| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘নিচের চিত্রগুলো লক্ষ…’ ২০২৪ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

নিচের চিত্রগুলো লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১
বড় ধরনের অস্ত্রোপচার না করে হৃৎপিণ্ডের সংকীর্ণ লুমেনযুক্ত বা রুদ্ধ হয়ে যাওয়া করোনারি ধমনি পুনরায় প্রশস্ত লুমেনযুক্ত বা উন্মুক্ত করার পদ্ধতিই হচ্ছে এনজিওপ্লাস্টি।
মানুষের ১ম সারভাইকেল কশেরুকাটি হলো অ্যাটলাস। নিচে অ্যাটলাসের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো-
উদ্দীপকের চিত্র ক হলো Ascidia যা কর্ডাটা পর্বের ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণী। এর বৈজ্ঞানিক নাম হলো- Ascidia mantula. উদ্দীপকের চিত্র খ হলো Obelia যা নিডারিয়া পর্বের প্রাণী। এর বৈজ্ঞানিক নাম হলো- Obelia geniculata. উদ্দীপকের চিত্র গ হলো কেঁচো যা অ্যানিলিডা পর্বের প্রাণী। এর বৈজ্ঞানিক নাম হলো- Metaphire posthuma.
উদ্দীপকের চিত্র ঘ-এর প্রাণীটি হলো Hydra। Hydra-র অযৌন প্রজনন নিচে বিশ্লেষণ করা হলো-
Hydra-এর অযৌন প্রজনন দুভাবে সম্পন্ন করে। যথা-
১. মুকুলোদগম: এটি অযৌন জননের স্বাভাবিক প্রক্রিয়া। দেহের মধ্যাংশ বা নিম্নাংশের কোনো স্থানের এপিডার্মিসের ইন্টারস্টিশিয়াল কোষ দ্রুত বিভাজিত হয়ে একটি ক্ষুদ্র স্ফীত অংশের সৃষ্টি করে, যা ক্রমশ বড় হয়ে ফাঁপা ও নলাকার মুকুলে পরিণত হয়। উক্ত মুকুল মাতৃহাইড্রা থেকে পুষ্টি গ্রহণ করে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং একসময় মাতৃহাইড্রার সাথে এর সংযোগস্থলে খাঁজ সৃষ্টি হয়। খাঁজটি গভীর হলে এটি মাতৃ হাইড্রা থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন হাইড্রা রূপে জীবনযাপন করে।
২. বিভাজন: বিভাজন কোনো স্বাভাবিক জনন প্রক্রিয়া নয় কারণ এটি দৈবাৎ সংঘটিত হয়। কোনো বাহ্যিক কারণে হাইড্রার দেহ দুই বা ততোধিক খণ্ডে বিভক্ত হলে বিচ্ছিন্ন অংশের ইন্টারস্টিশিয়াল কোষ তড়িৎগতিতে বিভাজিত ও রূপান্তরিত হয়ে বিভিন্ন কোষ সৃষ্টির মাধ্যমে দেহের বিভিন্ন অংশ গঠন করে অপত্য হাইড্রার বিকাশ ঘটায়। হাইড্রার দেহ লম্বালম্বি ও অনুপ্রস্থভাবে দুই বা ততোধিক খণ্ডে বিভক্ত হলে ইন্টারস্টিয়াল কোষের ভূমিকায় ততটি নতুন হাইড্রা জন্ম নেয়।