A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের চিত্র দুটি…’ হলিক্রস কলেজ ২০২৬ – বর্জ্য ও নিষ্কাশন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৬ষ্ঠ অধ্যায় — বর্জ্য ও নিষ্কাশন🔢 সৃজনশীল নং ২৪🏢 প্রতিষ্ঠান হলিক্রস কলেজ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নিচের চিত্র দুটি লক্ষ করো :

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৬

✦উত্তর ও বিশ্লেষণANSWER

রক্তকে পাম্প দিয়ে শরীর থেকে বের করে বর্জ্য পদার্থ অপসারণের উদ্দেশ্যে পরিসুত করে যেভাবে আবার দেহে ফেরত পাঠানো হয় তাই হলো হিমোডায়ালাইসিস।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে পেশি কোনো অঙ্গকে অস্থিসন্ধিতে বাঁকিয়ে এনে ভাঁজ করে তখন তাকে ফ্লেক্সর পেশি বলে। এ পেশির বিপরীত কাজ সম্পাদনকারী পেশি (অর্থাৎ অ্যান্টিগোনিস্টিক পেশি) যা ঐ অঙ্গকে সোজা করে বা প্রসারিত করে আগের অবস্থায় ফিরিয়ে নেয় তাকে এক্সটেনসর পেশি বলে। ঊর্ধ্ববাহুর হিউমেরাসের সাথে অবস্থানকারী বাইসেপস ও ট্রাইসেপস পেশি যথাক্রমে ফ্লেক্সর ও এক্সটেনসর পেশির উদাহরণ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত চিত্র-A হলো বৃক্ক। আর বৃক্কের গঠনগত ও কার্যকরী একক হলো নেফ্রন। নিচে নেফ্রনের চিত্রসহ গঠন আলোচনা করা হলো-

নেফ্রন দৈর্ঘ্যে প্রায় ৩ সেন্টিমিটার। যা প্রধানত দুটি অংশে বিভক্ত। যথা-মালপিজিয়ান করপাসল ও বৃক্কীয় নালিকা। মালপিজিয়ান করপাসল বৃক্কের কর্টেক্সে অবস্থিত। এটি বোম্যান্স ক্যাপসুল ও গ্লোমেরুলাস নামক দুটি অংশে বিভক্ত। বৃক্কীয় নালিকা রেনাল করপাসল, প্রক্সিমাল প্যাঁচানো নালিকা, হেনলির লুপ, ডিস্টাল প্যাঁচানো নালিকা ও সংগ্রাহক নালিকা নিয়ে গঠিত। রেনাল করপাসল নেফ্রনের সম্মুখভাগে থাকে। রেনাল করপাসলের পরবর্তী প্রায় ১৪ মি.মি. অংশকে প্রক্সিমাল প্যাঁচানো নালিকা বলে। এ নালিকার শেষপ্রান্ত সোজা হয়ে মেডুলা অঞ্চলে প্রবেশ করে এবং একটি 'U' আকৃতির লুপ গঠন করে যা হেনলির লুপ নামে পরিচিত। হেনালর লুপের আহরণ বাহুর পরবর্তী ৫ মি.মি. হলো ডিস্টাল প্যাঁচানো নালিকা। এ নালিকার পরবর্তী অংশই সংগ্রাহক নালিকা। কিছু সংগ্রাহক নালিকা একত্রিত হয়ে বেলিনি-র ডাক্ট গঠন করে। অনেকগুলো। বেলিনি-র ডাক্ট একত্রে মেডুলাতে প্যাপিলারি ডাক্টের মাধ্যমে শেষ পর্যন্ত পেলভিসে উন্মুক্ত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত "B" অংশটুকু হলো পশ্চাৎপদের অস্থি। পশ্চাৎপদের অস্থি দুটি হলো ফিমার ও টিবিয়া ফিবুলা। অস্থি দুটির সন্ধিকে হাঁটু সন্ধি বলে। হাঁটু সন্ধিতে ফিমার ও টিবিয়া ফিবুলার সংযোগস্থলে প্যাটেলা নামক ত্রিকোণাকার অস্থি অবস্থিত। অস্থির এ কাঠামোর উপরে আচ্ছাদন হিসেবে থাকে ঐচ্ছিক পেশি। এ পেশির কার্যকারিতায় অস্থির সঞ্চালন ঘটে। পশ্চাৎ পদের অস্থি ফিমার ও টিবিয়া ফিবুলা পিছন দিকে বাঁকাতে দুটি পেশিগুচ্ছের প্রয়োজন হয়। নিচে তা বিশ্লেষণ করা হলো-

জানুসন্ধি পিছন দিকে বাঁকাতে দুটি পেশিগুচ্ছের প্রয়োজন হয়। এদের হ্যামস্ট্রিং পেশি বলে। হ্যামস্ট্রিং পেশি তিনটি পেশি নিয়ে গঠিত। বাইসেপস ফিমোরিস, সেমিমেম্ব্রেনোসাস, সেমিটেন্ডিনোসাস। এদের সংকোচনে ফিমার ও টিবিয়া কাছাকাছি আসে এবং হাঁটুসন্ধিতে ভাঁজ সৃষ্টি হয়। গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি এর সংকোচনে ফিমার ও টিবিয়া নিকটবর্তী হয়, ফলে হাঁটুসন্ধি পিছন দিকে ভাঁজ হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের চিত্র দুটি…’ হলিক্রস কলেজ ২০২৬ – বর্জ্য ও নিষ্কাশন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”