A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের চিত্র দুটি…’ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ২০২৬ – সমন্বয় ও নিয়ন্ত্রণ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৮ম অধ্যায় — সমন্বয় ও নিয়ন্ত্রণ🔢 সৃজনশীল নং ২৫🏢 প্রতিষ্ঠান শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নিচের চিত্র দুটি লক্ষ করো:

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৮

✦উত্তর ও বিশ্লেষণANSWER

অ্যানজাইনা হলো এক প্রকার হৃৎপিণ্ডজনিত বুক ব্যথা। হৃদপেশি যখন O₂ সমৃদ্ধ পর্যাপ্ত রক্ত সরবরাহ পায় না তখন এ ব্যথা অনুভূত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

মানুষের শ্রেণিবিন্যাস হলো-
পর্ব: Chordata
শ্রেণি: Mammalia
বর্গ: Primates
গোত্র: Hominidae
গণ: Homo
প্রজাতি: Homo sapiens

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক B-তে যে যন্ত্রটি দেখানো হয়েছে তা মূলত একটি ডায়ালাইজার বা কৃত্রিম বৃদ্ধ, যার মাধ্যমে হেমোডায়ালাইসিস প্রক্রিয়া সম্পন্ন করা হয়। নিচে প্রক্রিয়াটির বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো-
রক্ত সংগ্রহ: রোগীর হাতের ধমনি থেকে রক্ত একটি বিশেষ নালির মাধ্যমে বের করে ডায়ালাইসিস মেশিনে পাঠানো হয়। রক্ত যাতে নালির ভেতরে জমাট না বাঁধে, সেজন্য রক্তে হেপারিন মিশিয়ে দেওয়া হয়।
ডায়ালাইজার ও ঝিল্লি: মেশিনের ভেতরে ডায়ালাইজার নামক অংশে অনেকগুলো আংশিক বৈষম্যভেদ্য ঝিল্লি দিয়ে তৈরি নালি থাকে। এই নালিগুলো একটি বিশেষ তরল বা ডায়ালাইসেট দ্রবণের মধ্যে ডুবানো থাকে।
পরিশোধন: যখন রক্ত এই ঝিল্লিময় নালির ভেতর দিয়ে প্রবাহিত হয়, তখন রক্তের ভেতরে থাকা নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ (যেমন-ইউরিয়া, ইউরিক এসিড, ক্রিয়েটিনিন) এবং অতিরিক্ত লবণ ও পানি ব্যাপন প্রক্রিয়ায় ডায়ালাইসেট দ্রবণে চলে যায়।
বিশুদ্ধ রক্ত ফেরত প্রদান: ঝিল্লির ছিদ্রগুলো অত্যন্ত ছোট হওয়ায় রক্তের প্রোটিন বা রক্তকণিকাগুলো বের হতে পারে না। ফলে পরিশোধিত ও বিশুদ্ধ রক্ত পুনরায় অন্য একটি নালির মাধ্যমে রোগীর শিরার ভেতর দিয়ে শরীরে প্রবেশ করানো হয়।
এভাবেই উদ্দীপক B-এর মাধ্যমে একজন কিডনি বিকল রোগীর রক্ত থেকে বিষাক্ত বর্জ্য অপসারণ করে তাকে সুস্থ রাখার চেষ্টা করা হয়। সাধারণত সপ্তাহে ২-৩ বার এবং প্রতিবার ৪-৫ ঘণ্টা করে এই চিকিৎসা নিতে হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক A-তে বিখ্যাত শরীরতত্ত্ববিদ ইভান প্যাডলভের কুকুরের ওপর করা লালা ক্ষরণ সংক্রান্ত পরীক্ষাটি দেখানো হয়েছে। এটি মূলত সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া ব্যাখ্যার একটি অনন্য উদাহরণ। উদ্দীপক অনুযায়ী এই প্রক্রিয়ার যথার্থতা নিচে বিশ্লেষণ করা হলো-
সাপেক্ষ ও অনপেক্ষ প্রতিবর্তের সমন্বয়: প্যাভলভ লক্ষ্য করেন যে, কুকুরকে খাবার দিলে স্বাভাবিকভাবেই তার মুখ থেকে লালা নিঃসৃত হয়। একে বলা হয় অনপেক্ষ প্রতিবর্ত বা সহজাত প্রক্রিয়া। কিন্তু প্যাভলভ খাবার দেওয়ার ঠিক আগে একটি ঘণ্টা বাজাতেন।
শিখন ও সাপেক্ষিকতা: দীর্ঘদিন এই অভ্যাসটি করার ফলে কুকুরের মস্তিষ্কে ঘণ্টা বাজার শব্দের সাথে খাবার পাওয়ার একটি স্নায়বিক সংযোগ বা 'এসোসিয়েশন' তৈরি হয়। এখানে ঘণ্টার শব্দ হলো একটি নিরপেক্ষ উদ্দীপনা।
অভ্যাসের ফল: পরবর্তীতে দেখা যায়, খাবার না দিয়ে শুধু ঘণ্টার শব্দ করলেই কুকুরের লালা ক্ষরণ শুরু হচ্ছে। এই অর্জিত আচরণটিই হলো সাপেক্ষ প্রতিবর্ত। এর মাধ্যমে প্রমাণিত হয় যে, নির্দিষ্ট উদ্দীপনার উপস্থিতিতে প্রাণীর সহজাত আচরণ পরিবর্তন করা সম্ভব।
উদ্দীপকের পরীক্ষাটি প্রমাণ করে যে প্রাণীর আচরণ শুধু সহজাত নয়, বরং পরিবেশ ও অভিজ্ঞতার মাধ্যমেও নিয়ন্ত্রিত হতে পারে। মানুষের বিভিন্ন অভ্যাস গঠন বা কোনো ভীতি দূর করার ক্ষেত্রেও প্যাভলভের এই তত্ত্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের চিত্র দুটি…’ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ২০২৬ – সমন্বয় ও নিয়ন্ত্রণ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”