নিচের চিত্রগুলো লক্ষ কর-
ভৌত জীববিজ্ঞানের যে শাখায় জীবের শ্রেণিবিন্যাস এবং তার রীতিনীতিগুলো আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনমি বলে।
কার্ডিয়াক পেশি বা হৃৎপেশিকে ঐচ্ছিক-অনৈচ্ছিক পেশি বলা হয়। কারণ- এই পেশি মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিন্ডের এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। এই টিস্যুর কোষগুলো নলাকৃতি (অনেকটা ঐচ্ছিক পেশির মতো), শাখান্বিত ও আড়াআড়ি দাগযুক্ত। এ টিস্যুর কোষগুলোর মধ্যে ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে। এদের সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়। অর্থাৎ কার্ডিয়াক পেশির গঠন ঐচ্ছিক পেশির মতো হলেও কাজ অনৈচ্ছিক পেশির মতো। তাই একে ঐচ্ছিক-অনৈচ্ছিক পেশিও বলে।
উদ্দীপকের চিত্র-A হলো প্যারেনকাইমা নামক সরল টিস্যু। নিচে প্যারেনকাইমার গঠনবৈশিষ্ট্য বর্ণনা করা হলো-
উদ্ভিদদেহের সব অংশে এদের উপস্থিতি লক্ষ করা যায়। এ টিস্যুর কোষগুলো জীবিত, সমব্যাসীয়, পাতলা প্রাচীরযুক্ত এবং প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ। এই টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক দেখা যায়। কোষপ্রাচীর, পাতলা এবং সেলুলোজ দিয়ে তৈরি হয়। এসব কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে, তখন তাকে ক্লোরেনকাইমা বলে। জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলে। প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং খাদ্যদ্রব্য পরিবহন করা।
উদ্দীপকে B ও C দ্বারা যথাক্রমে জাইলেম ও ফ্লোয়েম টিস্যুকে বোঝানো হয়েছে। এরা একত্রে পরিহন টিস্যুতন্ত্র গঠন করে উদ্ভিদের পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো-
জাইলেম টিস্যু ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা ও জাইলেম ফাইবারের সমন্বয়ে গঠিত। ফ্লোয়েম টিস্যু সিভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার ও ফ্লোয়েম প্যারেনকাইমা নিয়ে গঠিত। জাইলেম টিস্যুর ভেসেল উদ্ভিদের মূল হতে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ গাছের পাতা ও অন্যান্য সবুজ অংশে পরিবহন করে এবং সালোকসংশ্লেষণসহ অন্যান্য শারীরবৃত্তীয় কাজে বিশেষ ভূমিকা রাখে। ট্রাকিড কোষরসের পরিবহন ও অঙ্গকে দৃঢ়তা প্রদান করে। তবে কখনও খাদ্য সঞ্চয়ের কাজও এ টিস্যু করে থাকে। জাইলেম প্যারেনকাইমা খাদ্য সঞ্চয় ও পানি পরিবহন করে। জাইলেম ফাইবার উদ্ভিদে যান্ত্রিক শক্তি যোগায়। জাইলেম টিস্যু যেমন খাদ্যের কাঁচামাল পানি সরবরাহ করে তেমনি ফ্লোয়েম টিস্যু পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদ দেহের বিভিন্ন স্থানে পরিবহন করে। ফ্লোয়েম প্যারেনকাইমা খাদ্য সঞ্চয় ও খাদ্য পরিবহনে সহায়তা করে। ফ্লোয়েম ফাইবার পাতায় উৎপাদিত শর্করা ও মূলে সঞ্চিত খাদ্য একই সাথে উদ্ভিদদেহের উপরে ও নিচে পরিবহন করে। উদ্ভিদদেহে প্রয়োজনীয় শর্করা, খনিজ লবণ, পানি প্রভৃতি বিদ্যমান থাকলে তা পরোক্ষভাবে প্রাণিকুলের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায় যে, উদ্ভিদের টিকে থাকার জন্য উদ্ভিদের প্রয়োজনীয় দ্রব্যের পরিবহন জরুরি, যা জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে হয়ে থাকে। সুতরাং উদ্ভিদের পরিবহনে B ও C টিস্যুদ্বয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
