A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের চিত্রগুলো দেখো…’ ২০২৪ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস🔢 সৃজনশীল নং ৪৮📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নিচের চিত্রগুলো দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

টটোনিম হলো জীবের এক ধরণের নামকরণ যেখানে Genus নাম ও Species নাম উভয়ের Spelling একইরকম যেমন: ভারতীয় কোবরার বৈজ্ঞানিক নাম Naja naja হয়ে থাকে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

জীবের নামকরণের আন্তর্জাতিক নিয়মানুযায়ী গণ, প্রজাতি ও উপপ্রজাতি নামের তিনটি পদ ব্যবহার করে জীবের যে নামকরণ করা হয় তাই ত্রিপদ নামকরণ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের A, B, C প্রাণীগুলো হলো যথাক্রমে হাইড্রা, গোলকৃমি ও তারামাছ। এরা ভিন্ন ভিন্ন ধরনের প্রতিসাম্যতা প্রদর্শন করে। নিচে তা ব্যাখ্যা করা হলো- 
প্রতিসাম্যতা হলো প্রাণীদেহের মধ্যরেখীয় তলের দুপাশে সদৃশ বা সমান আকৃতিবিশিষ্ট অংশের অবস্থান। প্রাণীগুলোর মধ্যে হাইড্রা অরীয় প্রতিসম অর্থাৎ এদের দেহকে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কেটে সদৃশ দুই এর বেশি সংখ্যক অর্ধাংশে ভাগ করা যায়। অন্যদিকে, গোলকৃমি দ্বি- পার্শ্বীয় প্রতিসম অর্থাৎ কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর ডানে-বামে দুটি সদৃশ অংশে ভাগ করা যায়। আবার, তারামাছ পঞ্চঅরীয় প্রতিসম অর্থাৎ এদের দেহকে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কেটে পাঁচটি সদৃশ অর্ধাংশে ভাগ করা যায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের A, B, C. প্রাণী তিনটি হলো যথাক্রমে হাইড্রা, গোলকৃমি ও তারামাছ। সিলোমিক গঠনের ভিত্তিতে এরা ভিন্ন ভিন্ন গোষ্ঠীর অন্তর্ভুক্ত। নিচে তা বিশ্লেষণ করা হলো-
ত্রিস্তরী প্রাণীর ভ্রূণীয় পরিস্ফুটনের সময় মেসোডার্ম স্তর থেকে সৃষ্ট যে গহ্বর পেরিটোনিয়াম ঝিল্লিতে আবৃত থাকে তাকে সিলোম বলে। 
হাইড্রার দেহে কোনো সিলোম থাকে না। এদের ভ্রূণীয় বিকাশের সময় দেহপ্রাচীর ও পৌষ্টিকনালির মধ্যবর্তী ফাঁকাস্থান মেসোডার্ম উদ্ভূত স্পঞ্জি প্যারেনকাইমা কোষে পূর্ণ থাকে। তাই এরা অ্যাসিলোমেট গোষ্ঠীর অন্তর্ভুক্ত। অন্যদিকে, গোলকৃমির ভ্রূণীয় পরিস্ফুটনের সময় অন্তঃস্থ ফাঁকা স্থানটিকে ঘিরে কখনো কখনো মেসোডার্মাল কোষস্তর অবস্থান করে। কিন্তু কোষগুলো কখনো পূর্ণ কোষস্তর সৃষ্টি করে ব্লাস্টোসিলকে সম্পূর্ণ বেষ্টন করে না। তাই এরা স্যুডোসিলোমেট গোষ্ঠীর অন্তর্ভুক্ত। 
আবার, তারামাছ, প্রকৃত সিলোমযুক্ত প্রাণী । এদের মেসোডার্মের অভ্যন্তর থেকে গহ্বররূপে সিলোম উদ্ভূত হয় এবং পেরিটোনিয়াম স্তরে সম্পূর্ণ বেষ্টিত থাকে। তাই এরা ইউসিলোমেট গোষ্ঠীর অন্তর্ভুক্ত। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের চিত্রগুলো দেখো…’ ২০২৪ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”