A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের চিত্রের আলোকে…’ ঢাকা বোর্ড ২০২২ – চলন ও অঙগচালনা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — চলন ও অঙগচালনা🔢 সৃজনশীল নং ৯🏫 বোর্ড ঢাকা বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নিচের চিত্রের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও-

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

নিতম্বাস্থি (ইনোমিনেট অস্থি, পেলভিক অস্থি) একটি বড় সমতল অস্থি,যা দেহের কেন্দ্রে থাকে এবং উপর ও নিচের দিকে প্রসারিত। এটি তিনটি অংশ নিয়ে গঠিতঃ ইলিয়াম, ইশ্চিয়াম ও পিউবিস।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

পশুকাগুলো একদিকে থোরাসিক কশেরুকা ও অন্যদিকে স্টার্নামের সঙ্গে যুক্ত হয়ে যে খাঁচার মতো আকৃতি দান করে, তাকে বক্ষপিঞ্জর বলে । মানুষের বক্ষপিঞ্জর একটি উরঃফলক বা স্টার্নাম (sternum), ১২ জোড়া পর্শুকা (ribs) এবং ১২টি থোরাসিক বা বক্ষদেশীয় কশেরুকা নিয়ে গঠিত হয় ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের চিত্র 'ক' তে দৃশ্যমান জটিলতা হলো সাধারণ অস্থিভঙ্গ। নিচে সাধারণ অস্থিভঙ্গের চিকিৎসা পদ্ধতি বর্ণনা করা হলো-
১. অস্থিভঙ্গের মাত্রা ও সঠিক স্থান চিহ্নিত করতে হবে।
২. আঘাত প্রাপ্ত ব্যক্তির নড়াচড়া বন্ধ করতে হবে।
৩. সমস্ত ক্ষত পরিষ্কার করতে হবে।
৪. রক্ত সঞ্চালনে বাধা হতে পারে এমন টাইট জামা-কাপড়, গয়নাগাটি সরিয়ে ফেলতে হবে তা না হলে ভাঙ্গা হাড়ে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।
৫. ভাঙ্গা হাড়ের জায়গায় রক্ত প্রবাহ, সঞ্চালন ও সংবেদন পরীক্ষা করতে হবে।
৬. ভাঙ্গা হাড় যথাস্থানে বসানোর জন্য তার সঙ্গে কাঠের খণ্ড বা বাঁশের চটি বেঁধে দিতে হবে।
৭. রক্ত প্রবাহ ও সঞ্চালন পুনরায় পরীক্ষা করতে হবে।
৮. ভাঙ্গা হাড়ের জায়গাটি যেন ফুলে না উঠে সেজন্য আঘাত পাওয়া জায়গা ৮ - ১০ ইঞ্চি উচুঁতে রাখতে হবে।
৯. অস্থিভঙ্গের জায়গায় বরফ দেওয়া যেতে পারে তবে দেখতে হবে জায়গাটি যেন ঠান্ডায় অসার না হয়ে যায়।
১০. ডাক্তারের পরামর্শ ছাড়া রোগীকে কিছু খাওয়ানো বা পান করানো যাবে না। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর যতো তাড়াতাড়ি সম্ভব রোগীকে নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করতে হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে ঐচ্ছিক ও অনৈচ্ছিক পেশির কথা বলা হয়েছে। এদের পার্থক্য নিচে দেয় হল।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের চিত্রের আলোকে…’ ঢাকা বোর্ড ২০২২ – চলন ও অঙগচালনা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”