| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘নিচের চিত্র দুটি…’ ২০২৬ – শৈবাল ও ছত্রাক, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

নিচের চিত্র দুটি লক্ষ করো-
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৫
কিছু নীলাভ সবুজ শৈবালের ট্রাইকোম বিশেষ চাকতি সৃষ্টির মাধ্যমে খণ্ডিত হয়, খন্ডগুলোকে হর্মোগোনিয়া বলে।
পুকুর বা জলাধারে পুষ্টির পরিমাপ বেড়ে গেলে কিছু নীলাভসুবজ শৈবালের সংখ্যা অতিমাত্রায় বৃষ্টি পায় এবং পানি দূষিত হয়ে দুর্গন্ধ বের হতে থাকে, তাকে ওয়াটার ব্লুম বা অ্যালগাল ব্লুম বলে। এতে জলাধারের পানি দূষিত হয়, মাছ মরে যায়। Ocillatoria, Nostoc, Mycrocystis এ ধরনের শৈবাল।
এগুলোকে বর্তমানে সায়ানোব্যাকটেরিয়া বলে।
উদ্দীপকে প্রদর্শিত C হলো Ulothrix নামক শৈবাল। নিচে Ulothrix এর যৌন জনন চিত্রের সাহায্যে দেখানো হলো-
উদ্দীপকে প্রদত্ত D হলো Agaricus নামক ছত্রাক। নিচে Agaricus এর অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করা হলো-
উপকারিতা:
১. খাদ্য হিসেবে: Agaricus bisporus প্রজাতিটি ব্যাপকভাবে আবাদকৃত ও খাদ্যোপযোগী মাশরুম। এগুলো টাটকা কিংবা সংরক্ষিত উভয় অবস্থাতেই বাজারে বিক্রি হয়ে থাকে।
২. শিল্প ও বাণিজ্যে: Agaricus-এর চাষের উপর ভিত্তি করে
পাশ্চাত্যে বেশ কয়েকটি নামী শিল্পসংস্থা গড়ে উঠেছে। বাণিজ্যিক দিক থেকে Agaricus-এর চাষ বেশ লাভজনক কুটির শিল্পে পরিণত হয়েছে।
৩. মৃত্তিকার পুষ্টি বৃদ্ধিতে: যেহেতু Agaricus মৃতজীবী তাই বিভিন্ন ধরনের জটিল দ্রব্যকে ভাঙার সময় মৃত্তিকার পুষ্টি বৃদ্ধি করে থাকে।
৪. উৎসেচক হিসেবে: এতে প্রচুর উৎসেচক আছে যা হজমে সহায়ক, খাবারে রুচি বাড়ে এবং পেটের পীড়া নিরাময় করে।
৫. ওষুধি গুণ: এতে আঁশ বেশি থাকায় এবং শর্করা ও চর্বি কম থাকায় ডায়াবেটিস রোগীর জন্য একটি আদর্শ খাবার।
অপকারিতা:
১. ক্ষতিকারক হিসেবে: Agaricus কাঠের গুঁড়ি, বাঁশ, খড় প্রভৃতির ক্ষতি করে থাকে।
২. জৈববস্তুর ঘাটতিতে: Agaricus যেখানে জন্মায় সেখানে জৈববস্তুর অভাব দেখা দেয়।
৩. বিষাক্তকরণে: Agaricus এর কতিপয় প্রজাতি অত্যন্ত বিষাক্ত। এসব প্রজাতি খেলে মানুষ ও প্রাণীর মৃত্যু ঘটতে পারে।