| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘নিচের চিত্র দুটি…’ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ২০২৬ – শৈবাল ও ছত্রাক, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

নিচের চিত্র দুটি লক্ষ করো:
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৫
মুকুলপত্র কুণ্ডলিত হলে তাকে সারসিনেট ভার্নেশন বলে। যেমন-ফার্ন, সাইকাস ইত্যাদির মুকুলপত্র।
সামান্য কিছু প্রজাতি ব্যতীত অন্যান্য ব্রায়োফাইটার প্রজাতিসমূহ আর্দ্র স্থলজ পরিবেশে জন্মে থাকে। স্থলজ পরিবেশে জন্মালেও এদের জীবনচক্রের একটি বিশেষ ধাপ পানির উপর নির্ভরশীল অর্থাৎ এদের যৌন জননের জন্য পানির উপস্থিতি একান্তই প্রয়োজন। জীবনচক্র সম্পন্ন করার সময় এদের শুক্রাণু পানিতে সাঁতার কেটে ডিম্বাণুর নিকট উপস্থিত হয় এবং পানির উপস্থিতিতে নিষেক ক্রিয়া সম্পন্ন হয়। এরা জলজ উদ্ভিদের ন্যায় পানি শোষণ করে এবং এদের দেহে জলজ উদ্ভিদের ন্যায় বায়ুরন্দ্র বিদ্যমান। এজন্য ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলা হয়।
উদ্দীপকে উল্লেখিত চিত্র-B উদ্ভিদটি হলো Agaricus বা মাশরুম নামক ছত্রাক, যা ব্যাঙের ছাতা নামে পরিচিত। নিচে Agaricus এর দৈহিক গঠন চিহ্নিত চিত্রসহ বর্ণনা করা হলো-
উদ্দীপকে উল্লেখিত চিত্র-A উদ্ভিদটি হলো Ulothrix নামক শৈবাল। Ulothrix শৈবালটি গ্যামেট সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করতে পারে। নিচে তা ব্যাখ্যা করা হলো-
Ulothrix শৈবালটির যৌন জনন ভিন্নবাসী এবং আইসোগ্যামাস প্রকৃতির। এদের পুং ও স্ত্রী গ্যামেট ভিন্ন দুটি অনুসূত্রে উৎপন্ন হয় কিন্তু এদের মধ্যে বাহ্যিক ও আচরণে কোনো পার্থক্য দেখা যায় না। এদের দেহের অন্তর্বর্তী যেকোনো কোষ হতে গ্যামেট সৃষ্টি হতে পারে যাদেরকে গ্যামেট্যাঞ্জিয়াম বলা হয়। এদের কোষে প্রোটোপ্লাস্ট ৮-৬৪টি খণ্ডে বিভক্ত হয় এবং প্রতি খণ্ডে দুটি ফ্ল্যাজেলাবিশিষ্ট গ্যামেট সৃষ্টি হয়। দুটি সূত্র হতে আগত এরূপ দুটি গ্যামেট মিলিত হয়ে চার ফ্ল্যাজেলাবিশিষ্ট জাইগোট (2n) উৎপন্ন করে। কিছু সময় সাঁতার কাটার পর জাইগোট ফ্ল্যাজেলা হারিয়ে পুরু আবরণ দ্বারা আবৃত হয় এবং বিশ্রাম দশা অতিবাহিত করে। ৫-৯ মাস পর পরবর্তী বর্ষা মৌসুমে জাইগোট অঙ্কুরিত হয়। এ সময় এর ডিপ্লয়েড নিউক্লিয়াস প্রথমে মিয়োসিস এবং পরে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে ৪-১৬টি হ্যাপ্লয়েড (n) চলরেণু উৎপন্ন করে। জাইগোট প্রাচীর বিদীর্ণ হওয়ার মাধ্যমে চলরেণুগুলো বের হয়ে আসে এবং চলরেণু অঙ্কুরায়ন ও বিভাজনের মাধ্যমে নতুন শৈবাল সূত্র গঠন করে এবং যৌন জনন সম্পন্ন হয়।