নিচের চিত্র দুটি লক্ষ করো-
এক মাইটোসিস বিভাজনের প্রো-মেটাফেজ ধাপে কতকগুলো তত্ত্বময় প্রোটিন সমন্বয়ে দুই মেরু বিশিষ্ট যে গঠন তৈরি হয় সেই গঠনই হলো স্পিন্ডল যন্ত্র।
শক্তি পিরামিড এমন একটি গ্রাফিক উপস্থাপনা যা খাদ্যশিকলের ট্রফিক লেভেলে শক্তির স্থানান্তর ও সঞ্চয়কে প্রদর্শন করে। এটি পিরামিড আকৃতির, যেখানে উৎপাদক স্তরের শক্তি সর্বোচ্চ থাকে এবং পরবর্তী স্তরের শক্তি কমে যায়। শক্তির পরিমাণ প্রতিটি স্তরের জন্য ক্রমশ কম হয়, কারণ প্রতিটি স্তরে শক্তির কিছু অংশ তাপ হিসেবে বেরিয়ে যায়। শক্তি পিরামিডের শীর্ষে চূড়ান্ত খাদক বা শিকারি থাকে।
উদ্দীপকে চিত্র- তে প্রদর্শিত প্রক্রিয়াটি হলো মিয়োসিস কোষ বিভাজন। নিচে মিয়োসিস কোষ বিভাজনটি বর্ণনা করা হলো-
যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি দু'বার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে একটি মাতৃকোষ হতে চারটি অপত্য কোষ সৃষ্টি হয় এবং অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়, তাকে মিয়োসিস বলে। মিয়োসিস কোষ বিভাজন পদ্ধতিতে ক্রোমোজোমের একবার বিভাজনের কারণে নিউক্লিয়াস দু'বার বিভাজন ঘটে। ফলে একটি ডিপ্লয়েড জনন মাতৃকোষ থেকে চারটি হ্যাপ্লয়েড অপত্য জননকোষ উৎপন্ন হয়। উৎপন্ন অপত্য কোষসমূহে ক্রোমোজোম সংখ্যা জনন মাতৃকোষের অর্ধেক হয় বলে মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয়।
মিয়োসিস সর্বদা জননকারী জীবের জনন মাতৃকোষে সম্পন্ন হয়। দেহকোষে ও হ্যাপ্লয়েড কোষে কখনো মিয়োসিস হয় না এবং সর্বদাই ডিপ্লয়েড (2n) সংখ্যক ক্রোমোজোমবিশিষ্ট কোষে সম্পন্ন হয়। নিম্নশ্রেণির জীবে (হ্যাপ্লয়েড) মিয়োসিস হয় নিষেকের পর জাইগোটে এবং উন্নতশ্রেণির জীবে (ডিপ্লয়েড) নিষেকের পূর্বে জনন মাতৃকোষে মিয়োসিস হয়। মিয়োসিস কোষ বিভাজনে ক্রসিংওভার ঘটে। ফলে পিতামাতা থেকে চারিত্রিক বৈশিষ্ট্য সন্তানদের মধ্যে সঞ্চারিত হয়। জীবদের মধ্যে নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের সষ্টি হয়।
উদ্দীপকে প্রদর্শিত চিত্র 'X' ও 'Y' দ্বারা যথাক্রমে মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনকে চিহ্নিত করা হয়েছে। নিচে উল্লেখিত কোষ বিভাজন প্রক্রিয়াদ্বয়ের তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করা হলো-
১. মাইটোসিস বিভাজন সাধারণত জীবের দেহকোষে হয়ে থাকে। অন্যদিকে, মিয়োসিস বিভাজন সাধারণত জীবের জনন কোষে হয়ে থাকে।
২. মাইটোসিস বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে। মিয়োসিস বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে চারটি অপত্য কোষের সৃষ্টি করে।
৩. মাইটোসিস, বিভাজনে নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভক্ত হয়। কিন্তু মিয়োসিস বিভাজনে নিউক্লিয়াস দুবার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয়।
৪. মাইটোসিস বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে। অপরদিকে মিয়োসিস বিভাজনে অপত্য কেষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক থাকে।
৫. মাইটোসিস বিভাজনে সাধারণত ক্রসিংওভার হয় না। মিয়োসিস বিভাজনে সাধারণত ক্রসিংওভার হয়।
৬. মাইটোসিস বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোমের গুণাগুণ মাতৃকোষের ক্রোমোজোমের সমগুণসম্পন্ন হয়। অপরদিকে মিয়োসিস বিভাজনে অপত্য ক্রোমোজোম মাতৃকোষের ক্রোমোজোম হতে ভিন্নতর গুণসম্পন্ন হয়।
