A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের চিত্র দুটি…’ হলিক্রস কলেজ ২০২৫ – অণুজীব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — অণুজীব🔢 সৃজনশীল নং ৬৩🏢 প্রতিষ্ঠান হলিক্রস কলেজ📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নিচের চিত্র দুটি লক্ষ কর-

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ফ্ল্যাজেলিন এক ধরনের প্রোটিন যা দ্বারা ফ্ল্যাজেলা গঠিত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

একটি কমাকৃতি ব্যাকটেরিয়া ঘটিত রোগ হলো কলেরা Vibrio cholerae নামক ব্যাকটেরিয়ার কারণে মানবদেহে এই কলেরা রোগ হয়। কলেরা রোগের লক্ষণগুলো নিম্নরূপ-
১. কলেরা রোগের প্রধান লক্ষণ হলো প্রবল উদরাময় (ডায়রিয়া)।
২. পায়খানার প্রথম দিকে মল থাকে, পরে চাল ধোয়া পানির মতো
নির্গত হয়।
৩. জ্বর আসে এবং বমি হতে পারে।
৪. নাড়ীর গতি খুব ক্ষীণ হয়ে যায় এবং শরীর ঠান্ডা হয়ে যায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত  'T'  দ্বারা টোবাকো মোজাইক ভাইরাসকে বুঝানো হয়েছে। নিচে টোবাকো মোজাইক ভাইরাসের গঠন বর্ণনা করা হলো-
টোবাকো মোজাইক ভাইরাস বা  TMV  হলো দণ্ডাকৃতির ভাইরাস। এটির দৈর্ঘ্য প্রস্থের প্রায় ১৭ গুণ।  TMV  এর দৈর্ঘ্য ২৮০ nm - ৩০০ nm এবং প্রশ্ন ১৫ nm-১৮ nm। কেন্দ্রে RNA এবং চারপাশে প্রোটিন আবরণ দিয়ে  TMV  গঠিত। প্রোটিন আবরণকে ক্যাপসিড বলে। ক্যাপসিড বহু উপ-একক দ্বারা গঠিত। উপ-একককে ক্যাপসোমিয়ার বলে। ক্যাপসোমিয়ার কতকগুলো আঙ্গুরের থোকার ন্যায় পরপর সজ্জিত থাকে।  TMV -তে প্রায় ২১৩০-২২০০টি ক্যাপসোমিয়ার থাকে। প্রতিটি ক্যাপসোমিয়ারে ১৫৮টি অ্যামিনো এসিড থাকে। ক্যাপসিডের অভ্যন্তরে একসূত্রক RNA কোর আছে। RNA সূত্রটি ৬৫০০টি নিউক্লিওটাইড দ্বারা গঠিত। ওজন হিসেবে এর শতকরা প্রায় ৯৫ ভাগই প্রোটিন।  TMV  এর আণবিক ওজন ৩৭ মিলিয়ন ডাল্টন এবং RNA এর আণবিক ওজন ২.৪ মিলিয়ন ডাল্টন। প্রত্যেকটি প্রোটিন সাবইউনিটের আণবিক ওজন ১৭০০০ ডাল্টন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত ′P′ ও ′Q′ দ্বারা যথাক্রমে DNA এবং RNA কে বুঝানো হয়েছে। নিচে DNA এবং RNA এর মধ্যে পার্থক্যগুলো উল্লেখ করা হলো-

DNA RNA
১. দ্বিসূত্রক প্যাঁচানো বা ঘুরানো সিঁড়ির মতো। ১. একসূত্রক শিকলের ন্যায়।
২. এতে ডিঅক্সিরাইবোজ স্যুগার থাকে এবং DNA এর পাইরিমিডিনে থাকে থাইমিন ও সাইটোসিন বেস। ২. এতে থাকে রাইবোজ স্যুগার এবং RNA এর পাইরিমিডিনে ইউরাসিল ও সাইটোসিন থাকে।
৩. DNA অণুর কোনো প্রকার নেই। কার্যত দিক থেকে DNA একই রকম। ৩. RNA পাঁচ প্রকার। যথা: tRNA, mRNA, gRNA, rRNA এবং মাইনর RNA।
৪. প্রতিলিপনের মাধ্যমে নতুন DNA সৃষ্টি হয়। ৪. নতুনভাবে RNA সৃষ্টি হয়। কোনো প্রতিলিপন হয় না।
৫. বংশগতির ধারক, বাহক ও নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। ৫. প্রোটিন সংশ্লেষ করে।
৬. DNA বংশগত চরিত্র বহন করে। ৬. ভাইরাল RNA ছাড়া বংশগত চরিত্র বহন করে না।
৭. এতে নিউক্লিওটাইডের সংখ্যা অনেক বেশি। ৭. এতে নিউক্লিওটাইডের সংখ্যা অনেক কম।
৮. অধিক পরিমাণে অতি বেগুনি রশ্মি শোষণ করে। ৮. কম অতিবেগুনি রশ্মি শোষণ করে।
০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের চিত্র দুটি…’ হলিক্রস কলেজ ২০২৫ – অণুজীব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”