A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের চিত্রগুলো লক্ষ…’ কুমিল্লা বোর্ড ২০২৫ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস🔢 সৃজনশীল নং ৬৬🏫 বোর্ড কুমিল্লা বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নিচের চিত্রগুলো লক্ষ কর-

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ভূণীয় মেসোডার্ম থেকে উদ্ধৃত ভিসেরাল পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত দেহ গহ্বরই হলো সিলোম।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

পৃথিবীতে বিরাজমান জীবসমূহের জিনগত, প্রজাতিগত ও পরিবেশগত কারণে যে ভিন্নতা পরিলক্ষিত হয় সামগ্রিকভাবে তাকে জীববৈচিত্র্য বলে। জীব বলতে অণুজীব, ছত্রাক, উদ্ভিদ ও প্রাণীকে বুঝায়। এরা একটি থেকে অপরটি ভিন্ন বৈশিষ্ট্যমণ্ডিত এবং পৃথকযোগ্য। কাজেই জীববৈচিত্র্যকে সাধারণত তিনটি পর্যায়ে আলোচনা করা যায়। যথা: জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং ইকোসিস্টেমগত বৈচিত্র্য। এ তিন প্রকার বৈচিত্র্য মিলিতভাবে সৃষ্টি করে জীববৈচিত্র্য।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের A প্রাণীটি হলো তারামাছ। তারামাছকে মাছ নামে জানলেও এটি প্রকৃতপক্ষে মাছ নয়। নিচে এর কারণ ব্যাখ্যা করা হলো-

১. মাছ মেরুদণ্ডী প্রাণী হলেও তারামাছ অমেরুদণ্ডী।

২. মাছ কঠিন অস্থিনির্মিত অন্তঃকঙ্কালবিশিষ্ট প্রাণী। কিন্তু তারামাছ বহিঃকঙ্কালযুক্ত।

৩. মাছের দেহ সাইক্লয়েড বা টিনয়েড আঁইশ দ্বারা আবৃত থাকে কিন্তু তারামাছের দেহে এ ধরনের কোনো আঁইশ থাকে না। এদের ত্বক থাকে কন্টকময়।

৪. মাছের শ্বসন অঙ্গে চার জোড়া ফুলকা থাকলেও তারামাছের ত্য নেই। তারামাছের শ্বসন ও চলনক্রিয়া সম্পন্ন করার জন্য বৈশিষ্ট্যমণ্ডিত পানি সংবহনতন্ত্র থাকে।

৫. মাছের বায়ুথলি বা পটকা নামক বিশেষ শ্বসন অঙ্গ থাকে যা মাছকে ভেসে থাকতে সহায়তা করে। তারামাছের এ ধরনের কোনো শ্বসন অঙ্গ থাকে না।

৬. মাছের দেহ লম্বা অস্থিময় পাখনারশ্মি যুক্ত এবং পুচ্ছ-পাখনা হোমোসার্কাল ধরনের। তারামাছের এ ধরনের কোনো পাখনা থাকে না।

উপরের বর্ণনার আলোকে বলা যায়, তারামাছের বৈশিষ্ট্য মাছের বৈশিষ্ট্য থেকে সম্পূর্ণ আলাদা। এ কারণে তারামাছ প্রকৃতপক্ষে মাছ নয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের 'B' ও 'C' প্রাণী দুইটি যথাক্রমে হাঙ্গর মাছ (Scoliodon) এবং ইলিশ মাছ (Tenualosa)। হাঙ্গর তরুণাস্থিময় মাছ ও ইলিশ অস্থিময় মাছ। এরা Chordata পর্বের Vertebrata উপপর্বের অন্তর্গত হলেও এদের শ্রেণি আলাদা। হাঙ্গর Chordrichthyes এবং ইলিশ মাছ Actinopterygii শ্রেণির মাছ। মাছদ্বয়ের শ্রেণিগত পার্থক্য নিম্নরূপ:

উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, B (হাঙ্গর) ও C (ইলিশ) প্রাণী দুটি একই উপপর্বের হলেও একই শ্রেণিভুক্ত নয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের চিত্রগুলো লক্ষ…’ কুমিল্লা বোর্ড ২০২৫ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”