A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের চিত্র তিনটি…’ কুমিল্লা বোর্ড ২০২২ – চলন ও অঙগচালনা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — চলন ও অঙগচালনা🔢 সৃজনশীল নং ৭🏫 বোর্ড কুমিল্লা বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নিচের চিত্র তিনটি লক্ষ কর:

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ভ্রুণীয় মেসোডার্ম থেকে উদ্ভুত বিভিন্ন ধরনের তন্তু দ্বারা গঠিত সংকোচন ও প্রসারণশীল বিশেষ ধরনের কলাই হল পেশী।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

 হিউমেরাস হল ঊর্ধ্ববাহুর ১ম অস্থি।

এটি নলাকার,লম্বা হাড়ে গঠিত যার ঊর্ধ্বপ্রান্তে রয়েছে মসৃন, গোল মস্তক। এর টিউবার্কল এর মাঝে অ্যানাটমিকাল গ্রীবা নামে খাজ আছে।সরু মূল দেহকে সার্জিকাল গ্রীবা বলে যার মধ্যেভাগে পেশি সংযুক্তির খসখসে ডেল্টয়েড রিজ বিদ্যমান। দেহের কিনারা নিম্নপ্রান্তে এপিকন্ডাইল গঠন করে যার নিচে কন্ডাইল ২ভাগে বিভক্ত।

ইত্যাদি বৈশিষ্ট্য হিউমেরাসে লক্ষ্য করা যায়। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের P হল কঙ্কাল পেশি।

 

কঙ্কাল পেশিকে অমসৃন/রৈখিক পেশিও বলা হয়। মুলত যেসব পেশিটিস্যু রৈখিকভাবে বিন্যস্ত পেশিতন্তু দিয়ে গঠিত এবং প্রাণীর ইচ্ছেমতো সংকুচিত ও প্রসারিত হয়ে দেহ সঞ্চালনে মুখ্য ভুমিকা পালন করে তাই কঙ্কাল পেশি। নিম্নে এর গঠন বর্ণনা করা হল।

এরা টেন্ডন নামক ১প্রকার তন্তময় যোজক টিস্যু দিয়ে অস্থির সাথে যুক্ত থাকে। মুলত পেশিকোষ দিয়ে গঠিত। পেশিতে পেশিতন্তগুলো বান্ডল আকারে বিন্যস্ত। প্রতিটি গুচ্ছকে ফ্যাসিকুলাস বলে।আরও যেসকল টিস্যু থাকে-১)এন্ডোমাইসিয়াম,২)পেরিমাইসিয়াম ও ৩) এপিমাইসিয়াম।

প্রতিটি পেশিকোষ সরু,লম্বা,দৈর্ঘ্যে ১-৪mm,প্রস্থে ১০-৪০মাইক্রোমিটার।নিজস্ব সারকোলেমা আছে। সারকোপ্লাজম,নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া ইত্যাদি থাকে।মায়োফাইব্রিল নামন অনুসূত্রক মায়োফিলামেন্ট দিয়ে গঠিত যা ২ প্রকার ১)অ্যাকটিন ও ২)মায়োসিন।এখানে পর্যায়ক্রমে বহু সাদা-কালো ব্যান্ড দেখায় যায়। এভাবে একটি কঙ্কাল পেশি গঠিত হয়। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যেসব পেশিটিস্যুর প্রসারণশীল প্রাণির ইচ্ছাশক্তি দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে স্বয়ংসক্রিয়ভাবে স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে অনৈচ্ছিক বা মসৃন পেশি বলে।

অপরদিকে হ্রৎপিন্ডের প্রাচীর গঠনকারী বিশেষ ধরনের রৈখিক অনৈচ্ছিক পেশিকে কার্ডিয়াক পেশি বলে।উভয় পেশির মধ্যে নানান পার্থক্য বিদ্যমান যা নিচে তুলে ধরা হয়েছে -

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের চিত্র তিনটি…’ কুমিল্লা বোর্ড ২০২২ – চলন ও অঙগচালনা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”