| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘নিচের চিত্র দুটি…’ রংপুর ক্যাডেট কলেজ ২০২৬ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

নিচের চিত্র দুটি লক্ষ করো:
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৭
টেরিডোফাইটা উদ্ভিদের পত্রকের নিম্নতলের কিনারা বরাবর উৎপন্ন স্পোরোঞ্জিয়া গুচ্ছই হলো সোরাস।
এন্ডোসিমবায়োন্ট হলো এমন একটি জীব যা অন্য একটি জীবের কোষের ভেতর বাস করে এবং পারস্পরিক বা সিম্বায়োটিক সম্পর্ক স্থাপন করে যেখানে উভয়ই উপকৃত হয়। ইউক্যারিওটিক কোষে বিদ্যমান ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়াকে কোষের এন্ডোসিমবায়োন্ট হিসেবে গণ্য করা হয়। ধারণা করা হয় যে ইউক্যারিওটিক কোষ দ্বারা এন্ডোফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভক্ষণকৃত কিছু ব্যাকটেরিয়া থেকে বিবর্তিত হয়ে এসব অঙ্গাণুর উৎপত্তি হয়েছে।
উদ্দীপকের B হচ্ছে Cycas এর কোরালয়েড মূল। নিচে Cycas এর কোরালয়েড মূলের বিশেষ গঠনের কারণ সম্পর্কে আলোচনা করা হলো-
প্রাথমিক পর্যায়ে Cycas-এর প্রধান মূল থাকে। তবে ইহা স্বল্পস্থায়ী কারণ অল্পকাল পরেই প্রধান মূল নষ্ট হয়ে যায়। পরে সেখানে অস্থানিক মূল সৃষ্টি হয়। অস্থানিক মূল কখনো কখনো মাটির ঠিক নিচে বৃদ্ধি পায়। সেখানে ভূমিতলের উপর অসংখ্য খাটো খাটো দ্ব্যাগ্র শাখার সৃষ্টি করে। ভূমির উপরিতলে দ্ব্যাগ্র শাখাবিশিষ্ট এ সকল মূল এক প্রকার ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। মূলের মধ্যে ব্যাকটেরিয়ার বৃদ্ধির সাথে সাথে Nostoc, Anabaena নামক সায়ানোব্যাকটেরিয়া দ্বারাও আক্রান্ত হয়। ফলে আক্রান্ত মূলগুলো স্বাভাবিক সরু না হয়ে বিকৃত আকৃতি ধারণ করে। কারণে সামুদ্রিক প্রবাল বা কোরালের মতো দেখায়। কোরালাকৃতিরএসব মূলকে কোরালয়েড মূল (coralloid root ) বা রুট টিউবারকল বলে। কোরালয়েড মূলের অন্তর্গঠনে মধ্যকর্টেক্সে Anabaena ও Nostoc অবস্থান করে, এ অংশকে শৈবাল স্তর বলে।
চিত্রঃ Cycas-এর কোরালয়েড মূল
উদ্দীপকের A ও B গোত্র হচ্ছে যথাক্রমে আবৃতবীজী ও নগ্নবীজী গোত্র। নিচে এদের মধ্যে পার্থক্য লেখা হলো-