A. Nayan
A. Nayan
18 Jun 2026 (1 day ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের চিত্র দুটি…’ চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ২০২৬ – কোষ বিভাজন, জীববিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: জীববিজ্ঞান📘 ২য় অধ্যায়🔢 সৃজনশীল নম্বর: ১৮🏢 স্কুল/কলেজ: চট্টগ্রাম কলেজিয়েট স্কুল📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ⭐⭐⭐⭐⭐

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

নিচের চিত্র দুটি লক্ষ করো- 

উত্তর:

কোষ বিভাজন শুরুর আগে কোষের নিউক্লিয়াসে কিছু প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়, এ অবস্থাই হচ্ছে ইন্টারফেজ পর্যায়। 

উত্তর:

মেটাফেজ ও টেলোফেজ পর্যায়ের মধ্যে দুটি পার্থক্য নিম্নরূপ-

উত্তর:

উদ্দীপকে উল্লেখিত চিত্র-X দ্বারা মাইটোসিস কোষ বিভাজনকে বুঝানো হয়েছে যা কোষের নিয়ন্ত্রিত বিভাজন প্রক্রিয়া। যদি এই বিভাজন নিয়ন্ত্রণ হারায় তাহলে কোষ অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হতে থাকে। ফলে জীবদেহে নানা সমস্যা দেখা দিতে পারে। নিচে তা ব্যাখ্যা করা হলো- 

উদ্দীপকের প্রক্রিয়াটি দ্বারা মাইটোসিস কোষ বিভাজনকে বুঝানো হয়েছে। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি সঠিকভাবে না ঘটলে জীবদেহে যে ধরনের সমস্যা হতে পারে তা নিচে বিশ্লেষণ করা হলো-মাইটোসিস কোষ বিভাজনের ফলে একটি থেকে দুটি, দুটি থেকে চারটি এভাবে কোষের সংখ্যা বাড়তে থাকে। কিন্তু কোষ বিভাজন প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত থাকে। কোনো কারণে এই নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে অস্বাভাবিকভাবে কোষ বিভাজন চলতে থাকে। এর ফলে, টিউমার, এমনকি ক্যান্সার সৃষ্টি হতে পারে। প্যাপিলোমা ভাইরাসের E6 এবং E7 নামের দুটি জিন এমন কিছু রাসায়নিক পদার্থ সৃষ্টি করে যা কোষ বিভাজন নিয়ন্ত্রক দুটি প্রোটিন অণুকে স্থানচ্যুত করে। এর ফলে কোষ বিভাজনের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায় এবং অর্বুদ সৃষ্টি হয়। অনেক সময় এ দুটি জিন পোষক কোষের জিনের সাথে একীভূত হয়ে যায় এবং কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী প্রোটিন অণুসমূহের কাজ বন্ধ করে দেয়। ফলে সৃষ্টি হয় ক্যান্সার কোষ, তথা ক্যান্সার। ক্যান্সার কোষও নিয়ন্ত্রণহীন অস্বাভাবিক কোষ বিভাজনেরই ফসল। 

উত্তর:

উদ্দীপকে উল্লেখিত চিত্র-X হলো মাইটোসিস এবং চিত্র-Y হলো মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া। কোষ বিভাজন দুটির মধ্যে মিয়োসিস হলো সেই প্রক্রিয়া, যা জীবের জিনগত বৈচিত্র্য সৃষ্টি এবং প্রজাতি টিকিয়ে রাখতে মুখ্য ভূমিকা পালন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো- 

মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি ডিপ্লয়েড (2n) মাতৃকোষ বিভাজিত হয়ে চারটি হ্যাপ্লয়েড (n) জনন কোষ সৃষ্টি হয়। এভাবে সৃষ্ট দুটি হ্যাপ্লয়েড পুং জননকোষ ও স্ত্রী জননকোষ মিলিত হয়ে ডিপ্লয়েড (2n) জাইগোট তৈরি হয়। ফলে প্রজাতির ধারা অক্ষুণ্ণ থাকে। তবে এর পাশাপাশি আরেকটি ঘটনা ঘটে। মিয়োসিস বিভাজনের সময় নিউক্লিয়াস দু'বার কিন্তু ক্রোমোজোম একবার বিভাজিত হয়। ক্রোমোজোমের এই বিভাজনের সময় বিভিন্ন ক্রোমোজোমের মধ্যে তাদের অংশের বিনিময় ঘটে। ফলে মাতৃকোষের চারিত্রিক বৈশিষ্ট্য মিশ্রিত হয়ে জনন কোষগুলোতে নতুন বৈশিষ্ট্যের আর্বিভাব ঘটে। এছাড়া বাবা ও মা থেকে আগত ক্রোমোজোমগুলো বিভিন্ন বৈশিষ্ট্য ধারণ করে। ফলে নতুন বংশধরে নতুন নতুন চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যায়। এতে একই প্রজাতিতে বৈচিত্র্যের সৃস্টি করে প্রজাতির টিকে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয়। 

2 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের চিত্র দুটি…’ চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ২০২৬ – কোষ বিভাজন, জীববিজ্ঞান (এসএসসি)”