৌন জননের জন্য পানির উপস্থিতি একান্তই প্রয়োজন। জীবনচক্র সম্পন্ন করার সময় এদের শুক্রাণু পানিতে সাঁতার কেটে ডিম্বাণুর নিকট উপস্থিত হয় এবং পানির উপস্থিতিতে নিষেক ক্রিয়া সম্পন্ন হয়। এরা জলজ উদ্ভিদের ন্যায় পানি শোষণ করে এবং এদের দেহে জলজ উদ্ভিদের ন্যায় বায়ুরন্দ্র বিদ্যমান। এজন্য ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলা হয়।
উদ্দীপকের চিত্র X-দ্বারা Pteris এবং চিত্র Q-দ্বারা Riccia নামক উদ্ভিদকে নির্দেশ করা হয়েছে। নিচে এদের মধ্যে পার্থক্য দেওয়া হলো-
উদ্দীপকের X উদ্ভিদটি হচ্ছে Pteris এর প্রোথ্যালাস। এখানে A হচ্ছে আর্কিগোনিয়াম এবং B হচ্ছে অ্যাম্বেরিডিয়াম। উদ্ভিদটির A ও B উভয়ই যৌন জননে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিচে তা বর্ণনা করা হলো-
আর্কিগোনিয়াম: প্রতিটি আর্কিগোনিয়াম বা স্ত্রীধানী দেখতে অনেকটা ফ্লাস্ক আকৃতির। এর দুটি অংশ থাকে- একটি উদর এবং অপরটি গ্রীবা। উদরের নিম্নাংশে একটি ডিম্বাণু আছে এবং ডিম্বাণুর উপর একটি উদরীয় নালিকা কোষ আছে। গ্রীবায় একাধিক গ্রীবা নালিকা কোষ আছে। আর্কিগোনিয়াম পরিণত হলে গ্রীবা নালিকা কোষ এবং উদরীয় নালিকা 'কোষ বিগলিত হয়ে যায় এবং উদরে শুধু ডিম্বাণু থাকে। পরিণত আর্কিগোনিয়ামের গ্রীবা নালিকা কোষসমূহ এবং উদরীয় নালিকা কোষটি দ্রবীভূত হয়ে একটি সাধারণ নালিপথ সৃষ্টি করে। এ নালিপথটি মিউসিলেজ ও ম্যালিক এসিড দিয়ে পূর্ণ থাকে।
অ্যাম্বেরিডিয়াম: পুংজননাঙ্গকে অ্যান্থেরিডিয়াম বলে। প্রতিটি অ্যাম্বেরিডিয়াম বা পুংধানী দেখতে গোলাকার বলের মতো। এর আবরণী স্তরের মধ্যে ২০-৫০টি শুক্রাণু মাতৃকোষ থাকে। মাতৃকোষগুলো একটি বন্ধ্যা প্রাচীর দিয়ে পরিবেষ্টিত থাকে। প্রতিটি শুক্রাণু মাতৃকোষ রূপান্তরিত হয়ে একটি বহু ফ্ল্যাজেলাযুক্ত শুক্রাণুতে পরিণত হয়। অ্যাম্বেরিডিয়ামের শীর্ষের আচ্ছাদনকারী কোষ বিদীর্ণ হয় এবং শুক্রাণুগুলো বের হয়ে ফ্ল্যাজেলার সাহায্যে পানিতে সাঁতার কেটে স্থানান্তরিত হতে পারে। এভাবে শুক্রাণুগুলো শিশির বা বৃষ্টির পানিতে সাঁতার কেটে আর্কিগোনিয়ামের সন্নিকটে আসে।
উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে A ও B এর মাধ্যমে উদ্ভিদটিতে। যৌন জনন সম্পন্ন হয়।