A. Nayan
A. Nayan
18 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের চিত্রগুলো লক্ষ…’ চট্টগ্রাম বোর্ড ২০২৪ – কোষ বিভাজন, জীববিজ্ঞান (এসএসসি)


Listen to this article
🏫 বোর্ড: চট্টগ্রাম বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

নিচের চিত্রগুলো লক্ষ কর-

উত্তর:

কোষ বিভাজনের শুরুতে বা একটি কোষে পরপর দু'বার বিভাজনের মধ্যবর্তী সময়ে নিউক্লিয়াসের প্রস্তুতিমূলক কার্যসম্পন্নকারী দশাটি হলো ইন্টারফেজ।

উত্তর:

মানবদেহে সৃষ্ট অর্বুদ আকৃতির মাংসপিণ্ডকে বলা হয় টিউমার। এগুলো অস্বাভাবিক কোষ বিভাজনের ফল। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি থেকে দুটি, দুটি থেকে চারটি এভাবে কোষের সংখ্যা বাড়তে থাকে। কিন্তু কোষ বিভাজন প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত থাকে। কোনো কারণে এই নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে অস্বাভাবিকভাবে কোষ বিভাজন চলতে থাকে। এর ফলে টিউমার সৃষ্টি হয় এবং প্রাণঘাতী টিউমারকে ক্যান্সার বলে।

উত্তর:

উদ্দীপকে মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপ দেখানো হয়েছে। এখানে চিত্র-B হলো মেটাফেজ ধাপ। নিচে মেটাফেজ ধাপটি ব্যাখ্যা করা হলো-

মাইটোসিস পর্যায়ের প্রথমেই সব ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে দুই মেরুর মাঝখানে অবস্থান করে। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে। এ পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয়। প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে যায় এবং বিকর্ষণ শুরু হয়। এ পর্যায়ের শেষ দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে।

উত্তর:

উদ্দীপকের চিত্র-A ও চিত্র-C দ্বারা যথাক্রমে মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ও টেলোফেজ ধাপকে বুঝানো হয়েছে। ক্রোমোজোমের বিভিন্ন পরিবর্তনই ধাপ প্রোফেজ থেকে টেলোফেজ সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখে। নিচে তা বিশ্লেষণ করা হলো-

প্রোফেজ মাইটোসিসের প্রথম পর্যায়। এ পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয় এবং ক্রোমোজোমগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে মোটা এবং খাটো হতে শুরু করে। এ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড উৎপন্ন করে। ক্রোমোজোমগুলো কুণ্ডলিত অবস্থায় থাকে। প্রো-মেটাফেজ ধাপে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার কিছু নির্দিষ্ট আকর্ষণ তন্তুর সাথে যুক্ত হয়। এ সময়ে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত থাকে। মেটাফেজ ধাপে প্রথমেই সব ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে। এ ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা ও খাটো হয়। এ ধাপের শেষদিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। অ্যানাফেজ ধাপে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়, ফলে ক্রোমাটিড দুটি আলাদা হয়ে পড়ে। ক্রোমোজোমগুলোর অর্ধেক এক মেরু ও বাকি অর্ধেক অপর মেরুর দিকে অগ্রসর হতে থাকে।অ্যানাফেজ পর্যায়ের শেষের দিকে অপত্য ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের মেরুপ্রান্তে অবস্থান নেয় এবং ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে। কিন্তু টেলোফেজ ধাপে প্রোফেজের ঘটনাগুলো পর্যায়ক্রমে বিপরীতভাবে ঘটে। ক্রোমোজোমগুলো আবার সরু ও লম্বা আকার ধারণ করে। অবশেষে এরা জড়িয়ে গিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। নিউক্লিয়ার রেটিকুলামকে ঘিরে পুনরায় নিউক্লিয়ার মেমব্রেনের সৃষ্টি হয়। ফলে দুই মেরুতে দুটি অপত্য কোষ গঠিত হয়।
এভাবেই ক্রোমোজোমের বিভিন্ন পরিবর্তন প্রোফেজ ধাপ থেকে টেলোফেজ ধাপে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের চিত্রগুলো লক্ষ…’ চট্টগ্রাম বোর্ড ২০২৪ – কোষ বিভাজন, জীববিজ্ঞান (এসএসসি)”