| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘নিচের চিত্র দুটি…’ ময়মনসিংহ বোর্ড ২০২৫ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

নিচের চিত্র দুটি লক্ষ কর:
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৭
বর্তমানকালের কোনো জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অতীতকালের কোনো জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিলসম্পন্ন হলে তাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়।
Cycas স্পোরোফাইটিক, বৃক্ষ জাতীয় কাষ্ঠল উদ্ভিদ। উদ্ভিদ বহুবর্ষজীবী এবং দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। এটি দেখতে অনেকটা পাম জাতীয় উদ্ভিদ বা বৃক্ষ ফার্নের মতো বলে একে পামফার্ন বলা হয়।
এ উদ্দীপকের "E" হলো Poaceae গোত্রের ধান গাছের (Oryza sativa) পুষ্প প্রতীক। নিচে Poaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো-
১. কান্ড সাধারণত নলাকার এবং মধ্যপর্ব ফাঁপা।
২. পাতা সরল, একান্তর, পত্রমূল কাণ্ডবেষ্টক এবং লিগিউলবিশিষ্ট।
৩. পুষ্পবিন্যাস (মঞ্জরি) স্পাইকলেট।
৪. পুষ্পপুট লোডিকিউলে রূপান্তরিত।
৫. পরাগধানী সর্বমুখ।
৬. গর্ভমুণ্ড পক্ষল (পালকের ন্যায় লোমশ)।
৭. অমরাবিন্যাস মূলীয়।
৮. গর্ভাশয় এক প্রকোষ্ঠবিশিষ্ট।
উদ্দীপকের চিত্র-E এবং চিত্র-F হলো যথাক্রমে নগ্নবীজী উদ্ভিদ Cycas এর মাইক্রোস্পোরোফিল এবং আবৃতবীজী উদ্ভিদ ধানের পুষ্প প্রতীককে। নির্দেশ করে। নিচে উদ্ভিদ গোষ্ঠীদ্বয়ের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো-