| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘নিচের চিত্র দুটি…’ ঢাকা কলেজ ২০২৫ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

নিচের চিত্র দুটি লক্ষ কর-
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৮
গম, ভুট্টা, আখ ইত্যাদি উদ্ভিদে অবস্থিত বৃহদাকৃতির কিছু ত্বকীয় কোষকে বুলিফর্ম কোষ বলে।
কান্ড ও মূলের কেন্দ্রে অবস্থিত পরিচক্র থেকে মজ্জা পর্যন্ত বিস্তৃত টিস্যু গুচ্ছই স্টিলি। এ অঞ্চল পরিচক্র, ভাস্কুলার বান্ডল, মজ্জারশ্মি এবং মজ্জা নিয়ে গঠিত। স্টিলি কান্ড ও মূলের একেবারে ভেতরের অংশ।
উদ্দীপকে উল্লেখিত Y হলো পাতা। এটি সমান্তরাল শিরাবিন্যাস, যা একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। নিচে একবীজপত্রী উদ্ভিদের কান্ডের অন্তর্গঠন চিত্রসহ উল্লেখ করা হলো-
১. সাধারণত কান্ডরোম অনুপস্থিত।
২. বহিঃত্বকে কিউটিকল উপস্থিত।
৩. অধঃত্বক আছে এবং সাধারণত স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে গঠিত।
৪. ভাস্কুলার বান্ডলগুলো গ্রাউন্ড টিস্যুতে বিক্ষিপ্তভাবে ছড়ানো।
৫. মেটাজাইলেম পরিধির দিকে এবং প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে অবস্থিত।
৬. ভাস্কুলার বান্ডল সংযুক্ত, সমপার্শ্বীয় ও বদ্ধ (জাইলেম ও ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম নেই) প্রকৃতির।
৭. জাইলেম Y বা আকৃতির হয়ে থাকে এবং ফ্লোয়েমে প্যারেনকাইমা কোষ থাকে না।
উপরোক্ত বৈশিস্ট্যাবলির আলোকে এটাই প্রমাণীত হয় যে, চিত্রটি একটি একবীজপত্রী উদ্ভিদের কান্ডের অন্তর্গঠন।
উদ্দীপকে বর্ণিত টিস্যুটি হলো ভাজক টিস্যু। ভাজক টিস্যু উদ্ভিদের বৃদ্ধিতে গুরত্বপূর্ণ ভূমিকা রাখে। অবস্থানের ভিত্তিতে ভাজক টিস্যু তিন প্রকার। যথা- ১. শীর্ষস্থ ভাজক টিস্যু ২. নিবেশিত ভাজক টিস্যু এবং ৩. পার্শ্বীয় ভাজক টিস্যু। নিচে চিত্রসহ টিস্যুগুলোর শ্রেণিবিন্যাস বর্ণনা করা হলো-
চিত্রঃ অবস্থান অনুসারে কোষের প্রকারভেদ (ডায়াগ্রামেটিক)