নিচের চিত্রগুলো লক্ষ কর এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও :
বিজ্ঞানের যে শাখায় পৃথিবীর প্রাণের বিকাশ, জীবের বিবর্তন এবং ক্রমবিকাশের তথ্যসমূহ আলোচনা করা হয় তাকে বিবর্তনবিদ্যা বলে।
রক্ত এক ধরনের তরল যোজক টিস্যু। রক্তকে যোজক টিস্যু বলা হয় কারণ অন্যান্য সকল যোজক টিস্যুর মতো রক্তেও মাতৃকার পরিমাণ তুলনামূলক বেশি এবং কোষের সংখ্যা কম, অন্যান্য যোজক টিস্যু ও রক্ত ভূণের একই স্তর থেকে উদ্ভূত হয়। এছাড়াও রক্ত দেহের অভ্যন্তরে ধমনি, শিরা ও কৈশিকনালির মাধ্যমে প্রবাহিত হয়ে বিভিন্ন দ্রব্যাদি পরিবহণের মাধ্যমে সারাদেহের মধ্যে যোগাযোগ বজায় রাখে। এ সকল কারণের জন্য রক্ত এক ধরনের যোজক টিস্যু।
উদ্দীপকে উল্লিকিত জীবটি হলো ব্যাকটেরিয়া যা মনেরা রাজ্যের অন্তর্গত। নিচে মনেরা রাজ্যের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো-
১. এরা এককোষী, ফিলামেন্টাস ও কলোনিয়াল।
২. কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই।
৩. এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি নেই, কিন্তু রাইবোজোম আছে।
৪. এদের কোষ বিভাজন দ্বি-বিভাজন প্রক্রিয়ায় হয়।
৫. মনেরা রাজ্যের প্রাণীরা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। তবে কেউ কেউ ফটোসিনথেটিক বা কেমোসিনথেটিক প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে।
উদ্দীপকে উল্লিখিত চিত্র- এর জীবটি হলো ব্যাকটেরিয়া যা মনেরা রাজ্যের অন্তর্গত। অন্যদিকে চিত্র- হলো অ্যামিবা যা প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। ব্যাকটেরিয়া ও অ্যামিবার মধ্যে অ্যামিবা জীবটি উন্নত। কারণ যেকোনো শ্রেণিবিন্যাসে সরল জীবসমূহ প্রথমদিকে ও জটিল বা উন্নত জীবসমূহ ক্রমান্বয়ে পরস্পর অবস্থান করে। তাই প্রোটিস্টা রাজ্যের জীবসমূহ মনেরা রাজ্যের জীবসমূহ অপেক্ষা উন্নততর হবে এটাই স্বাভাবিক। মনেরা রাজ্য অপেক্ষা প্রোটিস্টা রাজ্যের জীবেরা নিম্নরূপ উন্নত বৈশিষ্ট্য অর্জন করেছে-
i. মনেরা রাজ্যের জীবেরা আদিকোষী অর্থাৎ এদের কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই। কিন্তু প্রোটিস্টা রাজ্যের জীবেরা প্রকৃতকোষী। এদের কোষে ক্রোমাটিন তনু নিউক্লিয়ার পর্দা দ্বারা ঘেরা থাকে।
ii. মনেরা রাজ্যের জীবের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি থাকে না তবে রাইবোসোম আছে। কিন্তু প্রোটিস্টা রাজ্যের জীবদের কোষে সকল ধরনের কোষীয় অঙ্গাণু থাকে।
iii. মনেরা রাজ্যের জীবদের কোষ বিভাজন সরল প্রকৃতির এবং দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়। অন্যদিকে প্রোটিস্টা রাজ্যের জীবদের মাইটোসিস কোষ বিভাজন ঘটে।
উপরের আলোচনা থেকে বলা যায় যে, মনেরা রাজ্যের জীব অপেক্ষা প্রোটিস্টা রাজ্যের জীবগুলো উন্নত। অর্থাৎ চিত্র- অর্থাৎ ব্যাকটেরিয়া এবং চিত্র- অর্থাৎ অ্যামিবার মধ্যে চিত্র- (অ্যামিবা) উন্নত।
