A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের চিত্র দুটি…’ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ – ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৬ষ্ঠ অধ্যায় — ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা🔢 সৃজনশীল নং ২০🏢 প্রতিষ্ঠান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নিচের চিত্র দুটি লক্ষ করো :

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৬

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কচি অবস্থায় ফার্নের পাতা কুণ্ডলীত থাকে, এ ধরনের পাতাকে ক্রোজিয়ার বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উচ্চ শ্রেণির উদ্ভিদে সাধারণত ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন তথা নিষেকের ফলে ভ্রূণ সৃষ্টি হয়ে থাকে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ডিম্বাণু নিষিক্ত না হয়ে সরাসরি ভ্রূণ সৃষ্টি করে থাকে। যে প্রজনন প্রক্রিয়ায় ডিম্বাণুটি নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টি করে এবং ডিম্বক স্বাভাবিক বীজে পরিণত হয় তাকে পার্থেনোজেনেসিস বলে। পার্থেনোজেনেসিস দু'প্রকার। যথা-
১. হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস এবং
২. ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের চিত্র-N হলো Riccia এর থ্যালাস। নিচে Riccia এর থ্যালাসের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের চিত্র-M হলো Pteris। Pteris স্পোর সৃষ্টির মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে। নিচে তা ব্যাখ্যা করা হলো-
Pteris উদ্ভিদ পরিণত হলে এর পাতার নিম্নপৃষ্ঠের কিনারায় স্পোরাঞ্জিয়া জন্মায়। এরা গুচ্ছাকারে থাকে, যাকে সোরাস বলে। স্পোরাঞ্জিয়ার ভেতরে স্পোর বা অযৌন জনন কোষ সৃষ্টি হয়। সোরাসের পাতার কিনারা ভাঁজ হয়ে ফলস ইন্ডুসিয়াম তৈরি করে। পরিণত স্পোরাঞ্জিয়াম একটি ক্যাপসুল ও বৃত্ত নিয়ে গঠিত। ক্যাপসুলে থাকে:
i. অ্যানুলাস: ক্যাপসিউল প্রাচীরের পুরু এক কোষ স্তরবিশিষ্ট পানিগ্রাহী আবরণ।
ii. স্টোমিয়াম: বৃন্ত সংলগ্ন পাতলা প্রাচীরবিশিষ্ট বলায়াকার কোষ।
স্পোর উৎপাদন ও বিস্তার:
১. ক্যাপসুলের ভেতরের স্পোরোজেনাস টিস্যু থেকে ডিপ্লয়েড (2n) স্পোর মাতৃকোষ তৈরি হয়। প্রতিটি স্পোরাঞ্জিয়ামে ১৬টি মাতৃকোষ আছে।
২. মিয়োসিসের মাধ্যমে মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড (n) স্পোর গঠিত হয়। একটি স্পোরাঞ্জিয়ামে সাধারণত ৬৪টি স্পোর সৃষ্টি হয়।
৩. পরিণত স্পোর বাদামি বর্ণের, দ্বিস্তরী ও জার্মপোরযুক্ত।
৪. স্পোর পরিপক্ক হলে স্পোরাঞ্জিয়াম শুকিয়ে যায়, অ্যানুলাস সংকুচিত হয়ে স্টেমিয়াম ফেটে যায়।
৫. অ্যানুলাসের সংকোচন-প্রসারণের ফলে স্পোর বাইরে ছড়িয়ে পড়ে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের চিত্র দুটি…’ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ – ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”