| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘নিচের চিত্রে অতি…’ বরিশাল বোর্ড ২০২১ – পর্যাবৃত্ত গতি, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

নিচের চিত্রে অতি নগণ্য ভরের একটি স্প্রিংকে অনুভূমিক মসৃণ টেবিলের উপর রেখে এক প্রান্ত দৃঢ় অবলম্বনে আটকিয়ে অপর প্রান্তে 3.5 kg ভর যুক্ত করা হয়েছে। বস্তুটিকে সাম্যাবস্থান হতে 3m সরণ ঘটালে স্প্রিংটিতে 24 N প্রত্যয়নী বল ক্রিয়া করে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৮
সময়ের সাথে যখন কোনো কিছুর নিয়মিত পুনরাবৃত্তি ঘটে তখন তাকে কালিক পর্যায়ক্রম বলে।
আমরা জানি,
সরল দোলকের সমীকরণ,
দোলনকাল T এর কার্যকার দৈর্ঘ্য L এবং অভিকর্ষজ ত্বরণ g এর উপর নির্ভর করে। L বৃদ্ধি পেলে T বৃদ্ধি পায় এবং L হ্রাস পেলে T হ্রাস পায়। দোলন ঘড়ি সাধারণ সময়ে প্রতি ঘন্টায় 30টি দোলন দেয়। অর্থাৎ দোলনকাল T = 2S
গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকায় L বাড়ে তাই T বাড়ে। অর্থাৎ, গ্রীষ্মকালে T এর মান ২ সেকেন্ডের বেশি থাকে। এজন্য গ্রীষ্মকালে দোলক ঘড়ি ধীরে চলে।
এখানে,
ভর, m = 3.5 kg
সরন, X = 3m
প্রত্যয়নী বল, F = 24 N
কম্পাংক, f =?
আমরা জানি,
আবার,
সুতরাং, স্প্রিংটি 0.24 Hz কম্পাঙ্কে স্পন্দিত হবে।
এখানে,
সরন, X = 3m
প্রত্যয়নী বল, F =24 N
দোলনকাল, T= 2s
ভর, m =?
আমরা জানি,
এখন,
সুতরাং, ভরের পরিবর্তন,
শতকরা ভরের পরিবর্তন,
সুতরাং, স্প্রিং এ সংযুক্ত ভর 76.86% হ্রাস করলে স্প্রিংটি সেকেন্ড দোলকে পরিণত হবে। (Ans:-)