A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের চিত্র দুটি…’ ময়মনসিংহ বোর্ড ২০২১ – কোষ ও এর গঠন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — কোষ ও এর গঠন🔢 সৃজনশীল নং ১৪🏫 বোর্ড ময়মনসিংহ বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নিচের চিত্র দুটি লক্ষ কর-

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

লিফসিথের মাথা ও পত্রফলকের সংযোগস্থলে অবস্থিত উপবৃতিকেই বলা হয় লিগিউল।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বর্তমানকালের কোনো জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অতীতকালের কোনো জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিলসম্পন্ন হলে তাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। যেমন- Cycas একটি জীবন্ত জীবাশ্ম ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের চিত্র E হলো ধান (Oryza sativa) গাছের গর্ভকেশর। ধান গাছের প্রতিনিধিত্বকারী গোত্র হলো Poaceae।

নিচে Poaceae গোত্রের উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য দেওয়া হলো-

১. কাণ্ড নলাকার এবং পর্বমধ্যগুলো ফাঁপা ।

২. পাতা সরল, একান্তর, পত্রমূল অর্ধ কাণ্ডবেষ্টক এবং লিগিউলবিশিষ্ট।

৩. পুষ্পবিন্যাস স্পাইকলেট।

৪. পুষ্পপুট লডিকিউলে রূপান্তরিত। পরাগধানী সর্বমুখ

৫. গর্ভমুণ্ড পক্ষল (পালকের ন্যায় লোমশ)।

৬. ফল ক্যারিওপসিস জাতীয় ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত চিত্র-F হলো Malvaceae গোত্রের জবা (Hibiscus rosa-sinensis) ফুলের পরাগধানী।

Malvaceae গোত্রের (জবা ফুলের) পুষ্পসংকেত হলো- [পুষ্প সংকেত]

ব্যাখ্যা : পুষ্প-বহুপ্রতিসম, উভলিঙ্গ। উপবৃত্যাংশ ৫টি, বিযুক্ত। বৃত্যংশ ৫টি সংযুক্ত। দল/পাপড়ি ৫টি, বিযুক্ত। পুংকেশর অসংখ্য, যুক্ত ও দললগ্ন। গর্ভাশয় অধিগর্ভ, গর্ভপত্র ৫টি যুক্ত।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের চিত্র দুটি…’ ময়মনসিংহ বোর্ড ২০২১ – কোষ ও এর গঠন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”